এক দিন পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত টেস্ট

খেলাধুলা ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে হতে যাওয়া একমাত্র টেস্টটি এক দিন পিছিয়ে দিল ভারত। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সেই তারিখ এক দিন পিছিয়ে ৯ ফেব্রুয়ারি ঘোষণা দিয়েছে। ম্যাচ পিছিয়ে দেওয়া নিয়ে এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘টেস্ট ম্যাচটি মূলত বুধবার মাঠে গড়ানোর কথা ছিল। তাই আমরা মনে করছি এক দিন […]

» Read more

নাটোরের সিংড়ায় কৃষকের গলা কাটা লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় জাকির হোসেন (৩৫) নামের এক কৃষকের গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত কৃষক চলনবিলের বিল তাজপুর গ্রামের দেলবর হোসেনের ছেলে। বুধবার সকালে সিংড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সকাল সাড়ে ৬টায় উপজেলার ইটালী ইউনিয়নের বিল তাজপুর গ্রামে নিজ শয়ন ঘরে কৃষক জাকির হোসেনকে […]

» Read more

নওগাঁয় প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইন ১৮’র সাথে কোন শর্ত নয় দাবিতে মানববন্ধন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইন ১৮’র সাথে কোন শর্ত নয় দাবিতে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম নওগাঁর মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নওগাঁ শহরের মুক্তিরমোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচীতে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম নওগাঁর আহবায়ক ও সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুরন নবী বেলাল এর নেতৃত্বে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি […]

» Read more

মালয়েশিয়ান তিনটি বিশ্ববিদ্যালয়ের সাথে ইবিএইউবি এর সমঝোতার উদ্যোগ

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিনিধি: সম্প্রতি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর সাথে মালয়েশিয়ান তিনটি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি কুয়ালালামপুর (ইউনিকেএল), ইন্টারন্যাশনাল সেন্টার ফর এডুকেশন ইন ইসলামিক ফাইন্যান্স (ইনসেইফ) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালেশিয়া (আইআইইউএম)-এর যৌথ শিক্ষা গবেষনা, শিক্ষক-গবেষক বিনিময়, ক্রেডিট ট্রান্সফার, ইন্টারন্যাশনাল কনফারেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয়। আলোচনায় ইবিএইউবি-র প্রতিনিধিত্ব করেন মাননীয় […]

» Read more

বইমেলায় ছাত্রলীগ সভাপতির বই ‘ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস’

নিজস্ব প্রতিবেদক: আসছে ২১ বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের লেখা ‘ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস’ নামের একটি বই। এ প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগের ইতিহাসকে বাঙালির ইতিহাস বলে আখ্যায়িত করেছেন ঐতিহ্যবাহী এ সংগঠনের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাও ছাত্রলীগের ইতিহাসকে বাংলাদেশের ইতিহাস বলে অভিহিত করেছেন। বাংলাদেশ ও বাঙালি জাতির গৌরব […]

» Read more

শীতার্ত মানুষের পাশে মিশা-জায়েদ

বিনোদন ডেস্ক: শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মিশা সওদাগর ও চিত্রনায়ক জায়েদ খান। আগামী ২৬ জানুয়ারি বিএফডিসির ১ নম্বর ফ্লোরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করছেন। এ সময় চলচ্চিত্রের সিনিয়র শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত থাকবেন বলে জানান চিত্রনায়ক জায়েদ খান। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমরা সব সময় চলচ্চিত্র ও শিল্পীদের […]

» Read more

ঢাবিতে ডিন নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের নিরঙ্কুশ বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনুষদগুলোর ডিন নির্বাচনে আওয়ামী লীগপন্থী নীল দল ৯ অনুষদ ও বিএনপি-জামায়াতপন্থী সাদা দল ১টি অনুষদে জয়লাভ করেছে। এর মধ্যে ৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নীল দলের প্রার্থীরা। বুধবার ( ১৮ জানুয়ারি ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা […]

» Read more

ট্রাম্পের বিরুদ্ধে এবার মানহানি মামলা

আন্তর্জাতিক ডেস্ক: দ্য অ্যাপ্রেন্টিস অনুষ্ঠানের সাবেক শিক্ষানবীশ সামার জেরভস মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। মামলায় যৌন হয়রানির বিষয়ে সত্য স্বীকার করতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। তবে ট্রাম্প এ ব্যাপারে কোনো কথা বলেননি। বরং তিনি অনেক আগেই তার বিরুদ্ধে আনা যৌন হয়রানি ও নারীদের সঙ্গে অনুপযুক্ত যৌন আচরণের অভিযোগ অস্বীকার করেছেন। ট্রাম্প অভিযুক্ত […]

» Read more

চাঁদে পা রাখা সেই শেষ নভোচারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদের বুকে ঘুরে বেড়ানো মার্কিন নভোচারী জিন কারনেন মারা গেছেন। চাঁদে পা রাখা এই শেষ নভোচারীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির। যে তিন নভোচারী চাঁদে দু’বার গিয়েছেন কারনেন তাদের মধ্যে একজন। চাঁদে পা রাখা নভোচারীদের মধ্যে তিনিই ছিলেন সর্বশেষ ব্যক্তি। ১৯৭২ সালে চাঁদে পা রেখেছিলেন […]

» Read more

সালমান খান নির্দোষ!

বিনোদন ডেস্ক: বিপন্ন প্রজাতির কৃষ্ণসার হত্যা ও বেআইনি অস্ত্র সঙ্গে রাখার অভিযোগে বলিউড অভিনেতা সালমানের বিরুদ্ধে করা মামলার রায় হলো আজ। অস্ত্র আইনে মামলার রায়ে নির্দোষ প্রমাণিত হলেন সালমান। আজ যোধপুর আদালত বেআইনি অস্ত্র মামলায় সালমান দোষী নন বলে জানিয়েছে। সালমান খানের আইনজীবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সালমানের কাছে শুধুমাত্র এয়ারগান ছিল, কোনও রকম আগ্নেয়াস্ত্র ছিল না। এই প্রসঙ্গে সালমানের বক্তব্য, তাকে […]

» Read more