সাকিব আল হাসান টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক

ক্রিড়া প্রতিবেদক: ভারতে বসে সুসংবাদ পেলেন সাকিব আল হাসান। বাংলাদেশ জাতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সাকিবকে নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন। মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্ব ছাড়ার পর সাকিব আল হাসানের নামই সবথেকে […]

» Read more

বাকৃবিতে হাইব্রিড ধানের প্রযুক্তি বিষয়ক আলোচনা সভা ও মাঠ দিবস অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ ও চীনের মাঝে হাইব্রিড ধানের প্রযুক্তি সহযোগিতা প্রকল্পের প্রতিনিধিদের আলোচনা সভা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় কনফারেন্স হলে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ব গবেষণা খামারের মাঠে প্রকল্পের আওতায় লাগানো ফসলের বর্তমান অবস্থা পরিদর্শন করে বাংলাদেশ ও চীনা প্রতিনিধিরা। আলোচনা […]

» Read more

তিন ঘণ্টায় ৫০০ কেজি ধান শুকাবে বাকৃবি উদ্ভাবিত বিএইউ-এসটিআর ড্রায়ার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বর্তমানে দেশে প্রায় ৫৫.৫ মিলিয়ন টন ধান উৎপাদন হচ্ছে। উৎপাদিত ধানের বেশির ভাগই শুকানো হয় রোদে। এতে ধানকে চাল এবং চালকে ভাত করে খাবার টেবিলে পৌঁছাতে প্রায় ১৩ ভাগ ধানের অপচয় হয়। এছাড়াও বৃষ্টি বা মেঘলা দিনে ধান শুকানো কষ্টকর ও সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। এ সমস্যা নিরসনের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক উদ্ভাবন […]

» Read more

ঝিনাইদহের জঙ্গি আস্তানা; ১৭ ড্রাম বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের পোড়াহাটির জঙ্গি আস্তানা থেকে এখন পর্যন্ত ১৭ ড্রাম ভর্তি বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ২২ এপ্রিল শনিবার সকাল সোয়া নয়টার দিকে অভিযান শুরু হলে বাড়ির ভেতর থেকে এসব ড্রাম উদ্ধার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীটি বাড়িটি ঘিরে রাখলেও সেখানে কোনো মানুষ […]

» Read more

রাজধানীতে বেড়েছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অধিকাংশ সবজির দাম বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বেশির ভাগ সবজিতে অন্তত পাঁচ টাকা করে দাম বেড়েছে। আবার কিছু সবজিতে দাম বেড়েছে আট থেকে দশ টাকা। শুক্রবার রাজধানী সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় কয়েকটি বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে প্রতি কেজি ঝিঙার দাম ছিল ৪০ টাকা, এ সপ্তাহে […]

» Read more

আফগানিস্তানে তালেবানের হামলা; ৭০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে তালেবানের হামলায় কমপক্ষে ৭০ জন সেনা নিহত হয়েছেন। পরে সেনাবাহিনী হামলাকারী তালেবান জঙ্গিদের হত্যা করতে সমর্থ হয়। দেশটির উত্তরে বালখ প্রদেশের মাজার-ই-শরিফ শহরে সেনাবাহিনীর সদর দপ্তরে শুক্রবার এ হামলা চালায় তালেবান। কয়েক ঘণ্টা লড়াই শেষে হামলার ইতি টানে সেনাবাহিনী। আফগান সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, শুক্রবার ঘাঁটির মসজিদে জুমার নামাজ শেষে যারা বের হচ্ছিলেন […]

» Read more

সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিবেদক : উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন (৩) নম্বর নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল […]

» Read more