আবারোও ক্লাস বন্ধের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: “পাশের দেশ করোনা সংক্রমণ হুহু করে বাড়ছে। আমাদের দেশে করোনার হার কম। এরইমধ্যে কয়েকজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে”,  বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মরণে বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গকৃত সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে […]

» Read more

হল বন্ধ, ছাত্রী মেসে আগুন !

নিউজ ডেস্ক: শনিবার ভোরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সংলগ্ন ছাত্রী মেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীর আসবাবসহ জরুরি কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনার পর হল চালুর দাবিতে সকাল থেকে বিশ্ববিদ্যালয় ভিসির বাংলোর সামনে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। সূত্র মতে, শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন সুফিয়া আজিজ ভিলা ছাত্রী মেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা এবং খবর […]

» Read more

একাদশ শ্রেণীর ভর্তি আবেদন শুরু ৮ জানুয়ারি

নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ভর্তিপ্রক্রিয়া শুরু হবে ৮ জানুয়ারি থেকে। ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এসএসসির ফলের ভিত্তিতেই ভর্তি করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ মার্চ থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস। ভর্তি নীতিমালায় বলা হয়েছে, এবার শুধু অনলাইনের (www.xiclassadmission.gov.bd) মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে। ৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি […]

» Read more

রাবি ক্যাম্পাসে দিনে-দুপুরে ছাত্রীর ব্যাগ ছিনতাই

নিউজ ডেস্ক: আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের মাইশা জান্নাত। তার ব্যাগে মোবাইল ফোন, আইডি কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। ভূক্তভোগীর বন্ধু মাহমুদ সাকী বলেছেন, “জান্নাত কাজলা থেকে রিকশায় করে […]

» Read more

শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক জাতীয় সংগীতের পর শপথবাক্য পাঠের নির্দেশ

নিউজ ডেস্ক: গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর শপথবাক্য পাঠ সংক্রান্ত’ নির্দেশ দেয়া হয়েছে। ইংরেজি মাধ্যম/বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশকালে এই শপথবাক্য পাঠের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিটির স্মারক নম্বর:৩৭.০০.০০০০.০৭১.০৭১.০৪,০০৩.১৭,৭৯৪ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, সরকার মাধ্যমিক পর্যায়ের ইংরেজি মাধ্যম/বিদেশি কারিকুলামে পরিচালিত […]

» Read more

রাবিতে আইকিউএসি প্রশিক্ষণ প্রদান

রাবি প্রতিনিধি: প্রাতিষ্ঠানিক গুণমানে উৎকর্ষ বৃদ্ধি ও প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতার লক্ষ্যে শিক্ষার পাশাপাশি কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)। গত ১৯ ডিসেম্বর ৮দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আজ বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচি শেষ হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচিতে চারটি ব্যাচে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, বিভাগ […]

» Read more

এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু ৩১ ডিসেম্বর থেকে

নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরুপ ফলাফল যারা পায়নি, তারা ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবে। বরাবরের মত এবারোও রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে ফল যাচাইয়ের আবেদন করা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আবেদন করতে টেলিটকের প্রিপেইড […]

» Read more

পাশের হারে প্রথম ময়মনসিংহ

শিক্ষা ডেস্ক: এস এস সি পরীক্ষায় পাশের হারে সবচেয়ে এগিয়ে ময়মনসিংহ বোর্ড। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৭.৫২ শতাংশ, জিপিএ ১০ হাজার ৯২টি। অন্যান্য বোর্ডে পাশের হার ঢাকা: ঢাকা বোর্ডে পাসের হার ৯৩.১৫। জিপিএ -৪৯ হাজার ৫০০। দিনাজপুর: দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৪.৮০ শতাংশ। জিপিএ-১৭ হাজার ৫৭৮ জন। যশোর: যশোর বোর্ডে পাসের হার ৯৩.০৯ জিপিএ ১৬ হাজার ৪৬১। বরিশাল: বরিশাল বোর্ডে […]

» Read more

এসএসসি পরীক্ষার ফলাফল দেখবেন যেভাবে

নিউজ ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ যা গত বছরের তুলনায় ১০ দশমিক ৭১ শতাংশ বেশি। গত বছর এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বঙ্গভবন থেকে ফলাফল প্রকাশের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল কার্যক্রম হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে তিনি […]

» Read more

এসএসসি ও সমমানে পাসের গড় হার ৯৩.৫৮%

নিউজ ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় এ ফল প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এসএসসি ও সমমানের ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। […]

» Read more
1 76 77 78 79 80 387