শেকৃবিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন কমিটি

শেকৃবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভাষা শিক্ষার সংগঠন SAU Language Club আগামী একবছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে। আজ সন্ধ্যায় ক্লাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। গত ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর হলেও আজ (১১ জানুয়ারী) মডারেটর প্যানেলের সর্বসম্মতিক্রমে তা দাপ্তরিকভাবে প্রকাশ করা হয়। ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের ৭১তম ব্যাচের ছাত্র, […]

» Read more

ন্যায্য মূল্য না পেয়ে সড়কে ধান ফেলে প্রতিবাদ

পঞ্চগড় সংবাদদাতা: ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে না পারায় মহাসড়কে ধান ফেলে প্রতিবাদ ও অবরোধ করেছেন পঞ্চগড়ের কৃষকেরা। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ময়দানদিঘী হাটে সোমবার সকাল ১০টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ কৃষকেরা এই কর্মসূচি পালন করেন। পরে বোদা উপজেলা প্রশাসনের আশ্বাসে বিক্ষুব্ধ কৃষকরা অবরোধ তুলে নেন। কৃষকেরা জানান, সকালে তারা উপজেলার বিভিন্ন থেকে ধান বিক্রি করতে ময়দানদিঘী হাটে আসেন। কিন্তু এদিন […]

» Read more

‘ঢাকা অ্যাটাক’ ছবিতে গাইলেন অরিজিৎ সিং

বিনোদন প্রতিবেদক: দারুণ একটা বছর শেষ করলেন বলিউডের গায়ক অরিজিৎ সিং। বছরের শেষপ্রান্তে এসে শাহরুখ খানের ‘দিলওয়ালে’ ছবিতে ‘গেরুয়া’ গানটি দিয়ে পুরো ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছেন। পিছনে ফেলে দিয়েছেন সারা বছরের আলোচিত-হিট সব গানকে। পথচলার শুরু থেকেই ভারতীয় এই শিল্পী বাংলাদেশেও খুব জনপ্রিয়। সেই সুবাদে এখানকার শ্রোতাদের গান শোনাতে বেশ কয়েকবার ঢাকাতে এসেছেনও তিনি। এবার অরিজিৎ হাজির হচ্ছেন ঢাকাই ছবিতে। পরিচালক […]

» Read more

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে

এস এম জোবায়ের, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ৮ম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণে দাবিতে কর্মবিরতি পালন করেছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত এ কর্মসূচি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পালন করে। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগেরর ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোঃ আইনুল […]

» Read more

জিদানের ৫-০ গোলের ঝলমলে অভিষেক!

ক্রীড়া ডেস্ক: দুর্দান্তই বটে। দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই রিয়াল মাদ্রিদকে ৫-০ গোলের বড় জয় এনে দিয়েছেন জিনেদিন জিদান। এক সময় যে দলের জার্সি পরে মাঠ মাতিয়েছেন, সেই দলের কোচ হিসেবে ফ্রেঞ্চ কিংবদন্তির অভিষেকটা এর চেয়ে স্মরণীয় আর কী হতে পারতো? আর এমন আলো ঝলমলে অভিষেক জিদানকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। পরিসংখ্যান জানাচ্ছে, ১৯৫৯ সালের পর এই প্রথম রিয়াল মাদ্রিদের কোনো […]

» Read more

বিসিএসে শিথিল হচ্ছে শূন্যপদের কোটা

নিজস্ব প্রতিবেদক: ৩৪তম ও ৩৫তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে শূন্যপদে কোটা শিথিলের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কোটা শিথিলের প্রস্তাব অনুমোদন হয় । পরে গণমাধ্যমকে বিষয়টি জানান, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ৩৪তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে নিয়োগ পাওয়া কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদ রয়েছে। এই পদগুলো ৩৫তম […]

» Read more

আজ আসছে জিম্বাবুয়ে দল

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে জিম্বাবুয়ে দলকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ১১ তারিখ ঢাকায় এসে একদিন বিশ্রাম নিবে তারা। এরপর মঙ্গলবার দুপুর ১২টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যশোর যাবে স্প্রিং […]

» Read more

পর্যটকশূন্য আগ্রার তাজমহল!

আন্তর্জাতিক ডেস্ক: সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজের প্রেমের অনন্য নিদর্শন হিসেবে তৈরি করেছিলেন তাজমহল। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা অনন্য কীর্তি তাজমহল দর্শনে প্রতিনিয়ত আসেন। কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) জানিয়েছে, তাজমহলে গত তিন বছর ধরে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে তাজমহলের জনপ্রিয়তায় কি টান পড়েছে? পরিসংখ্যান ঘেঁটে সেরকমই তথ্য মিলছে। এএসআই বলছে, ২০১২ সালে তাজমহলের টানে […]

» Read more

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর নিজস্ব মিলনায়তনে উইন্টার /২০১৫ টার্মের ওরিয়েন্টেশন রবিবার (১০ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম বেলায়েত হোসেন, ব্যবস্থাপক, এক্সিম ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন এর প্রফেসর […]

» Read more

শেকৃবিতে চলছে অনির্দিষ্টকালের শিক্ষক ধর্মঘট

শেকৃবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শিক্ষক সমিতি আজ সোমবার (১১ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে অষ্টম জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার দাবিতে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের ন্যায় এ ধর্মঘট করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির আহ্বায়ক প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। গতকাল সন্ধ্যায় তিনি আরও […]

» Read more
1 2