আমন ক্ষেতে বাদামী গাছ ফড়িংয়ের আক্রমণে দুশ্চিন্তায় কৃষক

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলা সহ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন আমন ক্ষেতে শেষ সময়ে এসে বাদামী গাছ ফড়িং পোকার আক্রমণে সবুজ ধানের পাতা মরে যাচ্ছে। এতে ঘরে ধান তোলা নিয়ে দুশ্চিনায় পড়েছে কৃষক। এনিয়ে করণীয় সর্ম্পকে ব্যপক প্রচার-প্রচারণা অব্যহত রেখেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। জানা যায়, আমন ক্ষেতে বাদামী গাছ ফড়িং/কারেন্ট/ফুতকি পোকা হলো সব চেয়ে ভয়ঙ্কর। এ পোকা ক্ষেতে একবার প্রবেশ করলে, […]

» Read more

পাহাড়ি এলাকায় নাগা মরিচ চাষে সাফল্য (ভিডিও)

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের পাহাড়ি এলাকায় লেবু চাষের পাশাপাশি নাগা মরিচ চাষে সাফল্য পাওয়া গেছে। আগে এ ধরনের চাষ হতো না। বর্তমানে লেবু বাগানে সাথী ফসল হিসেবে নাগা মরিচ চাষ করে কৃষকরা আশানুরূপ ফলন পাচ্ছেন। এতে তারা বাড়তি আয়ও করতে পারছেন। সূত্র জানায়, জেলার মাধবপুর, নবীগঞ্জ, বাহুবল, চুনারুঘাটের পাহাড়ি এলাকার পতিত জমিতে বাণিজ্যিকভাবে লেবু বাগান করা হয়েছে। এখন প্রায় লেবু বাগানেই […]

» Read more

জমিতে কীটনাশক ছিটাবে মাহমুদের ড্রোন

খুলনা প্রতিনিধি: দৃশ্যটা একবার কল্পনা করুন তো, খুলনার প্রত্যন্ত অঞ্চলে এক কৃষকের জমিতে ড্রোনের সাহায্যে কীটনাশক ছিটানো হচ্ছে! ভাবা যায়? প্রাথমিকভাবে এই ‘কল্পনা’কে বাস্তবে রূপ দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর-পড়ুয়া ছাত্র, কাজী মাহমুদ হাসান। সম্প্রতি ড্রোনটির সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে এটি কাজ শেষে নিজের স্থানে ফিরেও আসে। […]

» Read more

আমলকির যত অজানা গুণ

কৃষি ডেস্ক: আমলকি আকারে ছোট হলেও এতে রয়েছে প্রচুর ভিটামিন সি। পুষ্টিবিজ্ঞানী ও ভেষজবিদদের গবেষণায় ১টি আমলকিতে ৩টি পেঁয়ারা ও ১০টি কাগজি লেবুর চেয়ে বেশি ভিটামিন সি রয়েছে। ১টি আমলকিতে ১৫ থেকে ২০টি কমলার চেয়ে বেশি গুণ, ১২০টি আপেলের চেয়ে বেশি গুণ, ২৪টি আমের চেয়ে বেশি গুণ এবং ৬০টি কলার চেয়ে বেশি গুণ বা ভিটামিন সি রয়েছে। প্রতিদিন অন্তত একটি আমলকি […]

» Read more

সঠিক নিয়মে পেঁপে চাষ পদ্ধতি (ভিডিও)

কৃষি ডেস্ক: পেঁপে একটি অতিপরিচিত সুসাধু ফল। পেঁপে গাছ লম্বা বো‍টাঁযুক্ত ছত্রাকার পাতা বেশ বড় হয় এবং সর্পিল আকারে কান্ডের উপরি অংশে সজ্জিত থাকে। পেঁপে গাছ লম্বায় প্রায় তিন থেকে সাত ফুট হয়। প্রায় কমবেশি সারা বছরেই ফুল ও ফল হয়। পেঁপের কাচাঁ ফল দেখতে সবুজ, পাকা ফল হলুদ বা পীত বর্ণের। পেঁপে ভিটামিন এ সমৃদ্ধ ফল । কাঁচা পেঁপেতে […]

