ফ্লোরিডায় দাবানল বেগতিক, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় ব্যাপকভাবে দাবানল ছড়িয়ে পড়ায় ফ্লোরিডার গভর্ণর ১১ এপ্রিল মঙ্গলবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ফ্লোরিডা ফরেস্ট সার্ভিস জানায়, এ রাজ্যের ১০৫টি স্থানে আগুন জ্বলছে। রিক স্কট দাবানল নিয়ন্ত্রণে অভিযান আরও জোরদার করেছেন। এতে ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে প্রয়োজনীয় সামগ্রি সরবরাহ করা হচ্ছে। স্কট বলেন, ‘দাবানল ছড়িয়ে পড়ার কারণে আজ আমি ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করছি এবং […]

» Read more

দিনাজপুরে বিষমুক্ত থাই পেয়ারা চাষে ব্যাপক সাফলতা

দিনাজপুর প্রতিনিধি:  অল্প খরচে স্বল্প সময়ে আবাদ করে বিষমুক্ত ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে থাই পেয়ারা চাষ করে ব্যাপক সফলতার মুখ দেখেছেন আব্দুল্লাহ। মাটির উর্বরা শক্তি ও আবহাওয়া অনুকূলের পাশাপাশি ভালো চারা, জৈব সার, সেচ ও নিয়মিত পরিচর্চা করায় এ সাফল্য পেয়েছেন তিনি। এসএম আব্দুল্লাহ আখতারুজ্জামান প্রায় ১৪ বিঘা জমিতে এ থাই পিয়ারা চাষ করেছেন। মৌসুমে বাগান থেকে থাই পিয়ারা বিভিন্ন জেলা […]

» Read more

গৃহনির্মাণ ঋণের সিলিং বাড়ছে, পক্ষান্তরে কমছে সুদের হার

বিশেষ প্রতিনিধি : গৃহ ঋণ দানকারী সংস্থা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) গৃহ ঋণের সিলিং বাড়ানো হচ্ছে। একই সঙ্গে ঋণের সুদের হারও কমানো হচ্ছে। বর্তমানে এই ঋণের সর্বোচ্চ সিলিং রয়েছে ৫০ লাখ টাকা। এটি বাড়িয়ে এক কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। বাড়ি নির্মাণের জন্য ঋণের সুদের হার বিদ্যমান ১২ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৯ শতাংশ করার প্রস্তাব করেছে […]

» Read more

ড. ইউনূসের বিরুদ্ধে আদালতের সমন জারি

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৭ কোটি টাকা পাওনা আদায়ের মামলায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১২ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। বুধবার ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ মো. শাহাদাত হোসেন এ সমন জারি করেন। আদালত আগামী ২৩ মে সমনের জবাব দাখিলের জন্য দিন ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবোতে গ্রামীণ টেলিকম ট্রাস্ট […]

» Read more

আবারও প্রেসিডেন্ট পদে আহমাদিনেজাদের নিবন্ধন

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নিবন্ধন করেছেন। ১৯ মে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ নির্বাচনে প্রার্থী হবেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট হাসান রুহানি এবং তার জয়ের সম্ভাবনাই বেশি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আপত্তি সত্ত্বেও প্রেসিডেন্ট পদে প্রার্থিতার জন্য নিবন্ধন করেছেন আহমাদিনেজাদ। আহমাদিনেজাদ কট্টরপন্থি শিয়া হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। তার শাসনামলে ইরানের […]

» Read more

হাবিপ্রবিতে বীজ ফার্টিলাইজেশন পদ্ধতিতে গম চাষে ব্যাপক সাফল্য

শাহী আলম শাহী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ব বিভাগ বীজ ফার্টিলাইজেশনের নতুন পদ্ধতিতে গম চাষে ব্যাপক সাফল্য পেয়েছে। এতে যেমন ইউরিয়া সারের সাশ্রয় ঘটেছে, তেমনি পাওয়া গেছে অধিক ফলন। এই বৈজ্ঞানিক বীজ ফার্টিলাইজেশনের নতুন পদ্ধতি এলাকার কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ব বিভাগ ম্যাজিক গ্রোথ-তরল […]

» Read more

শাবির সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সংবাদ কর্মীকে মারধরের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিক নির্যাতনের মতো লজ্জাজনক ঘটনা আর কী হতে পারে। সেটাও আবার ছাত্রলীগ নামধারী সংগঠনের কোনও কর্মীদের হাতে। […]

» Read more

এলার্জি-অ্যাজমার প্রকৃত কারণ আবিষ্কার করলেন বাংলাদেশি গবেষক

নিজস্ব প্রতিবেদক: এলার্জি ও অ্যাজমার কারণ আবিষ্কার করে দুনিয়াজোড়া হইচই ফেলে দিয়েছেন বাংলাদেশী গবেষক ড. হায়দার আলী। তার গবেষণার ফল ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া (ইউপেন)’র গবেষণা জার্নালে ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। এবার এই গবেষণার বিস্তারিত আগামী ২৫ থেকে ২৭ মে প্রাগে অনুষ্ঠিতব্য ‘ইউরোপিয়ান মাস্ট সেল এ্যান্ড বাসফিল রিসার্চ নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল মিটিং’-এ উপস্থাপন করবেন তিনি। ড. হায়দার জানান, তিনি ইমিউন সিস্টেমের একটি ক্ষুদ্রাংশ […]

» Read more

বাকৃবিতে স্নাতক ডিগ্রীর সেল্ফ এ্যাসেসমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুর‌্যান্স সেল (আইকিউএসি) কর্তৃক ‘বাকৃবির স্নাতক পর্যায়ের ডিগ্রী প্রোগ্রাম সমূহের সেল্ফ-এ্যাসেসমেন্ট রিপোর্ট ও শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক এক কর্মশালা গত ১১ এপ্রিল-২০১৭ সন্ধ্যা ৭টায় বাকৃবি লাইব্রেরীর ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুর‌্যান্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে […]

» Read more

বশেমুরকৃবি ভিসি নিয়োগ নিয়ে ৫৫ শিক্ষকের বিবৃতি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভাইস চ্যান্সেলর নিয়োগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ৫৫ জন শিক্ষক মঙ্গলবার এক লিখিত বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে শিক্ষকবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদ লাভে আগ্রহী গুটি কয়েক শিক্ষক স্বীয় স্বার্থ হীনভাবে চরিতার্থ করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মনীতির তোয়াক্কা না করে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ প্রফেসর ড. মো. মাহবুর রহমানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, […]

» Read more