বাগেরহাটে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে টমেটোর উৎপাদন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে টমেটোর বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। মৎস্য ঘেরের বেড়ি বাঁধের ওপর এবার তিন প্রকার টমেটোর চাষ হয়েছে। এতে চাষিরা প্রায় ২৬ হাজার মেট্রিক টন টমেটো উৎপাদন করতে সক্ষম হয়েছেন । লাভলী, হাইটপ ও বিজলি এই তিন নামের হাইব্রিড জাতের টমেটোর চাষ করে চাষিরা এই সফলতার মুখ দেখেছেন। অবশ্য এবার আবহাওয়া অনুকূল থাকায় বাগেরহাটে শীতকালীন […]

» Read more

অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল সোহান

খেলাধুলা ডেস্ক: উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন নুরুল হাসান সোহান। মুশফিকুর রহিমের পরিবর্তে শুক্রবার ক্রাইস্টচার্চে অভিষেক হয় সোহানের। তামিম ইকবাল তাকে টেস্ট ক্যাপ পড়িয়ে দেন। সাকিব আল হাসান পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পর ক্রিজে আসেন সোহান। ষষ্ঠ উইকেটে অভিষেক হওয়া আরেক ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি বাঁধেন সোহান। ৫৩ রান যোগ করেন দুই অভিষিক্ত […]

» Read more

বাকৃবিতে শুরু হয়েছে আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চার দিনব্যাপী আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার (২০জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডীন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী, প্রভোস্ট […]

» Read more

ইতালিতে তুষার ঝড়ে বিধ্বস্ত হোটেল

আন্তর্জাতিক ডেস্ক : তুষার ঝড়ে ইতালির একটি পার্বত্য হোটেলে আটকে পড়া অতিথিদের মধ্যে থেকে অন্তত ছয় জনকে উদ্ধার করা হয়েছে। বরফ থেকে অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে বলে দমকল বাহিনীর মুখপাত্র লুকা ক্যারি শুক্রবার জানান। ঘটনাস্থল থেকে টেলিফোনে মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘এই ছয়জন বেঁচে আছেন। তাদের সঙ্গে আমরা কথাও বলেছি।’ বুধবার বিকেলে তুষার ঝড়ের কবলে পড়ে মধ্য ইতালির হোটেলটি প্রায় ধ্বংস […]

» Read more

সুন্দরবন রক্ষার্থে বাকৃবিতে কার্টুন ও তথ্যচিত্র প্রদর্শনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বাঁচাও সুন্দরবন প্রাণ-প্রকৃতি’ শীর্ষক প্রতিবাদী কার্টুন ও তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়। শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন করেন বাসদ ময়মনসিংহ জেলা শাখার সমন্বয়ক কমরেড শেখর রায়। এসময় শেখর রায়সহ বাকৃবি শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদ বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে সুন্দরবন বিধ্বংসী […]

» Read more

কান্নার জলে ওবামাকে বিদায় জানালেন কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাস গড়ে এসেছিলেন, যাচ্ছেনও ইতিহাস গড়েই! যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার বিদায়টা যেন একটু বেশিই করুণ মনে হচ্ছে না! কান্নার জলে তাকে বিদায় জানাচ্ছেন কর্মীরা। এতো দিন যেখানে ছিল তার বাস, যেখানে কাটিয়েছেন স্মৃতির সোনালি অনেকটা সময় সেই প্রিয় ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ওয়াইট হাউসই এখন আর তার নয়! এক জীবনে কোনো কিছুই স্থায়ী হয় না, সেই […]

» Read more

নাটোরে প্রবীণদের মাঝে শীত বস্ত্র বিতরণ

নাটোর প্রতিনিধি: নাটোরে প্রবীণ নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একটি বেসরকারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। দুপুরে শহরের হাফরাস্তা এলাকায় বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান। সংস্থার এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় […]

» Read more

অনশনে সংগীত পরিচালক এ আর রহমান

বিনোদন ডেস্ক: সাউথ ইন্ডিয়ান আর্টিস্টস অ্যাসোসিয়েশন বা নাদিগড় সঙ্গম সদস্যদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শুক্রবার দিনভর অনশন করবেন ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। ভারতের তামিলনাড়ুর জাল্লিকাট্টু খেলার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে তিনি অনশন করবেন। গতকাল (১৯ জানুয়ারি) মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি টুইটের মাধ্যমে এ অনশনের ঘোষণা দিয়েছেন এ বিখ্যাত সংগীতজ্ঞ। টুইটে তিনি লেখেন, ‘তামিলনাড়ুর মানুষের উদ্দীপনার সঙ্গে সামিল […]

» Read more

সচেতনতামূলক বিজ্ঞাপনে মিথিলা

বিনোদন ডেস্ক: জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা, এবার একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য স্বাস্থ্য সচেতনতামূলক বিজ্ঞাপনে মডেল হয়েছেন। তবে এটি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার হবে না। শুধু ডিজিটাল মাধ্যমে দেখা যাবে। গাজীপুরের ভাওয়াল রিসোর্টে ১৮ জানুয়ারি দিনব্যাপী বিজ্ঞাপনটির শুটিং হয়। এটি নির্মাণ করছেন জুবায়ের আনান। এদিকে বিশেষ বিশেষ দিবসের নাটকে দেখা মিলে মিথিলাকে। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে মিজানুর রহমান […]

» Read more

ইজতেমা থেকে ১৫২ মিয়ানমার নাগরিক আটক

টঙ্গী থেকে সংবাদদাতা: টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা মিয়ানমারের ১৫২ নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে ইজতেমা ময়দান থেকে তাদের আটক করা হয়। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা থেকে ১৫২ জন নাগরিককে আটক করে পুলিশ। তবে এ সময় […]

» Read more