» Read more

রাজবাড়ীতে আগাম সবজি চাষে লাভবান কৃষক

রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর বালিয়াকান্দিতে পরীক্ষামূলকভাবে কেঁচো কম্পোস্ট সার ব্যবহার করে বিষমুক্ত আগাম কপি চাষ করে লাভবান হচ্ছেন এই অঞ্চলের কৃষক। বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ চাষ হচ্ছে বিষমুক্ত আগাম কপি। শুধু দিলালপুর গ্রামেই নয়, বিষমুক্ত আগাম সবজি চাষ করছেন একই উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি, চরগুয়াদাহ এবং জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রামের অনেক কৃষক। বিষমুক্ত […]

» Read more

মেহেরপুরে জনপ্রিয় হচ্ছে মাদ্রাজি ওল চাষ

মেহেরপুর সংবাদাতা: মেহেরপুরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে মাদ্রাজি ওল। পতিত ও বেলে-দোঁয়াশ মাটিতে এই ওলের চাষ করে আর্থিকভাবে বেশি লাভ হচ্ছেন চাষিরা। ফলে জেলায় দিন দিন বাড়ছে এই জাতের ওল চাষ। বিঘা প্রতি ২০-২৫ হাজার টাকা খরচ করে ৭০-৮০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন চাষিরা। প্রতিটি গাছ থেকে ৮-১০ কেজি ওল পাচ্ছেন তারা। বাজারমূল্যও পাচ্ছেন ভালো। সদর উপজেলার রাজনগর গ্রামের […]

» Read more

একজন সফল বেদানা চাষি নওগাঁর শফিকুল (ভিডিও)

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলায় প্রথম বাণিজ্যিকভাবে বেদানা চাষ করে সফলতা লাভ করেছেন রানীনগর উপজেলার শিয়ালা গ্রামের এ কে এম শফিকুল ইসলাম রবু (৪৫)। এরই মধ্যে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন। একডালা ইউনিয়নের শিয়ালা গ্রামের মৃত সায়েদার রহমানের তৃতীয় ছেলে শফিকুল ইসলাম রবু। ২০১৩ সালে তিনি তার বড় ভাই প্রকৌশলী সাইফুল ইসলামের পরামর্শে পৈতৃক মাত্র দুই বিঘা জমিতে মাটি ভরাট করে […]

» Read more

সংসদে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল উত্থাপন

নিজস্ব প্রতিবেদক: কৃষিতে উচ্চ উৎপাদনশীলতা অর্জন অথবা গবেষণা বা উদ্ভাবনসহ এ বিষয়ে অবদানে পুরস্কার প্রদান, তহবিল গঠন, পরিচালনা এবং আনুষাঙ্গিক বিষয়ে বিধানের প্রস্তাব করে আজ জাতীয় সংসদে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল-২০১৬ উত্থাপন করা হয়েছে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলটি উত্থাপন করেন। বিলে যথা শিগগির সম্ভব গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট নামে একটি ট্রাস্ট প্রতিষ্ঠার প্রস্তাব […]

» Read more

বিনা সেচে ধান চাষ : সাশ্রয় ২০০ কোটি টাকা

রংপুর প্রতিনিধি: এ বছর স্বাভাবিক বৃষ্টিপাত ও আবহাওয়া অনুকূলে থাকায় রংপুর অঞ্চলে সাড়ে ৪ লাখ হেক্টর জমিতে আমন ধান বিনা সেচে আবাদ হয়েছে। ফলে কৃষকদের প্রায় সোয়া ২০০ কোটি টাকা আর্থিক সাশ্রয় হয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমনের আবাদ শুরু হয়েছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরোদমে কাটাই ও মাড়াই শুরু হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর, কুড়িগ্রাম, […]

» Read more
1 88 89 90 91 92 116