ছাই থেকে সোনা তৈরী করে জীবিকা নির্বাহ করছে ৭০০ পরিবার (ভিডিও)

মানিকগঞ্জ প্রতিনিধি: ‘যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পারো মানিক ও রতন’, কবির এই কবিতাকে বাস্তবে রূপ দিয়েছে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ও গোবিন্দল ইউনিয়নের শত শত পরিবার। বংশপরম্পরায় এ কাজটি করছে তারা। ছাই থেকে সোনা! যদিও কাজটি অসম্ভব কিন্তু এ অসম্ভব কাজটি বাস্তবে সম্ভব করেছে তারা। চারিগ্রামের দাশারহাটি ও গোবিন্দল গ্রামে ছাই থেকে সোনা তৈরির কঠিন কাজটি […]

» Read more

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) ও অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা চুক্তি (MoU) সাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার মান উন্নয়নে যৌথ উদ্যোগে গবেষণা, শিক্ষক শিক্ষার্থী বিনিময়, সাংস্কৃতিক উন্নয়ন, ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন ত্বরান্বিত হবে। এছাড়াও যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার, কনফারেন্স, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপের অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে। উক্ত চুক্তিতে এক্সিম ব্যাংক কৃষি […]

» Read more

ছয় বছর পর যুবরাজের সেঞ্চুরি উদযাপন

স্পোর্টস ডেস্ক: কটকের বারাবতি স্টেডিয়ামে যেন আগের সেই পুরনো যুবরাজ সিংকে দেখলো ক্রিকেট বিশ্ব! ওয়ানডেতে প্রায় ছয় বছর পর সেঞ্চুরি উদযাপন করেছেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিতের ম্যাচে যুবরাজের ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং স্কোরের ভিত পেয়েছে টিম ইন্ডিয়া। যুবরাজের এটি ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে শতক। তার ৯৮ বলের ইনিংসে ছিল ১৫টি চার ও একটি ছক্কার মার। একদিনের ক্রিকেটে সবশেষ […]

» Read more

বোরো আবাদে ব্যস্ত চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়ে গেছে বোরো আবাদ। বীজতলায় জন্মানো চারা তুলে তা মাঠে মাঠে লাগানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলার মাঠে মাঠে এখন বোরো আবাদের দৃশ্য। এ বছর জেলায় ৪৬ হাজার ৪৭৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের এরশাদ নগর এলাকায় গিয়ে দেখা যায়, […]

» Read more

সৌরজগতে দুই ট্রিলিয়ন ছায়াপথের সন্ধান

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: সৌরজগত নিয়ে গবেষণা চলছে অনেক বছর ধরে। বিভিন্ন সময়ের গবেষণায় জ্যোতির্বিজ্ঞানীরা সৌরজগতের মোট ছায়াপথ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানাতে পারেননি। তবে নতুন এক গবেষণায় জানা গেছে, সৌরজগতে মোট ছায়াপথের সংখ্যা প্রায় দুই ট্রিলিয়ন, যা বিভিন্ন সময়ে জ্যোতির্বিজ্ঞানীদের জানানো তথ্য থেকেও প্রায় ১০ গুণ বেশি। যুক্তরাজ্যের নাইটিংহোম বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রিস্টোফার কনসিলিস ও তার দল হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে […]

» Read more

বাকৃবিতে মোবাইল চুরির ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলে মোবাইল চুরির ঘটনায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গত কিছু দিন ধরে মোবাইল চুরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে বুধবার রাত ১১টার দিকে হলের গেটে তালা দিয়ে বিক্ষোভ করে ঐ হলের আবাসিক শিক্ষার্থীরা। জানা যায়, গত শনিবার হলের ৩২১ নম্বর কক্ষ থেকে দুটি স্মার্টফোন ও বুধবার পুনরায় ২৪২ নম্বর কক্ষ থেকে মোবাইল চুরি […]

» Read more

তেহরানে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের একটি বহুতল বাণিজ্যিক ভবন ব্যাপক অগ্নিকাণ্ডে ধসে যাওয়ার পর অন্তত ৩০ জন অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছেন। ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের উদ্বৃতি দিয়ে আল জাজিরা এ খবর দিয়েছে। ১৭ তলা ভবনটি ১৯৬০ এর দশকে নির্মাণ করা হয়েছিল। ভবনটিতে একটি শপিং সেন্টারও ছিল। আগুনের দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সময় বৃহস্পতিবার রাত ১১.৩২ মিনিটে এটি ধসে পড়ে। ফার্স নিউজ […]

» Read more

ময়মনসিংহে কোকাকোলার নতুন কারখানা

ময়মনসিংহ প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কোকাকোলা কোম্পানির কারখানা বাংলাদেশে খোলার ফলে হাজারো শ্রমিকের কর্মসংস্থান হবে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নের এক নতুন দ্বার উন্মোচিত হলো। বুধবার ফিতা ও কেক কেটে জেলার ভালুকা উপজেলার হবিবাড়ী ইউনিয়নে বাংলাদেশে কোকাকোলা কোম্পানির পণ্য তৈরি ও বোতলজাতকরণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি কোকাকোলা কোম্পানির সফলতা কামনা […]

» Read more

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য ক্রিকেট একাদশ

খেলাধুলা ডেস্ক : ইনজুরি জেকে বসেছে বাংলাদেশ শিবিরে। অধিনায়ক মুশফিকুর রহিম, উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুল হক ইনজুরিতে পড়েছেন। দ্বিতীয় টেস্টে তারা খেলতে পারছেন না। তাদের ছাড়াই বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার দিবাগত ভোর ৪টায় ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। মুশফিকুর রহিমের পরিবর্তে খেলবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। […]

» Read more

দ্বিতীয় এলএনজি টার্মিনাল হচ্ছে মহেশখালীতে

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে দ্বিতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে সম্মতি দিয়েছে সরকার। নির্মাণ, মালিকানা ও পরিচালনার ভিত্তিতে নির্মিতব্য কেন্দ্রের প্রস্তাবটি বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০০১ এর আওতায় আনা হয়েছে। বুধবার সচিবায়লয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, কক্সবাজারের […]

» Read more