ছুটি শেষ তবু কর্মস্থলে অনুপস্থিত, শাস্তির মুখে শেকৃবির ৬ শিক্ষক

নিউজ ডেস্কঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছয় শিক্ষক ও তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে ছুটি নিয়ে বিদেশ গেলেও ছুটি শেষে কয়েক দফা চিঠি পাঠানোর পরও দেশে ফেরেননি তাঁরা। এছাড়াও পুরো ছুটিতে নিয়েছেন বেতন-ভাতাসহ আর্থিক সুযোগ-সুবিধা। জানা যায়, কয়েক বছরের ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যান বিশ্ববিদ্যালয়টির ছয় শিক্ষক। তাঁদের মধ্যে মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈকত চৌধুরী ২০২০ সালে […]

» Read more

ঘন কুয়াশায় ১০ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল শুরু

নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ১০ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়্যান গণমাধ্যমকে বলেন, শনিবার সন্ধ্যা থেকে কুয়াশার তীব্রতা বেড়ে […]

» Read more

বৈরী আবহাওয়ার কারণে ঢাকার ৭ ফ্লাইট নামলো কলকাতায়

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার (ঘন কুয়াশা) কারণে বাংলাদশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে ব্যর্থ হওয়া একাধিক প্লেন কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। রোববার (৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিভিন্ন দেশ থেকে আসা মোট সাতটি আন্তর্জাতিক প্লেন এদিন সকালে ঢাকায় অবতরণ করার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে প্লেনগুলো ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। […]

» Read more

বিপিএলে প্রতি ম্যাচেই ফরচুন বরিশালের নতুন অধিনায়ক

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত শনিবারের খেলায় ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে টস করতে মাঠে নামেন মেহেদী হাসান মিরাজ। উপস্থিত দর্শক-সমর্থকরা সবাই একটু অবাকই হয়ে যান। কারণ দলের অধিনায়ক যে সাকিব আল হাসান, এটা সবারই জানা। পরবর্তীতে বরিশালের টিম কোচ নাজমুল আবেদিন জানায়, “প্রতি ম্যাচেই বদলাবে বরিশালের অধিনায়ক।” এ বিষয়ে দলের পক্ষ থেকে ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন সংবাদমাধ্যমকে বলেন, […]

» Read more

অনাবাদি পতিত জমিতে সরিষা চাষে সাফল্য

নিউজ ডেস্কঃ অনাবাদি জমিতে প্রথমবারের মতো সরিষা চাষে তিন গুণ লাভের সম্ভাবনা দেখছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার তরুণ কৃষক মো. লুৎফুর রহমান। অল্প পুঁজি ও সঠিক নিয়মের পরিশ্রমই এ সাফল্য এনে দিয়েছে তাকে। পাশাপাশি আবাদের আওতায় এনেছেন ১৫ বিঘা পরিত্যাক্ত জমি। আবহাওয়া অনুকূলে থাকলে স্বল্প সময়ে তিন গুণ মুনাফার আশা করছেন তিনি। বাড়ির পার্শ্ববর্তী ব্যাপক এলাকা জুড়ে সরিষা ফুলের হলুদ রঙের […]

» Read more

কনকনে ঠাণ্ডার মধ্যেই শুরু শৈত্যপ্রবাহ

নিউজ ডেস্কঃ কনকনে ঠাণ্ডার মধ্যে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে এটি বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জানা গেছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমঅঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল পর্যন্ত […]

» Read more

উন্নত ভ্রুন উৎপাদন ও টেকসই প্রতিস্থাপনের মাধ্যমে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধিঃ মঙ্গলবার (৩ জানুয়ারি) ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের কনফারেন্স রুমে উন্নত জীতগত ভ্রুন উৎপাদন ও টেকসই প্রতিস্থাপনের মাধ্যমে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবসটেটিক্স  বিভাগের আয়োজনে এলডিডিপির এই প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. আব্দুল আওয়াল। তিনি বলেন, জনবহুল এদেশে  […]

» Read more

বাকৃবিতে এলডিডিপি গবেষণা ও উদ্ভাবন উপ-প্রকল্পের কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী এলডিডিপি গবেষণা ও উদ্ভাবন উপ-প্রকল্পের উপর সূচনা কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) আয়োজনে সোমবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কর্মশালাটি ২ থেকে ৫ জানুয়ারী পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি […]

» Read more

রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন আর নেই

নিউজ ডেস্কঃ জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন মারা গেছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুমিএা সেন। সূত্র জানায়, অবস্থা সংকটজনক অবস্থাতেই ছিলেন এই রবীন্দ্রসংগীত শিল্পী। শনিবার (৩১ ডিসেম্বর) সুমিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হয়। ৮৯ বছর বয়সী এ শিল্পী দীর্ঘদিন ধরেই ব্রঙ্কোনিউমোনিয়ায় ভুগছিলেন। তার শ্বাসকষ্টও ছিল। রোববার (১ জানুয়ারি) তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি […]

» Read more

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও ৮৮১ জনের মৃত্যু

corona

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ লাখ ৯২ হাজার ৩২৮ জন শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮১ জন। মহামারির শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ২৭৯ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের […]

» Read more
1 2 3 4 5