‘আমার মত অসম্মানের বিদায় যেন কারো না হয়’- মাশরাফি

mash

স্পোর্টস ডেস্কঃ কিছুদিন থেকে দেশের ক্রিকেট, সাকিব, মাশরাফিকে নিয়ে বিতর্ক তুঙ্গে। এমন সময় দেশের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মাশরাফি বললেন, বিদায় বেলায় আমার মতো আর কোন ক্রিকেটারের এমন সম্মানহানি যেন না হয়। ক্রিকেটে কেন এত ক্রিয়া-প্রতিক্রিয়া? জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে বলে জিনিসটা খারাপ হচ্ছে এটা ধারণা করা ভুল। যে আলোচনা ও সমালোচনা হচ্ছে এগুলো বহির্বিশ্বও মেইনটেইন […]

» Read more

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

bau

রোহান ইসলাম, বাকৃবি আজ শুক্রবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখণ্ড, যার নাম বাংলাদেশ। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালন করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলনের […]

» Read more

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শেখ হাসিনাকে ইমরান খানের চিঠি

hasina

নিউজ ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সাথে শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক চিঠিতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান ইমরান খান। বাংলাদেশি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে ইমরান খান বলেছেন, ‘আসুন, জনগণের উন্নত ভবিষ্যৎ গড়তে আমরা […]

» Read more

পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র ও দুস্থদের জন্য ১২১ কোটি টাকা বরাদ্দ

romajan

নিউজ ডেস্কঃ পবিত্র রমজান উপলক্ষে দেশের দরিদ্র ও দুস্থ পরিবারের সাহায্যার্থে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক এক’শ ২১ কোটি ৬৪ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেয়া হয়। মুজিববর্ষে কোভিড পরিস্থিতিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তার জন্য এ অর্থ ব্যয় করা যাবে। […]

» Read more

অর্ধেক রানও করতে পারে নি বাংলাদেশ!

tiger

স্পোর্টস আপডেট ডেস্কঃ দুই ম্যাচ হারায় আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আজ শুক্রবার তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল তামিম ইকবালদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩১৮ রান তুলে নিউজিল্যান্ড। জবাবে ১৫৪ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। অর্থাৎ ১৬৪ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করতে […]

» Read more

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস আজ

bangla

নিউজ ডেস্কঃ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। এরপর দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে একসাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের এ দেশটির স্বাধীনতার ৫০তম বার্ষিকী আজ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ দিনটি বাংলাদেশের স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরও। এবার তাই উদযাপনেও যোগ হয়েছে ভিন্ন মাত্রা। এর সাথে […]

» Read more