করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি কেন গুরুত্বপূর্ণ?

সাবরিন জাহানঃ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি বাদ দেয়া উচিত হবে না বলে সতর্ক করেছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষকেরা। কারণ, দ্বিতীয় ডোজটি আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অধিক জোরালো করে তোলে যা ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা প্রদান করতে সক্ষম, এমনটাই দাবি তাদের। গবেষকরা ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তিদের রক্তের নমুনা বিশ্লেষণ করেছেন। ভ্যাকসিন প্রদানের পর তারা ভ্যাকসিন দ্বারা […]

» Read more

‘আফ্রিকান সিলাকা’- যে মাছ বেঁচে থাকে শত বছর !

বিজ্ঞান ডেস্ক: শতবর্ষী মাছ! শুনতে অবাক লাগছে নিশ্চয়ই? শুনতে অবাক লাগলেও কথাটা কিন্তু একদম সত্যি। ‘আফ্রিকান সিলাকা’ এমনই এক মাছের প্রজাতি যারা শতবর্ষ বা তারও বেশি সময় ধরে বেঁচে থাকে! খুবই বিরল প্রজাতির এই মাছগুলোর সর্বপ্রথম সন্ধান পাওয়া যায় ১৯৩৮ সালে। যদিও প্রায় ৪০ কোটি বছর ধরে কোনো রকমের বিবর্তন ছাড়াই এই প্রজাতির মাছগুলো পৃথিবীর বুকে টিকে আছে। এই প্রজাতির […]

» Read more

ইসারয়েলি প্রযুক্তি দিয়ে চলছে গোপন নজরদারী!

pegasas

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ পেগাসাস নামে একটি স্পাইওয়্যার দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার কর্মী, রাজনীতিক, সাংবাদিক এবং আইনজীবীদের ফোনের ওপর গোপনে নজরদারী চালানো হচ্ছে। ইসরায়েলের একটি প্রতিষ্ঠান এসব দেশের সরকারগুলোর কাছে এই স্পাইওয়্যার বিক্রি করেছে বলে সংবাদমাধ্যমের খবরে জানা যাচ্ছে। লন্ডনের দ্যা গার্ডিয়ানসহ ১৬টি সংবাদমাধ্যম একযোগে এ বিষয়ে এক তদন্তের ফলাফল প্রকাশ করেছে। ম্যালওয়্যারটি বিক্রি করেছে যে ইসরায়েলী প্রতিষ্ঠান সেটি […]

» Read more

খাদ্য শস্যে ভারী ধাতু এবং স্বাস্থ্য ঝুঁকিঃ বৈশ্বিক গবেষণা

হালিমা তুজ্জ সাদিয়াঃ পরিমাণগত এবং গুণগত টেকসই উন্নয়নের জন্য খাদ্য নিরাপত্তার অগ্রাধিকার সবার উপরে। সাম্প্রতিক দশকগুলিতে অপ্রত্যাশিতভাবে দূষণ বেড়ে যাওয়ায়- বিরূপ প্রভাব পড়ছে ফসলের গুণগত মানের উপর। ফলশ্রুতিতে খাদ্য নিরাপত্তা এবং মানবস্বাস্থ্য আজ হুমকির মুখে। এই অপ্রত্যাশিত দূষকগুলির মধ্যে ভারী ধাতু অন্যতম। প্রকৃতিতে পাওয়া প্রায় সব ভারী ধাতুই মাত্রাভেদে বিষাক্ত হয় এবং এসব ধাতু মানব বিপাকে সমস্যা সৃষ্টি করে যার […]

» Read more

নিজস্ব রকেটে মহাকাশ জয় রিচার্ড ব্রানসনের

সাবরিন জাহান: নিজের তৈরি রকেটে মহাশূন্যের পথে পাড়ি দিয়ে নতুন মহাকাশ যুগের সূচনা করলেন ব্রিটিশ বিলিওনেয়ার ব্যবসায়ী এবং অভিযাত্রী রিচার্ড ব্র্যানসন। সম্প্রতি তিনি নিজস্ব প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের রকেট যানে চড়ে মহাকাশ ভ্রমন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন এবং তা যুক্তরাষ্ট্রের নিউমেক্সিকোতে অবতরণ করেছে। ইউনিটি-২২ নামের এই মহাকাশযানটি এক ঘন্টায় ৩ হাজার কিলোমিটারেরও বেশি গতিতে উড়ে যায়।রকেটটি ভূমি থেকে ২লাখ ৮২ […]

