কংগ্রেসে যোগ দিলেন নভোজৎ সিং সিধু

আন্তর্জাতিক ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগ দেবেন ভারতের রাজনৈতিক অঙ্গনে এমন গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত কংগ্রেসে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার নভোজৎ সিং সিধু। এক সময় ক্রিকেট মাঠে রাজত্ব করা এই ব্যাটসম্যান আজ আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন বলে এক খবরে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ৫৩ বছর বয়সী সাবেক এই সাংসদ গেল বছরের সেপ্টেম্বরে বিজেপি ছাড়েন। ওই সময় তিনি অভিযোগ […]

» Read more

ভিন্ন ভাবে উপস্থাপনায় রিয়াজ

বিনোদন ডেস্ক: উপস্থাপনায় অনেক আগেই আত্মপ্রকাশ করলেও এবার একটু ভিন্ন ভাবেই টিভি পর্দায় আসছেন জনপ্রিয় নায়ক রিয়াজ। একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন ‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানে তার নিজের অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র, গান এবং পর্দার পেছনের গল্প থেকে শুরু করে দর্শকদের জানাবেন নায়ক রিয়াজ হয়ে ওঠার শুরুর গল্প। অনুষ্ঠানটিতে দেখানো হবে তার অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান। অন্য উপস্থাপকের সঞ্চালনায় নয়, […]

» Read more

এক যুগ পর অস্ট্রেলিয়ায় পাকিস্তানের ওয়ানডে জয়

ক্রিড়া প্রতিবেদক: ১৯৯৫ সালে শেষবার অস্ট্রেলিয়ায় টেস্ট জিতেছে পাকিস্তান। আর ওই মাটিতে ১৬ ওয়ানডে জয়ের শেষটিও এক যুগ আগের। ২০০৫ সালে শেষবার কোনো সংস্করণের ক্রিকেটে শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তারা। এক যুগ পর আবার অস্ট্রেলিয়ায় জয়ের উৎসব করলো পাকিস্তান। রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকদের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ১৪ বল হাতে রেখেই অসাধারণ জয়টা তুলে নিয়েছে […]

» Read more

এখন অনলাইনে মিলবে পুলিশ ক্লিয়ারেন্স

নিজস্ব প্রতিবেদক: অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন নাগরিকরা। প্রাথমিকভাবে কুমিল্লা ও চাঁদপুর জেলা এবং সিলেট মেট্রোপলিটন এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামে এ সেবার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। pcc.police.gov.bd– এ ওয়েবসাইটে গিয়ে এ সেবা নেওয়া যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রোগ্রাম অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন […]

» Read more

পাহাড়ে ভুট্টার সমারহ : বাম্পার ফলনের আশা

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপকভাবে চাষ হয়েছে ভুট্টার। ফলনও হয়েছে বেশ। এরিমধ্যে সবুজ পাতার আড়ালে হাসছে হলুদ রঙের ভুট্টা। মাথায় লাল ফুল, গায়ে হলুদ বর্ণের এসব ভুট্টা দোলা খাচ্ছে বাতাসে। উৎপাদন বেশি, খরচ কম তাই ভুট্টচাষে আগ্রহ বেড়েছে এখানকার কৃষকদের। রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, সাম্প্রতিক বছরগুলোতে শুধু রাঙ্গামাটি জেলা নয়। ভুট্টা চাষাবাদও বৃদ্ধি পেয়েছে অপর দুই […]

» Read more

গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এ মোনাজাতে অংশ নেন। তার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী ডা. দীপুমণি এবং প্রধানমন্ত্রীর পরিবারের অন্যান্য সদস্যরাও এ মোনাজাতে শরিক হয়েছেন। মোনাজাতে দেশের […]

» Read more

ঘুরে এলাম প্রাচীন নগরী সোনারগাঁও

মাহমুদুর রহমান সোহেব: প্রতিদিনকার ব্যস্ততা যেন তাড়া করে এই বলে ‘উঠ ক্লাসে যাওয়ার সময় হয়েছে’। বিষন্ন মন নিয়ে, ফ্রেশ হয়ে, কখনো নাস্তা করে, আবার কখনো খালি পেটে, ভবিষ্যৎ জীবনের হাত ছাঁনিতে বিভোর হয়ে, ক্লাস, এক্সাম, এসাইনমেন্টে নাকাল হওয়া। তার ফাঁকে আনন্দ ভ্রমন, আর সেটা যদি হয় ডিবেটিং সোসাইটির তাহলে তো আনন্দের শেষ নেই। তার্কিকদের বিতর্কের মঞ্চ ছেড়ে মুক্ত আকাশের নিচে […]

» Read more

গণ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম ফেস্ট সোমবার

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সোমবার (১৬ই জানুয়ারী) গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গবিসাস’র আয়োজনে অফ ট্র্যাক মিউজিক ক্যাফে পরিবেশিত ‘গণ বিশ্ববিদ্যালয় ফিল্ম ফেস্ট-২০১৭’ সাভারস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তিন পর্বের প্রদর্শনীতে সকাল ১০টায় নবীনগরের বস্তি সমূহের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘অ আ ক খ’ এবং গণস্বাস্থ্য কেন্দ্রে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘গণ পাঠশালা’-এর প্রায় ২৫০ শিক্ষার্থীদের অফ ট্র্যাক মিউজিক ক্যাফের সৌজন্যে […]

» Read more

কুড়িগ্রামে তীব্র ঠান্ডায় বাড়ছে দুর্ভোগ

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে গত ৩দিন ধরে তীব্র ঠান্ডা অব্যাহত থাকায় দুর্ভোগ বেড়েই চলেছে মানুষের। সন্ধ্যা নামার আগেই ফাকা হয়ে যাচ্ছে বাজারসহ রাস্তাঘাট। জেলায় সর্বনিম্নতাপমাত্রা উঠানামা করছে ৫ থেকে ৭ ডিগ্রী সেলসিয়াসে। রোববার সকাল ৬ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রী সেলসিয়াস। এ অবস্থা বিরাজ করছে বিকেল ৪ টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত। দিনের […]

» Read more

নাটোরে পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি: বড়াইগ্রাম পৌর সদরের বড়াইগ্রাম মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র স্থানান্তর করে ৬ কিলোমিটার দুরে মৌখাড়া ইসলামিয়া মহিলা কলেজে স্থানান্তরের প্রতিবাদে ও কেন্দ্র পূনর্বহালের দাবীতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধনকালে জেলা জাসদের সাধারণ সম্পাদক ডিএম রনি পারভেজ আলম, জেলা পরিষদের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য আবুল কালাম জোয়ার্দার, […]

» Read more