স্বাস্থ্যবিধি না মানলে হল বন্ধ : ঢাবি প্রশাসন

নিউজ ডেস্ক: সশরীরে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি না মানলে সশরীরে ক্লাস এবং হল খোলা রাখা যাবে না বলে সতর্ক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে করোনা সংক্রমণের হার আরও বৃদ্ধি পাবে। ফলে আবাসিক […]

» Read more

দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা পাচ্ছেন প্রধান শিক্ষকরা

নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর ফলে দেশের প্রায় ৫২ হাজার শিক্ষক এ সুবিধা পাবেন বলে জানিয়েছেন […]

» Read more

রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক হলেন অধ্যাপক খলিলুর রহমান

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খলিলুর রহমান। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৩ নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে অধ্যাপক হাবিবুর রহমান আহ্বায়কের পদ থেকে অব্যাহতি নেন। এতে আহ্বায়কের পদটি শূন্য হয়ে যায়। […]

» Read more

মেরামতের জন্য ৩০০ কোটি টাকা পেল ১৫ হাজার প্রাথমিক বিদ্যালয়

নিউজ ডেস্ক: দেশের ১৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষুদ্র মেরামতের জন্য ৩০০ কোটি টাকা পেয়েছে। এই অর্থের মধ্যে প্রতিটি স্কুল ২ লাখ করে টাকা পাবে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে, এই বরাদ্দের টাকা যাতে কোনোভাবে ভিন্ন খাতে খরচ না হয় সেদিকে নজর রাখা হবে এবং পুরো অর্থ বাবদ খরচের সব ভাউচার রাখতে হবে। প্রাথমিকভাবে বিদ্যালয়ের ক্ষুদ্র […]

» Read more

জাবিতে আবারোও সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক: দেশব্যাপী করোনা পরিস্থিতি বৃদ্ধিতে সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। রহিমা কানিজ বলেন, দেশব্যাপী করোনার প্রকোপ বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ থাকবে। তবে চলমান পরীক্ষা ও ব্যবহারিক ক্লাস গুলো স্বাস্থ্যবিধি […]

» Read more

রাবিতে একের পর এক ছিনতাই, ব্যবস্থা নিতে ব্যর্থ প্রশাসন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একের পর এক ঘটছে ছিনতাইয়ের ঘটনা। বহিরাগতদের অবাধ বিচরণ, মোটরসাইকেলের বেপরোয়া গতি ও ক্যাম্পাসে নিরাপত্তার অভাবে বেড়েই চলেছে এমন ঘটনা৷ এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। ফলে ক্যাম্পাসে ছিনতাই এড়াতে ‘নিরাপত্তা জোরদারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ’ বলে দাবি করছেন শিক্ষার্থীরা৷ এমতাবস্থায় শিক্ষার্থীরা থানায় বার বার অভিযোগ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে […]

» Read more

কুয়েট ছাত্রলীগ সম্পাদকসহ ৪ ছাত্র আজীবন বহিষ্কার

নিউজ ডেস্ক: আজ বুধবার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় ছাত্রলীগ কুয়েট শাখার সাধারণ সম্পাদক কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজানসহ চার শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে […]

» Read more

গণহারে মাস্টার্সে ভর্তি বন্ধ; ইউজিসি

নিউজ‌ ডেস্ক: উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে শুধুমাত্র বাছাই করা মেধাবী শিক্ষার্থীদের স্নাতকোত্তর ডিগ্রির জন্য শিক্ষার্থী ভর্তি করা যেতে পারে। সে জন্য একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। গত বৃহস্পতিবার ইউজিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির হাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৪৭তম বার্ষিক প্রতিবেদন তুলে দেওয়া হয়। এ প্রতিবেদনে এটিসহ বিভিন্ন বিষয়ে ২০টি প্রস্তাব দেওয়া হয়েছে। ইউজিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশে উচ্চশিক্ষাস্তরে […]

» Read more

অটোরিকশার ধাক্কায় আইসিইউতে জাবি শিক্ষার্থী

নিউজ‌ ডেস্ক: আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ক্লাবের সামনের দুটি ব্যাটারিচালিত রিকশার সংষর্ষে এক ছাত্রীর মাথার খুলিতে গুরুতর জখম হয়েছে। দুর্ঘটনা এড়াতে দ্রুত এসব রিকশা ক্যাম্পাসে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন সকলে। আহত শিক্ষার্থীর নাম পূজা মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তাঁকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা […]

» Read more

৬ পৃষ্ঠার সুইসাইড নোট লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক: গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি কটেজ থেকে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে ছয় পৃষ্ঠার একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। পুলিশের ধারণা, হতাশা থেকে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। সূত্র মতে, গতকাল দুপুর ১টার দিকে চবির শাহজালাল হলের বিপরীতে এস আলম কটেজ থেকে অনিক চাকমা নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। অনিক ইনস্টিটিউট অব মেরিন […]

» Read more
1 74 75 76 77 78 386