» Read more

বেজোসের সঙ্গে মহাকাশ যাচ্ছে ১৮ বছরের তরুণ!

blue

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ মহাকাশ যাত্রায় অ্যামাজন প্রধান জেফ বেজোসের সফরসঙ্গী হতে ২৮ মিলিয়ন মার্কিন ডলার দর হেঁকে সর্বোচ্চ দরদাতা হয়েছেন ১৮ বছরের এক বালক। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৩৮ কোটি টাকা। বৃহস্পতিবার (১৫ জুলাই) তথ্যটি জানিয়েছে বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন। তারা জানিয়েছে, নিলাম বিজয়ীর নাম অলিভার ডিমেন। ১৮ বছর বয়সী এই বালক সদ্যই স্কুলের শিক্ষাজীবন শেষ করেছেন। অবশ্য নিলামের […]

» Read more

ভ্যাক্সিনের মিশ্র প্রয়োগ কতটুকু যৌক্তিক?

রাগিব হাসান বর্ষণঃ সাম্প্রতিক সময়ে প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজে দুটি ভিন্ন ভ্যাক্সিন  প্রয়োগ করা যাবে কিনা তা নিয়ে বিস্তর গবেষণা চলছে। চাহিদার তুলনায় উৎপাদন অপ্রতুল হওয়াতে অনেক দেশই ভ্যাক্সিনের মিশ্র ডোজ দেয়ার চিন্তা শুরু করেছে। সম্প্রতি বিশ্ব সাস্থ্য সংস্থা ভ্যাক্সিনের মিশ্র ডোজ দেয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। সংযুক্ত আরব আমিরাতে মিশ্র ডোজ দেয়ার খবরের পরপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই […]

» Read more

আমাজন রেইন ফরেস্ট কার্বন-ডাই-অক্সাইড শোষণের চেয়ে নির্গমন করছে বেশি

হালিমা তুজ সাদিয়াঃ দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি- আমাজন। প্রায় ৭০ লাখ বর্গকিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই অরণ্যের ৫৫ লাখ বর্গ কিলোমিটার এলাকাটি আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। ৯টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত যার ৬০ ভাগ ব্রাজিলে, ১৩ ভাগ পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানায়। পৃথিবী জুড়ে যে রেইন ফরেস্ট রয়েছে […]

» Read more

পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড়; ভেঙ্গে পড়তে পারে বিদ্যুৎ ব্যবস্থা !

বিজ্ঞান ডেস্ক: সূর্যের গহ্বরে ছিদ্র হয়েছে। সেই ছিদ্র পথেই সৌরঝড় বেরিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে।  প্রতি ঘণ্টায় গতি প্রায় ১৬ লক্ষ কিলোমিটার। সোমবার এই ঝড় পৃথিবীর ওপর আছড়ে পড়বে বলে স্পেসওয়েদার ওয়েবসাইটে জানানো হয়েছে। সূর্যের বায়ুমন্ডল থেকে এই ঝড়ের উৎপত্তি হয়েছে বলে খবর। স্পেস ওয়েদার ডট কমের মতে সৌরঝড়ের কারণে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে উঠতে পারে যা উপগ্রহগুলির উপর প্রত‍্যক্ষ […]

» Read more

জায়গা বদলাবে চাঁদ, ভয়াবহ বন্যা হবে পৃথিবীতে!

moon

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ বিশ্বজুড়ে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে খুব দ্রুত। ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা বেড়েছে। সমুদ্রপৃষ্ঠের উত্থান এবং উচ্চ জোয়ার চাঁদের সাথে সম্পর্কিত। বিজ্ঞানীরা বলছেন, যদি চাঁদ কিছুটা অবস্থান পরিবর্তন করে তবে সারাবিশ্বে ভয়াবহ বন্যা দেখা দেবে। উচ্চ জোয়ারের ফলে সৃষ্ট বন্যাকে নিউইসান্স বন্যা বলা হয়। এমন সময়ে, সমুদ্রের তরঙ্গগুলো তাদের গড় উচ্চতা থেকে ২ ফুট বেশি উত্থিত হয়। যার […]

» Read more
1 9 10 11 12 13 55