৩৪ ভিসি পদত্যাগ করুক, আমি দেখতে চাই: জাফর ইকবাল

নিউজ ডেস্ক: বুধবার (২৬ জানুয়ারি) ভোর ৪ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন অধ্যাপক ড. জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক। আন্দোলনকারীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. জাফর ইকবাল বলেন, ” আমাদের এরকম ভাইস-চ্যান্সেলররা আছেন যাদের আদর্শ এত বেশি যে উনারা অন্যর সহমর্মিতায় নিজেরা পদত্যাগ করবেন। বাংলাদেশ ৩৪টা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর বলেছেন যে, এই […]

» Read more

বাকৃবিতেও করোনার হানা, অনেকের শরীরে ওমিক্রনের প্রচ্ছন্ন লক্ষণ!

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এ পর্যন্ত করোনাভাইরাসের যেসব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে ওমিক্রন তাদের মধ্যে সবচেয়ে বেশি সংক্রামক। করোনা টিকাও একে আটকাতে পারছে না। ফলে অনেক মানুষ পুনরায় আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে করা একটি সমীক্ষায় দেখা গেছে, দুই ডোজ টিকা নিয়েও অনেকে করোনা আক্রান্ত হচ্ছেন। […]

» Read more

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকছে বাকৃবি

নিজস্ব প্রতিবেদক: গত ২১ জানুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের করোনা টাস্কফোর্সের একটি জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় বন্ধসহ ৭ টি সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২১ জানুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে হলসমূহ খোলা থাকবে এবং সকল ক্লাস ও পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে। প্রশাসনিক কার্যক্রম ও অফিস সরকারি নির্দেশনা মোতাবেক […]

» Read more

রুয়েটে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও হল খোলা থাকবে

রুয়েট প্রতিনিধি: করোনা সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশনা‌ জারির পর সশরীরে ক্লাস- পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসন। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলসমূহ খোলা রাখা হবে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‌ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে […]

» Read more

রাবিতে সশরীরে ক্লাস বন্ধ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে। তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সাথে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবে। আজ শুক্রবার সন্ধ্যায় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, […]

» Read more

হঠাৎ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ

নিউজ ডেস্ক: চলমান পরীক্ষা হঠাৎ করেই স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা। শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে রাস্তায় অবস্থান করে অবরোধ শুরু করেন পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে তারা জানতে পারেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজই তাদের শেষ পরীক্ষা ছিল। তাদের অভিযোগ, ২০১৮ […]

» Read more

অনলাইনে নয়, রাবিতে স্বশরীরে ক্লাস-পরীক্ষা চলবে

রাবি প্রতিনিধি দেশে করোনা সংক্রমন বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্বশরীরে ক্লাস নেওয়া বন্ধ করেছে। কিন্তু ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে বিভাগীয় একাডেমিক কমিটি চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে। আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে বিভাগীয় সভাপতি, ডিন এবং ইনস্টিটিউট পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত প্রশাসনের জরুরি সভায় এই […]

» Read more

শাবিপ্রবিতে অনশন অব্যাহত অসুস্থ এক শিক্ষার্থী হাসপাতালে

নিউজ ডেস্ক: উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার থেকে ২২ ঘণ্টার বেশি সময় ধরে অনশন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৪ শিক্ষার্থী। তাদের মধ্যে কাজল দাস নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১১ টায় অনশনরত এই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর একটার দিকে অ্যাম্বুল্যান্সযোগে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ […]

» Read more

শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবি রাবি শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত কর্মসূচি থেকে তারা এ দাবি জানান। বেলা সাড়ে ১১টায় মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এসময় শিক্ষার্থীরা ‘আমার ক্যাম্পাস ছেড়ে দাও, পুলিশ তুমি বাড়ি যাও’, ‘যে ভিসি বুলেট মারে, সে ভিসি চাইনা’, ‘সাস্টে শিক্ষার্থীদের ওপর […]

» Read more

শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা

নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন ছাত্রীরা। রবিবার (১৬ জানুয়ারি) এই আন্দোলনে পুলিশের হামলার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরেছে। ভিডিও দেখতে এখানে ক্লিক করুনঃ শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার বিষয়ে শাবিপ্রবির এক শিক্ষার্থী লিখেছেনঃ ছোট্ট একটা সমস্যার সমাধান করতে গিয়ে […]

» Read more
1 … 72 73 74 75 76 … 387