রোববার হাওরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি: হাওরে বানভাসি মানুষের দুর্গতি সরাসরি দেখতে সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার তিনি সুনামগঞ্জ সফর করবেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। আকস্মিক ঢলে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোণার হাওর তলিয়ে গেছে এই মাসের প্রথম ভাগে। এতে বোরো ধানের ক্ষেত তলিয়ে যাওয়ার পাশাপাশি মারা গেছে বিপুল পরিমাণ মাছ ও হাঁস। হাওরের ক্ষতিগ্রস্ত […]

» Read more

ক্ষুধা নিয়ন্ত্রণকারী অণু আবিষ্কার করলেন বাংলাদেশি বিজ্ঞানী

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: মানব শরীরে এমন একটি মলিকিউল বা অণু বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যা ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে। এই মলিকিউলটি শরীরে বৃহদন্ত্রের ভেতর তৈরি হয়। এটি আবিষ্কারে স্থূলতা এবং ক্ষুধামন্দার চিকিৎসায় সহায়ক হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। শনিবার অস্ট্রেলীয় গণমাধ্যম এসবিএসের এক প্রতিবেদনে বলা হয়, মেলবোর্নের ফ্লোরে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এবং যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটির আন্তর্জাতিক একটি গবেষক দল পেপটাইড ৫ নামে […]

» Read more

শাওনকে সিগারেটের রাংতায় চিঠি লিখে পাঠাতেন হুমায়ূন আহমেদ

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত লেখক হুমায়ূন আহমেদ ও মেহের আফরোজ শাওনের প্রেম-বিয়ে এখনো চর্চার বিষয়। এ নিয়ে পাঠক-দর্শকের কৌতুহলের শেষ নেই। কী করে শুরু হয়েছিল প্রেম, তারপর পরিণয়। সে রহস্য নিয়ে মুখ খুললেন শাওন। সম্প্রতি তার মুখোমুখি হয়েছিল কলকাতার আনন্দবাজার পত্রিকা। সেখানে স্মৃতির ঝাঁপি খুলেন এ নির্মাতা, গায়িকা ও অভিনেত্রী। শাওন বলছিলেন, ‘উনি বলেছিলেন, গুহাচিত্র যারা আঁকতেন, তাদেরও কাউকে লাগত ওই […]

» Read more

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে বৈশাখের সাংস্কৃতিক উৎসব

বিশেষ প্রতিনিধি: আজ ২৬ এপ্রিল, ২০১৭ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) এর নিজস্ব অডিটোরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহনে ১লা বৈশাখের সাংস্কতিক অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যায়ের মাননীয় উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান। অনুষ্ঠানের শুরুতে মাননীয় উপাচার্য নববর্ষকে সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক উল্লেখ করে সকলে মিলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহবান জানান। পরে […]

» Read more

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা; অপারেশনে সোয়াত

নিজস্ব প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবপুর গ্রামে পৌঁছেছে সোয়াত টিমের সদস্যরা। ২৬ এপ্রিল বুধবার বিকেল পাঁচটা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে শিবপুর গ্রামে পৌঁছায় তারা। সেখানে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ওই বাড়িতে অভিযান চালাবে বিশেষ এই বাহিনীর সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে হেলিপ্যাডে দুই হেলিকপ্টারে সোয়াত টিম এসেছে। রাতের মধ্যেই অভিযান চালানো […]

» Read more

জঙ্গি দমনে র‌্যাব সফল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জঙ্গি-সন্ত্রাস দমনে সফল হয়েছে। একই সঙ্গে তারা অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করেছে। বুধবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাবের সদর দপ্তরে এ বাহিনীর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘র‌্যাবের অবকাঠামো ও বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। বাজেটও দ্বিগুণ করা হয়েছে। আগামীতে এটি অব্যাহত […]

» Read more

চীনের দ্বিতীয় বিমানবাহী রণতরী এখন সাগরে

আন্তর্জাতিক ডেস্ক : দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর উদ্বোধন করলো চীন। উত্তর কোরিয়া ও দক্ষিণ চীন সাগর নিয়ে উদ্বেগ ও উত্তেজনার মধ্যেই বুধবার নতুন রণতরীটি সাগরে নামায় চীন। ২০১৩ সালে রণতরীটির নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। ২০১৫ সালে চীন আনুষ্ঠানিকভাবে এটি নির্মাণ শুরুর কথা স্বীকার করে। ৫০ হাজার টনের এই জাহাজটি চীনের তৈরি জে-১৫ যুদ্ধবিমান বহন করবে। সামরিক কর্মকর্তাদের বরাত […]

» Read more

দিনাজপুরে হারিয়ে যাচ্ছে পরিবেশের পরমবন্ধু বাঁশঝাড়

শাহ্ আলম শাহীঃ দিনাজপুরে প্রকৃতির দূর্যোগ প্রতিরোধি ও পরিবেশের পরমবন্ধু বাঁশঝাড় হারিয়ে যাচ্ছে। জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জীববৈচিত্র ধ্বংস হওয়া রোধে সহায়ক এই বাঁশঝাড় এখন প্রায় বিলুপ্ত পথে। বাঁশের অভাবে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্য কুঠির শিল্পও। এ শিল্পের সাথে জড়িতরা এখন মানবেতর জীবন যাপন করছে। গ্রামীণ জনপদে একসময় বাঁশঝাড় ছিল না এমনটা কল্পনাও করা যেতো না। যেখানে গ্রাম সেখানে […]

» Read more

তানোরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৯

তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত গত ১২ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৫ জন মাদক সেবীকে […]

» Read more

দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ মোতায়েন শুরু করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে তখন এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের উদ্যোগ নেওয়া হলো। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের ওপর হামলার হুমকি দিয়ে আসছে উত্তর কোরিয়া। জবাবে কোরীয় উপদ্বীপ এলাকায় বিমানবাহী […]

» Read more