বিশ্ববিদ্যালয়গুলোতে দুইটি নতুন কোর্স চালুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি: দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ এবং ‘বাংলা ভাষা’ শীর্ষক কোর্স (বাংলাদেশ স্টাডিজের বিকল্প হিসেবে নয়) চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার (১৩ জুন) ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে গত ৯ জুন অনুষ্ঠিত কমিশনের ১৪৪তম পূর্ণ কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে জানানো হয়, যে সকল বিশ্ববিদ্যালয়ে বিদেশি […]

» Read more

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এবার এই পরীক্ষায় স্কুল পর্যায়ের ৯১ হাজার ৫৬৪ জন এবং কলেজ পর্যায়ের ৫৫ হাজার ৬৯৮ জন পাস করেছেন বলে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের প্রিলিমিনারিতে অংশ নিতে ৩ লাখ ৭৪ হাজার ২৪৭ […]

» Read more

রাবিতে বিশ্ব ডিএনএ দিবস পালিত

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব ডিএনএ দিবস। এ উপলক্ষে রবিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্স কনফারেন্স রুমে একটি সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান এ কথা বলেন। এমনকি তিনি ডিএনএ গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানান তিনি। এ সময় সেমিনারে […]

» Read more

নেত্রকোনায় ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ স্থাপনের উদ্যোগ

নেত্রকোনা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নেত্রকোনা জেলায় একটি ‘বিশেষায়িত’ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার। এর আগে বরিশাল বিভাগের ভোলা জেলায় প্রধানমন্ত্রীর নামে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও উদ্যোগ নেয়া হয়। গত ৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো একটি চিঠি সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে পৌছে। সেই চিঠিতে বলা হয়, ‌‘উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, নেত্রকোণা জেলায় ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ নামে […]

» Read more

শেকৃবিতে জৈবপ্রযুক্তি ও পীড়ন ব্যবস্থপনা গবেষণাগার উদ্বোধন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) উদ্যানতত্ত্ব জৈবপ্রযুক্তি এবং পীড়ন (প্রতিকূল পরিবেশ) ব্যবস্থপনা গবেষণাগার উদ্বোধন করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে এ কেন্দ্রের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা। উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হুমাযূন কবিরের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ শিক্ষা মান উন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় বিশ্বব্যাংকের অর্থয়ানে এ গবেষণাগার তৈরি করা হয়েছে। এছাড়াও উদ্যানতত্ত্ব […]

» Read more

গণবির ব্যবসায় প্রশাসন শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রতিবেদন উপস্থাপন

মোঃ রিফাত মেহেদী, গণবি প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রতিবেদন উপস্থাপন সংক্রান্ত এক অনুষ্ঠান ১১ জুন (শনিবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের এ-৪১৮ নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আলমগীর কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: দেলোয়ার হোসেন এবং বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে বিভাগের […]

» Read more

পথশিশুদের সঙ্গে ছাত্রলীগ সভাপতির ইফতার

নিজস্ব প্রতিবেদক: ছিন্নমূল শিশুদের সঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। শুক্রবার রোজার চতুর্থ দিনে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের পাশের একটি সড়কে এসব শিশুদের সঙ্গে সোহাগসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা ইফতারে অংশ নেন। পথশিশুদের স্কুল ‘হাসিমুখ’ এর শিক্ষার্থীদের ইফতার মেন্যুতে এদিন ছিল আম, কলা, জুস, তেহারি, পেয়াজুসহ অন্যান্য ইফতার সামগ্রী। সোহাগ বলেন, বাংলাদেশের শেকড়ে যেমন ছাত্রলীগ; বাংলাদেশের চূড়ায়ও ছাত্রলীগ। জাতির […]

» Read more

বাকৃবিতে বৃহত্তর রাজশাহী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর রাজশাহী সমিতির (চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর) ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পশুপালন অনুষদ গ্যালারীতে ঐ নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৃহত্তর রাজশাহী সমিতির সভাপতি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. সামছুল আলমের সভাপত্বিতে […]

» Read more

বাকৃবির শাহজালাল হলে চুরি নিয়ে হল প্রশাসনের নাটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক শাহজালাল হলের এইচ ব্লকের ২৪০ নম্বর রুম থেকে প্রায় ৫৫ হাজার টাকার মালামাল চুরি গিয়েছে গত ১৭ই মে। সেই ঘটনা নিয়ে হল প্রশাসন নাটকীয়তার সৃষ্টি করছে। এমনটি জানালেন ভুক্তভুগী শিক্ষার্থীরা। জানা যায়, গত ১৭ই মে, মঙ্গলবার দিবাগত রাতে শাহজালাল হলের ২৪০ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে এ চুরির ঘটনাটি ঘটে। পশুপালন […]

» Read more

গুপ্তহত্যা-জঙ্গিবাদ বিরোধী সিরিজ কর্মসূচি আসছে

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী জঙ্গিবাদ-গুপ্তহত্যা ও সন্ত্রাস বিরোধী সিরিজ কর্মসূচি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এ ঘোষণা দেন। ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত চক্রান্ত করছে। এই মুহৃর্তে বড় সমস্যা হচ্ছে জঙ্গিবাদ। আগুন সন্ত্রাস-পেট্রলবোমা […]

» Read more
1 … 311 312 313 314 315 … 387