জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

hasina

নিউজ ডেস্কঃ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় প্রধানমন্ত্রীর ভাষণ। জাতির উদ্দেশে দেয়া প্রদত্ত প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ নীচে হুবহু তুলে ধরা হলো- ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম। ২৬-এ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। এবার স্বাধীনতার ৫০ বছর পূর্তি হচ্ছে। আমরা উদযাপন করছি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। […]

» Read more

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ঘোষণা

sikha

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর এবার ঈদের পর ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইদিন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় […]

» Read more

চলতি বছরে করোনায় সর্বোচ্চ মৃত্যু!

corona

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৪ জন। যা এ বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২০ ডিসেম্বর করোনায় মারা যান ৩৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৯৭ জনে। এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৫শ ৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৪ হাজার ৩শ ৯৫ […]

» Read more

মোদি আসার দিনই বাংলাদেশকে ১২ লাখ ডোজ টিকা উপহার দেবে ভারত

modi

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে কাল বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বাংলাদেশে আসার দিনই মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশকে আরও ১২ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে ভারত। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে জানুয়ারিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা […]

» Read more

সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য মন্ত্রণালয় গঠনের দাবি ডা. জাফরুল্লাহ’র

jafor

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন এবং নিপীড়ন বন্ধে সংখ্যালঘু মন্ত্রণালয়ের দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ মার্চ) ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে সুনামগঞ্জের শাল্লায় হামলা ও নির্যাতনের প্রতিবাদ এবং অবিলম্বে দুষ্কৃতদের বিচারের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি […]

» Read more

আটক হবার পর যা বললেন ‘শিশুবক্তা’ রফিকুল

atok

নিউজ ডেস্কঃ মতিঝিলের শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে। আটকের পর রফিকুল ইসলাম পুলিশভ্যানের ভেতর থেকে ফেসবুক লাইভে বলেছেন তিনি ‘দেশ বিরোধী না, মোদী বিরোধী। ‘ তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। […]

» Read more

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ!

padma

নিউজ ডেস্কঃ পদ্মা নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। মাওয়া মৎস্য আড়তে নানা সাইজের ইলিশ কিনতে ভিড় করছেন ক্রেতারা। চাহিদা বেশি থাকায় মুন্সীগঞ্জের পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তের ইলিশে দাম বেশ চড়া। বড় ইলিশ কেজি প্রতি দর হাঁকা হচ্ছে ১৩শ’ থেকে ১৪শ’ টাকায়। আর ৭শ’ গ্রাম থেকে ৮শ’ গ্রামের নতুন ইলিশ বিক্রি হচ্ছে ৮শ’ থেকে সাড়ে ৯শ’ টাকায়। লৌহজংয়ের উপজেলা […]

» Read more

মোদিবিরোধী বিক্ষোভ থেকে শিশুবক্তা রফিকুল আটক

rofiqul

নিউজ ডেস্কঃ রাজধানীর মতিঝিল শাপলাচত্বরে মোদিবিরোধী বিক্ষোভ থেকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়েছে। শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে শাপলাচত্বর হয়ে দৈনিক বাংলা-গুলিস্তান রাস্তাটি বন্ধ রয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বিকল্প রাস্তা হিসেবে শাপলাচত্বর থেকে […]

» Read more

ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গণহত্যা দিবসের এক আলোচনা সভা শেষে বৃহস্পতিবার (২৫ মার্চ) তিনি এ তথ্য জানান। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দীপু […]

» Read more