দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ মেয়র হিসেবে শপথ নিলেন আইভি

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন সেলিনা হায়াৎ আইভী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে তার দপ্তরে শপথবাক্য পাঠ করান আইভীকে। একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ নেন। তাদেরকে শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত ভোটে আওয়ামী লীগের প্রাথী আইভী মেয়র এবং সঙ্গে ২৭ সাধারণ […]

» Read more

ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়লো ‘দঙ্গল’

বিনোদন ডেস্ক: নজিরবিহীন ঘটনা! বলিউডের কোনো ছবি আগে যা পারেনি তা করে দেখালো ‘দঙ্গল’। মুক্তির ১৩ দিনের মধ্যে ৩০০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়লো এটি। শুধু ভারতেই ছবিটি আয় করেছে ৩০৪ কোটি ৩৮ লাখ রুপি। এতো দ্রুত সময়ে বলিউডের অন্য কোনো ছবি এই মাইলফলক স্পর্শ করতে পারেনি। ‘দঙ্গল’-এর মাধ্যমে সুপারস্টার আমির খানের টানা দুটি ছবি আয়ের দিক দিয়ে ট্রিপল সেঞ্চুরি […]

» Read more

তৃতীয় বারের মতো শুরু হচ্ছে সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল

নিজস্ব প্রতিবেদক: রোবট এলিয়েনের অজানা জগতে বিচরণ করতে চাইলে চলে আসুন সায়েন্স ফিকশন ফেস্টিভ্যালে। শুক্রবার (০৬ জানুয়ারি) শাহবাগ পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল-২০১৭। সকাল ১১টায় শুরু হয়ে ফেস্টিভ্যাল চলবে শনিবার (৭ জানুয়ারি) রাত ৮টা পর্যন্ত। ‘মিস্টার নুডলস’ এর পৃষ্ঠপোষকতায় দুইদিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি (বিএসএফএস)। এবারের উৎসবে উদ্বোধন করবেন ঢাকা […]

» Read more

গাইবান্ধায় ৭ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জহুরুল ইসলাম (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীখন্ডি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জহুরুল ইসলাম ওই গ্রামের এনামুল হকের ছেলে। জহুরুল একজন মুদির দোকানি। এরআগে, বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের শিশুদহ মোড় এলাকায় জহুরুলের মুদি দোকানের […]

» Read more

নতুন অধিনায়কের দায়িত্বে বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি সীমিত ওভারের অধিনায়কত্বও ছেড়েছেন। তার জায়গায় নতুন অধিনায়কের দায়িত্ব পেতে পারেন দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। অন্তত ইংল্যান্ড সিরিজে কোহলির নেতৃত্ব পাচ্ছে ভারত দল, তা একরকম নিশ্চিত। বুধবার হুট করেই দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়ক ধোনি। তারপর থেকেই নতুন অধিনায়কের নাম নিয়ে আলোচনা শুরু হয়।এবার নির্বাচকরা জানাচ্ছেন, ধোনির জায়গায় ইংলিশদের […]

» Read more

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাকৃবি ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। উদ্বোধনী অনুষ্ঠানে বাকৃবি ছাত্রলীগের সভাপতি সবুজ কাজীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা […]

» Read more