মুক্তিযোদ্ধা সংসদের গাড়ির ভেতরে মিলল ৭০ কেজি গাঁজা!

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার পুলিশ ৭০ কেজি গাঁজাসহ এক পাজারো জিপ জব্দ করেছে। গাড়িটির সামনের গ্লাসে মুক্তিযোদ্ধা সংসদের স্টিকার লাগানো ছিল। এ সময় গাড়ির চালকসহ গাঁজা পাচারকারীরা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কুমিল্লা-বাগড়া সড়কের মল্লিকাদীঘি এলাকায়। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার বাগড়া-কুমিল্লা সড়কের মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি পাজারো জিপ (রেজি নং- ঢাকা মেট্রো-ঘ-০২-২১১৬) এর […]

» Read more

দেশের মানুষের গড় আয়ু ৭১ বছর ৬ মাস

নিজস্ব প্রতিবেদক: দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, বর্তমানে দেশের মানুষের গড় আয়ু ৭১ বছর ৬ মাস, যা গত বছর ছিল ৭০ বছর ৯ মাস। ২৫ এপ্রিল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির (একনেক) বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, ২০১৬ সালের হিসেবে দেশে মানুষের গড় আয়ু […]

» Read more

বন্যায় আক্রান্ত হাওর এলাকা পরিদর্শনে বাকৃবির হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের বিশেষজ্ঞদল

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু , বাকৃবি থেকে: নেত্রকোনা জেলার হাওর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের একটি বিশেষজ্ঞ দল। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান এর নির্দেশক্রমে গতকাল সোমবার ২৪ এপ্রিল ২০১৭ কৃষি, মৎস্য, পশুপালন ও কৃষিঅর্থনীতিবিদের নিয়ে একটি সমন্বয়ক দল নেত্রকোনা জেলার মোহনগঞ্জের তেঁতুলিয়া গ্রামের […]

» Read more

বাকৃবিতে চলন্ত ট্রেনে গাছ পড়ে আহত ১৬

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ে (বাকৃবি) মঙ্গলবার ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া ট্রেনের ছাদে গাছ পড়ে ১৬ জন আহত হয়। বিশ্ববিদ্যালয়ের ধূমকেতু মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনের শেষের দুই বগির উপর দুদিক থেকে গাছ পড়ে যায়। এতে ছাদের উপরে থাকা ১৬ জন যাত্রী ছাদ থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। […]

» Read more

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের শেভরন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি কোম্পানি শেভরন। এ লক্ষ্যে চীনের হিমালয় এনার্জি কোম্পানি লিমিটেডের কাছে বাংলাদেশে তাদের পুরো সম্পদ বিক্রির চুক্তি চূড়ান্ত করেছে কোম্পানিটি। তবে কত টাকায় শেভরনের সম্পদ বিক্রি হচ্ছে তা জানা যায়নি। বাংলাদেশের তিনটি গ্যাসক্ষেত্রে বিনিয়োগ রয়েছে শেভরনের। ক্ষেত্রগুলো থেকে উত্তোলিত গ্যাসের একটি অংশের মালিক তারা, যা সরকার নির্ধারিত […]

» Read more

সিএসআরের অর্থ হাওরের বন্যাদুর্গতদের দেওয়ার নির্দেশ -বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি ডেস্ক : দেশের হাওর অঞ্চলের বন্যাদুর্গতদের মাঝে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় ত্রাণ সামগ্রী ও সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। তফসিলভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের হাওর অঞ্চল তথা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢল […]

» Read more

মার্কিন সাবমেরিন দক্ষিণ কোরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক : এবার কোরীয় উপদ্বীপে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইউএসএস মিসিগান নামের সাবমেরিনটি দক্ষিন কোরিয়ার বুসান বন্দরে নোঙ্গর করেছে। যুক্তরাষ্ট্র এমন সময় কোরীয় উপদ্বীপে এই ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করলো, যখন উত্তর কোরিয়া তার সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, দিবসটি উপলক্ষে উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে। গত সপ্তাহে […]

» Read more

তিস্তা নিয়ে আবার মমতা অনড় থাকার বার্তা ‘আগে রাজ্য বাঁচুক’

আন্তর্জাতিক ডেস্ক : তিস্তা নিয়ে আবারও নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।তিনি বলেন, ‘আগে রাজ্য বাঁচুক। তারপর বাংলাদেশকে জল দেওয়ার বিষয়ে ভাবনা।’ কোচবিহারে প্রশাসনিক সভা করতে এসে সোমবার নতুন করে তিস্তা বিষয়ে তার অবস্থানের কথা ফের জানিয়ে দিলেন মমতা । জানিয়েছে ভারতের অনলাইন নিউজ পোর্টাল আনন্দএবিপি। কোচবিহারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই সভায় তিনি বলেন, ‘বাংলাদেশকে আমরা […]

» Read more

গাইবান্ধা জেলার সদর উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি’র সমাবেশ ২০১৭ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ২৪ এপ্রিল সোমবার সকাল ১১টায় জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র এসএম ব্যারাকের হল রুমে গাইবান্ধা সদর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি’র সমাবেশ/১৭ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জ পরিচালক কাজী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত […]

» Read more

দিনাজপুরে ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো’টি ভেঙ্গে গেছে

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৫০ হাজার মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকোটি ভেঙ্গে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন ওই উপজেলার ১০ গ্রামের মানুষ উপজেলার নশরতপুর ইউনিয়নের দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবন্দর বাজার থেকে খানসামা রোড হয়ে উত্তর দিকে রাণীরবন্দর হা। এর ৫০ গজ পূর্ব-উত্তর কোণে নশরতপুর ঈদগাঁহ মাঠ সংলগ্ন ১০ গ্রাম মানুষের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইছামতি নদীতে নির্মিত হয় ৯০ ফিট এ বাঁশের […]

» Read more
1 2