এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু ৩১ ডিসেম্বর থেকে

নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরুপ ফলাফল যারা পায়নি, তারা ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবে। বরাবরের মত এবারোও রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে ফল যাচাইয়ের আবেদন করা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আবেদন করতে টেলিটকের প্রিপেইড […]

» Read more

পাশের হারে প্রথম ময়মনসিংহ

শিক্ষা ডেস্ক: এস এস সি পরীক্ষায় পাশের হারে সবচেয়ে এগিয়ে ময়মনসিংহ বোর্ড। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৭.৫২ শতাংশ, জিপিএ ১০ হাজার ৯২টি। অন্যান্য বোর্ডে পাশের হার ঢাকা: ঢাকা বোর্ডে পাসের হার ৯৩.১৫। জিপিএ -৪৯ হাজার ৫০০। দিনাজপুর: দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৪.৮০ শতাংশ। জিপিএ-১৭ হাজার ৫৭৮ জন। যশোর: যশোর বোর্ডে পাসের হার ৯৩.০৯ জিপিএ ১৬ হাজার ৪৬১। বরিশাল: বরিশাল বোর্ডে […]

» Read more

এসএসসি পরীক্ষার ফলাফল দেখবেন যেভাবে

নিউজ ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ যা গত বছরের তুলনায় ১০ দশমিক ৭১ শতাংশ বেশি। গত বছর এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বঙ্গভবন থেকে ফলাফল প্রকাশের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল কার্যক্রম হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে তিনি […]

» Read more

এসএসসি ও সমমানে পাসের গড় হার ৯৩.৫৮%

নিউজ ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় এ ফল প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এসএসসি ও সমমানের ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। […]

» Read more

প্রাথমিক ও মাধ্যমিকের বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন

নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেন। এর পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই হস্তান্তর […]

» Read more

বাকৃবি শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি সালাম-সাধারণ সম্পাদক ফারুক

slam

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। নির্বাচনে সভাপতি পদে একোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মোঃ গোলাম ফারুক নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে প্রিজাইডিং […]

» Read more

বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশন : দীপু মনি

নিউজ ডেস্ক: ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)  জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডা. দীপু মনি। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ায় এদিন ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারাংশ […]

» Read more

ফিশারিজ সেক্টরের চাকরিতে আবেদন করতে পারবে না ফিশারিজ গ্রাজুয়েটরাই, শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত মৎস্য অধিদপ্তরাধীন দশম গ্রেডের ফিশারিজ সংশ্লিষ্ট বিভিন্ন পদে প্রাণিবিদ্যা ও মৎস্য ডিপ্লোমাধারীদের আবেদনের সুযোগ দেওয়া হলেও মাৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের আবেদনের কোন সুযোগ রাখা হয় নি। গত ২৩ ডিসেম্বর প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তত্ত্বাবধায়ক পরিদর্শক, সহকারী হ্যাচারি কর্মকর্তা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, মৎস্য জরিপ কর্মকর্তা পদসমূহে মোট ২০১ টি শূন্য পদের […]

» Read more

ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

নিউজ ডেস্ক: ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এক শিক্ষার্থীকে চড়-থাপ্পড় ও ‘দুর্ব্যবহার’ করে বৈধ সিট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাগর সরকার হল ছাত্রলীগের নেতা সত্যজিৎ দেবনাথের বিরুদ্ধে এই অভিযোগ এনে হল প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছেন। সাগর সরকার অভিযোগে বলেন, ‘রবিবার দুপুর আড়াইটার দিকে জগন্নাথ হল ছাত্রলীগের নেতা সত্যজিৎ […]

» Read more

১৫ কোটি টাকার হিসাব নেই অধ্যক্ষের কাছে

নিউজ ডেস্ক: বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহজাহান আলীর বিরুদ্ধে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। দুদকে করা অভিযোগ সূত্রে জানা যায়, এ ঘটনায় ১৫ দিন আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া কার্যালয়ে অভিযোগ দিয়েছেন জনৈক আব্দুর রাজ্জাক। ঘটনাটি জানাজানি হয় গতকাল রবিবার দুপুরে। অভিযোগে বলা হয়, শাহজাহান আলী এই কলেজে অধ্যক্ষ হিসেবে ২০১৮ সালের ১ জানুয়ারিতে […]

» Read more
1 … 77 78 79 80 81 … 387