নিপুণ রায়কে গ্রেফতার করেছে র‍্যাব

nipun

নিউজ ডেস্কঃ বাসে আগুন লাগিয়ে নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে নিপুণ রায় চৌধুরীকে সহযোগীসহ রায়েরবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (২৮ মার্চ) সন্ধ্যায় র‌্যাব সদর দফতর থেকে এক খুদে বার্তায় নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে র‌্যাব। র‍্যাব জানায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী হেফাজতের আজকের হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পোড়ানোর […]

» Read more

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

hasina

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতরের পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৮ মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আমরা স্কুল কলেজগুলো খুলে দিতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এখন নয়, রোজার ঈদের পর আমরা স্কুল-কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেব। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তিনি স্বাস্থ্যবিধি মেনে […]

» Read more

হেফাজতের হরতাল নিয়ে যা জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

hefazot

নিউজ ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপনে অংশ নিতে দু’দিনের সফরে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সফরের বিরোধিতা করে বিক্ষোভে হতাহতের ঘটনার জেরে আজ ডাকা হরতাল পালন করেছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ […]

» Read more

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে হেফাজতের দফায় দফায় সংঘর্ষ

raj

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের ডাকা হরতাল সমর্থনে উত্তপ্ত নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে পিকেটিংয়ের সময় পুলিশের সঙ্গে হেফাজতের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার (২৮ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, সানারপাড় ও সাইনবোর্ড এলাকাসহ বেশ কয়েকটি পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন হেফাজতের নেতাকর্মীরা। এ সময় একটি ট্রাক ও একটি মাইক্রোবাস আগুন দিয়ে পুঁড়িয়ে দেওয়া হয়। […]

» Read more

করোনা আক্রান্ত আমির-শচীন

amir

বিনোদন ডেস্কঃ ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও জনপ্রিয় বলিউড তারকা আমির খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৭ মার্চ), নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় করোনা আক্রান্ত হবার তথ্য নিশ্চিত করেন টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক টেন্ডুলকার। টুইটার বার্তায় শচীন বলেন, ‘করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমি সমস্ত রকম নিয়ম এবং সতর্কতা মেনে চলেছি। নিয়মিত […]

» Read more

২,৫০০ বছর আগের ঐশী গ্রন্থ তাওরাত উদ্ধার!

turkey

নিউজ ডেস্কঃ চোরাচালানকারীদের কাছ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের একটি ‘তাওরাত’ গ্রন্থ উদ্ধার করেছে তুরস্কের পুলিশ। কটি সংঘবদ্ধ অপরাধী চক্র কিছু ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার করছে বলে খবর পাওয়ার পর পুলিশ ওই চক্রকে ধরতে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে প্রদেশের জানিক শহরের উপকণ্ঠে দু’টি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি গাড়ি থেকে প্রায় ২,৫০০ বছর আগের ঐশী […]

» Read more

মোদিকে তিস্তার পানি ও সীমান্তে হত্যা বন্ধে পদক্ষেপ নিতে বললেন প্রধানমন্ত্রী

modi

নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিস্তার পানি সমাধান ও সীমান্তে হত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রীর সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে বাংলাদেশে আসেন ভারতের প্রধানমন্ত্রী […]

» Read more

হেফাজতের ডাকা হরতালে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া

hefazot

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচি চলছে। রোববার (২৮ মার্চ) শহরের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে, গাছ ও খুঁটি ফেলে অবরোধ করে রাখা হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছুড়লে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ রয়েছেন বলে জানা গেছে। তাদের সদর হাসপাতালে […]

» Read more

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে নিহত ১১৪

mym

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী চলমান বিক্ষোভের সবচেয়ে রক্তাক্ত দিনে ১১৪ বিক্ষোভকারী নিহত হয়েছে। শনিবার দেশটির সশস্ত্রবাহিনী দিবসে এই হত্যাযজ্ঞে মেতে ওঠে নিরাপত্তাবাহিনী। দেশটির সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং দেশের মানুষকে ও গণতন্ত্র রক্ষায় লড়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরই দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে এতো প্রাণহানি ঘটে। জান্তাবিরোধী গোষ্ঠী বিআরপিএইচের মুখপাত্র ডা. সাসা বলেন, আজকের দিনটি সশস্ত্র বাহিনীর জন্য লজ্জাজনক। […]

» Read more