সেপ্টেম্বরে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান?

শিক্ষা ডেস্ক: করোনার প্রকোপ ঠেকাতে দেশব্যাপী জারি করা কঠোর বিধিনিষেধ তুলে দিয়েছে সরকার। অফিস-আদালত, মার্কেট-শপিং মল খোলার পাশাপাশি চলছে গণপরিবহনও। এমন পরিস্থিতিতে সরকার আগামী সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ‘চিন্তা-ভাবনা করছে’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে কিনা বিষয়টি করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি। আজ বুধবার (১১ আগস্ট) রাজধানীর মিন্টো রোডের বাসভবনে […]

» Read more

অবশেষে বাকৃবিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

bau exam

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে করোনার কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন বর্ষের ক্লাস টেস্ট ও ফাইনাল পরীক্ষাসমূহ অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বুধবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সবুজ বাংলাদেশ 24 ডট কমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের সদস্য এবং ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন। তিনি জানান, করোনা […]

» Read more

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার ব্যাপারে যা বললেন মন্ত্রী

dipu

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না। তবে সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। নভেম্বের-ডিসেম্বরে করোনার সংক্রমণ কমলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (১১ আগস্ট) মন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে একটি গণমাধ্যমে তিনি এসব কথা বলেন। গত ৬ আগস্ট শিক্ষাবিষয়ক সাংবাদিকদের একটি সংগঠন আয়োজিত আলোচনায় শিক্ষামন্ত্রী দীপু […]

» Read more

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

cuu

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর থেকে শুরু হবে। ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৯ ও ২০ তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষাগুলো হবে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর […]

» Read more

শিক্ষার্থীদের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলছে ফেসবুক

সাবরিন জাহান: বর্তমানে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ইন্টারনেট এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম (প্রধানত ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপ)ছাড়া রোজকার জীবন এখন কল্পনাতীত। বিশ্বব্যাপী প্রায় ৪.১ বিলিয়ন মানুষ এখন  ইন্টারনেট ব্যবহার করছে, যা উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যার যথাক্রমে ৮৬.৬% এবং ৪৭%। উল্লেখযোগ্য ব্যাপারটি হলো, এই ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৭১%ই ১৫-২৪ বছর বয়সী। গত এক দশকে, […]

» Read more

সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা

নিউজ ডেস্কঃ করোনার কারণে গত বছরের ১৭ মার্চ বন্ধ হয়ে যায় সব শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় ১৭ মাস বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। কয়েক দফা ছুটি বাড়ানোর পর আবারও গত ২৯ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সাধারণ ছুটি বৃদ্ধি করা হয়। তবে এবার সেপ্টেম্বর মাস থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। […]

» Read more

দীর্ঘ সেশনজটের আশঙ্কা, যেকোনো উপায়ে পরীক্ষা দিতে চান বাকৃবি শিক্ষার্থীরা

BAU

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ মহামারি করোনাভাইরাসের আবির্ভাবের পর থেকে সবকিছুই যেন থমকে গেছে। সকল শ্রেণি-পেশার মানুষ মুখোমুখি হয়েছেন নতুন এক বাস্তবতার। তবে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশের শিক্ষার্থীরা। করোনা বাস্তবতায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন ক্লাস নিলেও বিভিন্ন জটিলতার কারণে পরীক্ষা নিতে পারে নি। একই অবস্থা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন অনলাইনে ক্লাস হলেও পরীক্ষা হয় নি। অনলাইন ক্লাসের […]

» Read more

বাকৃবিতে করোনায় আরো দুজনের মৃত্যু, সর্বাত্মক লকডাউন জারি

BAU

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেনঃ পরিবহন শাখার সিনিয়র ড্রাইভার মোঃ সিরাজুল হক বাবুল এবং প্রকৌশল শাখার বিদ্যুৎ বিভাগে কর্মরত এক কর্মচারীর শ্যালিকা। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে এগারোটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাকৃবি পরিবহন শাখার সিনিয়র ড্রাইভার মোঃ সিরাজুল হক বাবুল। তার আগে মারা যান […]

» Read more

সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় খোলার লক্ষ্য নিয়ে কাজ করছে ইউজিসি

শিক্ষা ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় খোলার লক্ষে কাজ করছে। এরই মধ্যে টিকার জন্য নিবন্ধন করা শিক্ষার্থীদের ৮০ ভাগ করোনার টিকা পেয়ে গেছে। বাকি শিক্ষার্থীদেরও তালিকা পাঠানো হচ্ছে। টিকা দেয়া সম্পন্ন হলেই খুলে দেয়া হবে বিশ্ববিদ্যালয়। দেশে পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ৭ লাখের মতো। জুলাই মাসের প্রথম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়। এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের […]

» Read more

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন প্রফেসর ড. আজহারুল হক

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের শিক্ষক ও সদ্য সাবেক প্রক্টর প্রফেসর ড. আজহারুল হক তপু আর নেই। করোনায় আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। মঙ্গলবার (৩ আগস্ট) আনুমানিক রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। […]

» Read more
1 94 95 96 97 98 387