আলু ক্ষেতে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান

alu

নিউজ ডেস্কঃ রাজশাহীর তানোর উপজেলায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার লালপুর ও আড়াদীঘি গ্রামের মাঝামাঝি স্থানে আলুর ক্ষেতে বিমানটি আছড়ে পড়ে। চেসনা-১৫২ মডেলের বিমানটি বাংলাদেশ ফ্লাইং ক্লাবের। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিমানে একজন পাইলট ও একজন প্রশিক্ষণার্থী ছিলেন। তারা দু’জনেই সুস্থ আছেন। জানা গেছে, রাজশাহীর হযরত শাহমখদুম রহঃ বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ ফ্লাইং […]

» Read more

৪১তম বিসিএস প্রিলিমিনারি নিয়ে পিএসসির বিবৃতি

psc

নিউজ ডেস্কঃ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাতে পরীক্ষার্থীদের করা রিট খারিজ করে আদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। নির্ধারিত দিনেই অর্থাৎ আগামী ১৯ মার্চ (শুক্রবার) পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়েছেন আদালত। এদিকে মঙ্গলবার (১৬ মার্চ) ৪১তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে অংশগ্রহণে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ এর পরীক্ষার্থীসহ […]

» Read more

বিএনপির নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন

moudud

নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদে। বাংলাদেশ সময় মঙ্গলবার সাড়ে ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। মওদুদ আহমদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সহকারী সুজন চৌধুরী। এর আগে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস, বুকে ব্যথা অনুভব করলে ২৯ ডিসেম্বর মওদুদকে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি […]

» Read more

রিট খারিজ, নির্ধারিত তারিখেই হচ্ছে ৪১তম বিসিএস প্রিলিমিনারী

high

নিউজ ডেস্কঃ ৪১ তম বিসিএস পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন। এ অবস্থায় পরীক্ষা পেছানো সম্ভব নয় বলে হাইকোর্টকে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ তথ্য জানান। পিএসসির মতামত শোনার পর ৪১ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর বিষয়ে দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন […]

» Read more

মাছ সংরক্ষণে ময়মনসিংহের পর লাইভ জিন ব্যাংক হচ্ছে নীলফামারী-খুলনায়ও

gena bank

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্যোগে দেশের প্রথম দেশীয় মাছের লাইভ জিন ব্যাংক উদ্বোধন করা হয়েছে। গত বছরের ৫ সেপ্টেম্বর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সদর দফতরের একটি পুকুরে দেশীয় মাছের লাইভ জিন ব্যাংকের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বর্তমানে এই জিন ব্যাংকে ইতোমধ্যে ৮৫ প্রজাতির মাছের জিন সংরক্ষণ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশীয় […]

» Read more

কুরআন থেকে ২৬টি আয়াত সরিয়ে দিতে আদালতে রিট

india

নিউজ ডেস্কঃ পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিলের আবেদন জানিয়ে ভারতের সুপ্রিমকোর্টে একটি রিট দায়ের করছেন দেশটির উত্তরপ্রদেশের শিয়া কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী। আদালতে দায়ের করা পিটিশনে রিজভীর দাবি, নিজেদের ক্ষমতা বাড়াতে কুরআনে এই ২৬টি আয়াত ঢুকিয়েছেন ইসলামের তিন খলিফা- হজরত আবু বকর (রা.), হজরত উমর (রা.) ও হজরত উসমান (রা.)। আর এসব আয়াত সহিংসতা এবং মানুষজনকে জিহাদের […]

» Read more

রক্তাক্ত মিয়ানমার, নিহতের সংখ্যা বেড়ে ১৩৮

myanmar

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৩৮ জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে মিয়ানমারে থাকা নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে নেইপিদোর প্রতি আহ্বান জানিয়েছে চীন। নারী ও শিশুসহ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর সহিংসতার নিন্দা জানিয়ে জাতিসংঘ বলছে, রোববারও ৩৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ইয়াঙ্গুনের হ্লায়িং থায়ের এলাকার বাসিন্দা। আর শনিবার নিহত হয়েছেন […]

» Read more

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় স্বাস্থ্যঝুঁকির বিষয়টি ভিত্তিহীন: ডব্লিউএইচও

vaccine

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা প্রতিরোধে অ্যাস্ট্রাজেনেকা/অক্সফোর্ডের টিকা এ পর্যন্ত বিশ্বের ১৫ দেশ ব্যবহার স্থগিত করেছে। এর মধ্যে এশিয়া মহাদেশের দুটি দেশ ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড আর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র হলো আফ্রিকা মহাদেশের। বাকি ১২ দেশ ইউরোপ মহাদেশের। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, টিকাটির বিরুদ্ধে ওঠা স্বাস্থ্যঝুঁকির অভিযোগ ভিত্তিহীন। ভ্যাকসিন কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সংস্থাটি বলছে, এই টিকা গ্রহণের পর […]

» Read more

পুত্রসন্তানের বাবা হলেন সাকিব

sakib

স্পোর্টস আপডেট ডেস্কঃ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছে তৃতীয় সন্তান। আগের দুবার কন্যা সন্তানের বাবা হলেও এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন সাকিব। সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নবজাতক এবং সাকিবের স্ত্রী—দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে পরিবারের সঙ্গেই আছেন। সন্তানের জন্মের […]

» Read more