দেশে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রেকর্ড!

corona

নিউজ ডেস্কঃ বেড়েই চলেছে করোনার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড সংখ্যক ২ হাজার ১৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এ সময় মারা গেছেন আরও ১৬ জন। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে […]

» Read more

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশ মাউশি’র

aaa

নিউজ ডেস্কঃ করোনার কারণে গত বছরের ১৮ মার্চ থেকে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফায় ছুটি বাড়ানো হয়েছে। চলতি বছরের ২৯ মার্চ পর্যন্ত ছুটি আছে স্কুল–কলেজ। ৩০ মার্চ স্কুল–কলেজ খোলার দিন ধার্য আছে। এ বিষয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশ দিয়েছে মাউশি। মঙ্গলবার (১৬ […]

» Read more

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের গৌরবজনক আরেকটি অর্জন

newyork

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে নিউ ইয়র্ক সিনেটে সম্প্রতি একটি রেজ্যুলেশন পাশ হয়েছে। রেজুলেশন নম্বর জে-৪৪০। মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিত সাহার প্রস্তাবনায় নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন লু আইন পরিষদে উত্থাপন করলে দিনটিকে (২৬ মার্চ ২০২১) বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে নিউ ইয়র্ক স্টেটের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়। এখন থেকে (২৬ মার্চ) দিনটিকে নিউ ইয়র্ক স্টেট উদযাপন […]

» Read more

শাকিব খানকে নিয়ে যা বললেন টলিউড অভিনেত্রী

sakib

বিনোদন ডেস্কঃ ঈদকে সামনে রেখে এগিয়ে চলছে শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার কাজ। বর্তমানে পাবনায় সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। এই সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কলকাতার উঠতি নায়িকা দর্শনা বণিক। বাংলাদেশে শুটিং ও শাকিব খানের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন দর্শনা বণিক। বলেছেন, এই ছবিতে কাজের মধ্য দিয়ে প্রথমবার শাকিব খানের সঙ্গে […]

» Read more

ক্ষমতায় ফিরলে প্রত্যেক পরিবারকে মাসে ৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি মমতার

momotaaa

নিউজ ডেস্কঃ কিছুদিন পরেই নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বুধবার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন দলটির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ক্ষমতায় এলে রাজ্যের সব পরিবারকে মাসে ৫০০ টাকা করে অনুদান দেবে তৃণমূল সরকার৷ আদিবাসী, তফশিলি, সংখ্যালঘুদের মতো পিছিয়ে পড়া সম্প্রদায় ভুক্ত পরিবারগুলির ক্ষেত্রে এই সাহায্যের পরিমাণ হবে মাসিক ১০০০ টাকা৷ মমতা জানিয়েছেন, পরিবারপিছু ন্যূনতম আয় বাড়াতেই এই প্রকল্পের কথা […]

» Read more

মামুনুল হককে কটাক্ষ করায় সুনামগঞ্জে হামলা-লুটপাট

mamun

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট/কটাক্ষ করাকে কেন্দ্র করে একটি হিন্দুপল্লিতে হামলা ও লুটপাট চালিয়েছে তার কট্টরপন্থী সমর্থকরা। বুধবার (১৭ মার্চ) সকালে নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এসময় নোয়াগাঁও গ্রামের লোকজন ভয়ে হাওরে আশ্রয় নেয়। মামুনুলের সমর্থকরা ৮৯টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটতরাজ করে বলে জানিয়েছেন স্থানীয়রা। হামলা ও লুটপাট করে […]

» Read more