আইন করে প্রাইভেট পড়ানো এবং কোচিং বন্ধ করা হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি শিক্ষকরা ক্লাসে ঠিকমতো না পড়িয়ে প্রাইভেট পড়ান। আমরা আইন করে প্রাইভেট পড়ানো ও কোচিং বন্ধ করবো। আর কিছু সংখ্যক শিক্ষক সমাজে আপনাদের লজ্জিত করছে। আমরা কষ্ট করে এবং দায়িত্ব নিয়ে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করি। কিন্তু এই প্রশ্ন শিক্ষকদের হাতে গেলেই ফাঁস হয়ে যায়। এই ধরনের খারাপ শিক্ষকদের […]

» Read more

পরীক্ষা হলে গাঁজাসহ এইচএসসি পরীক্ষার্থী আটক

আলমডাঙ্গা সংবাদদাতা: আলমডাঙ্গা আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় আলাউল মুস্তাকীন নামে এক পরীক্ষার্থীকে গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার মঞ্জুরুল ইসলামের ছেলে আলাউল মুস্তাকীন এ বছর নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের বিএম শাখা থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। আজ আলমডাঙ্গা আলিম মাদ্রাসা […]

» Read more

এবার অবসরের ঘোষণা দিলেন ইউনিস খান

স্পোর্টস ডেস্ক: মিসবাহ উল হকের টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার দু’দিন পরেই এবার অবসর নেওয়ার ঘোষণা দিলেন পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ ইউনিস খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষেই সাদা পোশাকে আর খেলবেন না বলে জানিয়ে দিলেন এই ডানহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ (২১ এপ্রিল শুরু) শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ৪২ বছর […]

» Read more

ক্লেমন ইনডোর ক্রিকেটে ড্যাফোডিলকে ৭২ রানে হারাল গণ বিশ্ববিদ্যালয়

মো. রিফাত মেহেদী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শনিবার সকাল ৮ টায় মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০১৭’ এর উদ্বোধনী ম্যাচে ব্যাট বলের লড়াইয়ে মুখোমুখি হয় গণ বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল বনাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্রিকেট দল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক সিয়ামের নেতৃত্বে গণ বিশ্ববিদ্যালয় ২ উইকেটে ১৩৮ রান করে। পরের ইনিংসে প্রথম ওভারে হ্যাট্রিক উইকেট […]

» Read more

একদিনের সন্তান নিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছে আঁখি

বগুড়া সংবাদদাতা: বগুড়ার সোনাতলায় একদিনের শিশু কন্যাকে কোলে নিয়ে এইচএসসি পরীক্ষায় দিচ্ছে আঁখি বেগম। শনিবার সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেন তিনি। জানা গেছে, বগুড়া সদরের সাবগ্রাম শেখ পাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী শিহাব মণ্ডলের স্ত্রী ও গাবতলী সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী আঁখি বেগম একদিন বয়সী শিশু কন্যা নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে। সে ওই কলেজে মানবিক বিভাগের […]

» Read more

পৃথিবীর চেয়ে দেড় গুণ বড় নতুন গ্রহের সন্ধান

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: পৃথিবীর চেয়ে দেড় গুণ বড় নতুন গ্রহের সন্ধান মিললো। এই গ্রহের খোঁজ পেয়েছেন জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। তারা জানান, পৃথিবীর থেকে প্রায় দেড় গুণ বড় ‘জিজে ১১৩২বি’ নামে ওই গ্রহটির চারপাশে বায়ুমণ্ডলের স্তর রয়েছে। সেটি ‘জিজে ১১৩২’ নামে একটি তারাকে কেন্দ্র করে পাক খাচ্ছে। বায়ুমণ্ডল থাকার ফলেই ওই গ্রহটি কিছুটা আলো শুষে নেয়। সে তথ্য টেলিস্কোপে ধরা […]

» Read more

ফের নগ্ন হলেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক: গোল উদযাপন কিংবা নতুন মডেলের শর্টসের বিজ্ঞাপন, কোনো ক্ষেত্রেই নিজের পেশিবহুল শরীর দেখাতে অস্বস্তি নেই তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। বরং পৌরুষ উপচে পড়া শরীর দেখাতেও যেন বেশি স্বস্তি তার! অস্বস্তি নেই ক্যামেরার সামনে নগ্ন হয়ে পোজ দিতেও! পর্তুগিজ অধিনায়ক শুক্রবার সন্ধ্যায় তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে দেখা গিয়েছে কেবল এক জোড়া স্লিপার পড়া অবস্থায়! […]

» Read more

হাসিনা-মোদি বৈঠকে ২২ চুক্তি ও সমঝোতা স্মারক সই

ডেস্ক রিপোর্ট: নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। শনিবার দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত বৈঠকের পর দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এ সব চুক্তি হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শেখ হাসিনা। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ […]

» Read more

হিন্দিতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র মোড়ক উম্মোচন

নিজস্ব প্রতিবেদক: হিন্দি ভাষায় অনূদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-নয়াদিল্লি দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বইটির মোড়ক উন্মোচন করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগেই বাংলা থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি হিন্দিতে অনুবাদ করা হয়েছে। বইয়ের মোড়ক উন্মোচনের আগে হায়দ্রাবাদ হাউজের ডেকান স্যুইটে দুই দেশের শীর্ষ […]

» Read more