ইয়াবা কেনার সময় কলেজ অধ্যক্ষ হাতে-নাতে আটক

রাজশাহী সংবাদদাতা: ইয়াবা কেনার সময় হাতেনাতে পুলিশের কাছে ধরা খেয়েছেন রাজশাহীর মোহনপুর উপজেলার একজন কলেজ অধ্যক্ষ। তার নাম শামসুজ্জোহা বেলাল (৪০)। তিনি মোহনপুরের মৌগাছি ডিগ্রি কলেজের অধ্যক্ষ। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাকশিমইল গ্রামের মাদক চোরাকারবারী হাবিবুর রহমান ওরফে ল্যাংড়া হাবিবের বাড়িতে অভিযান চালাতে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি […]

» Read more

সুযোগ সুবিধার অভাবে বাসা ছাড়ছেন রাবি শিক্ষকরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ষাটের দশকে নির্মিত আবাসিক বাসা-বাড়িতে অতিরিক্ত ভাড়া ও সেই তুলনায় সুযোগ-সুবিধা না থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক বাসা ছেড়ে দিচ্ছেন। বিগত কিছুদিনের ব্যবধানে প্রায় অর্ধশতাধিক শিক্ষক এই বাসা বাড়ি ছেড়ে দিয়েছেন। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসিক বাসা বরাদ্দের জন্য নতুন করে নোটিশ দিয়েও আগ্রহের সাড়া মিলছে না বলে জানা গেছে। অন্যদিকে বাসাগুলো সংস্কারের জন্য প্রশাসনের কাছে দাবি করলেও […]

» Read more

‘আমি সম্মানী ব্যক্তি, খোঁজার চেষ্টা করবেন না’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলে এক অজ্ঞাত ব্যক্তি রোববার দিবাগত রাতে ফেলে রেখে যায় একটি বিলাসবহুল পোরশে গাড়ি। সোমবার সকালে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে শুল্ক গোয়েন্দার একটি দল। গাড়ির চাবি ভেতরে পাওয়া যায়। গাড়ির ড্রাইভারের সিটে একটি চিঠি পাওয়া যায়। চিঠিটি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বরাবর লেখা। চিঠিতে লেখক তার পরিচয় প্রকাশ করেননি। তবে […]

» Read more

গাজীপুরে সৌদির খেজুর চাষে সফলতা

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশের আবহাওয়াতেও উন্নত জাতের খেজুর চাষ করা সম্ভব সেটি কয়েক বছর আগেই প্রমাণ করেছেন এ দেশের কয়েকজন সফল চাষি। তাই অনেকেই উৎসাহী হয়ে নতুন নতুন খেজুর বাগান গড়ে তুলছেন। খেজুর চাষাবাদ লাভজনক হওয়ায় চাষিরাও এতে আগ্রহ দেখাচ্ছেন। গাজীপুর সদর উপজেলর পিরুজালী ইউনিয়নের মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানের ছেলে নজরুল ইসলাম বাদল খেজুর চাষাবাদকে আরও একধাপ এগিয়ে নিয়েছেন। তিনি বাগানের পাশাপাশি […]

» Read more

ত্রিদেশীয় সিরিজের আগেই আসছে নতুন স্পিন কোচ

নিজস্ব প্রতিনিধি: কয়েক দফা আশ্বাসের পর আবারও সেই একই কথা শোনালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসছে জাতীয় দলের স্পিন কোচ। এবারের নিশ্চয়তা, আসন্ন আয়ারল্যান্ড-বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের আগেই কোচ পাবেন সাকিব-তাইজুলরা। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া লাউঞ্জে এ কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে তিন-চারজনের নাম নির্ধারণ করেছি। আশা […]

» Read more

ভারত সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: চার দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ এপ্রিল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তিনি। এর আগে ৭ এপ্রিল শুক্রবার চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যান শেখ হাসিনা। সেখানে ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সফরে হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছাড়াও […]

» Read more

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে তানোর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

তানোর (রাজশাহী) প্রতিনিধি :  একদিনে দেশের তিন জেলায় চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী তানোর উপজেলা প্রেসক্লাবের পেশাগত সাংবাদিকবৃন্দ। সোমবার সকাল ১১টার দিকে তানোর থানা সদরের মরহুম শিশ মোহাম্মদ মার্কেটে অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভা আহ্বান করে সভাপতি ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক আব্দুস সবুর লিখিত বক্তবের […]

» Read more

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাদুল্যাপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম লাঞ্চিত

গাইবান্ধা প্রতিনিধি:  অনিয়ম-দুর্নীতির অভিযোগে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম মাহাবুবুল আলম লাঞ্চিত হয়েছেন। এসময় তাকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্ধ জনতা। রবিবার বিকেলে সাদুল্যাপুর উপজেলা পরিষদ চত্তরে এ ঘটনা ঘটে বলে জানান সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানান, সাদুল্যাপুর উপজেলার কেশালিডাঙ্গা কেএন উচ্চ বিদ্যালয়ে শুণ্য পদে প্রধান শিক্ষক নিয়োগে মোটা অংকের অর্থের বিনিময়ে ভূয়া নিয়োগ বোর্ড গঠন, ভূয়া সভাপতি সাজিয়ে সহি-স্বাক্ষর জ্বাল […]

» Read more

‘৭ শতাংশ ছাড়াবে প্রবৃদ্ধি’ -বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি ডেস্ক : চলতি অর্থবছর শেষে দেশের জিডিপির প্রবৃদ্ধির হার ৭ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত ত্রৈমাসিক সাময়িকীর অক্টোবর-ডিসেম্বর সংখ্যায় এই প্রক্ষেপণ প্রকাশিত হয়েছে। ত্রৈমাসিক সাময়িকীতে বলা হয়েছে, বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার, দেশে মোট বিনিয়োগের পরিমাণ, বেসরকারি খাতে ঋণ বিতরণের হার, বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি ও মূলধনী যন্ত্রপাতি আমাদানি বৃদ্ধিসহ বেশকিছু চলকের সাপেক্ষে এই […]

» Read more

সিরিয়া হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি সিরিয়া মিত্রদের

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আর কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্ররা। সিরিয়ার বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার দুই দিন পর রাশিয়া, ইরান ও লেবাননসহ দেশটির মিত্ররা এই হুঁশিয়ারি দিয়েছে। সিরিয়াভিত্তিক যৌথ অভিযান পরিচালন কক্ষ থেকে রোববার এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় আগ্রাসন সব ‘রেড লাইন’ অতিক্রম করে গেছে। যেকোনো আগ্রাসন ও রেড […]

» Read more