নেতাদের গান শোনালেন রওশন এরশাদ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: দলীয় সংগীত গেয়ে নেতা-কর্মীদের উজ্জীবিত করলেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।  শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গান গেয়ে শোনান তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বক্তব্য শেষ হওয়ার পর অনুষ্ঠানের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা কিছু বলবেন। তখন রওশান এরশাদ গেয়ে ওঠেন […]

» Read more

ক্যান্সারের টিকা অবিষ্কার -ইতিবাচক ইঙ্গিত

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অবিষ্কার হয়েছে মানব শরীরে ক্যান্সারে জীবাণু ধ্বংসকারী টিকা ‘ক্যান্সার ভ্যাকসিন’ (Cancer Vaccine)। এই টিকে শরীরের যে কোনো অংশে ছড়িয়ে থাকা ক্যান্সারের জীবাণু ধ্বংস করবে বলে দাবি করেছেন গবেষকেরা। ইতিহাস সৃষ্টিকারী এই টিকা এখনও পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। কিন্তু, প্রথমবার এক রোগীর শরীরে প্রয়োগ করার পর ইতিবাচক ইঙ্গিত মিলেছে। লন্ডনের বেকেনহ্যামের বাসিন্দা কেলি পটারের শরীরে প্রথম প্রয়োগ করা […]

» Read more

জাতির কাছে ক্ষমা চাইলে জামায়াতকে নিয়ে জাতীয় ঐক্য-এমাজউদ্দীন

জাতীয় ডেস্ক: ‘মুক্তিযুদ্ধকে স্বীকার করে জামায়াতে ইসলামী জাতির কাছে ক্ষমা চাইলে তাদের নিয়ে জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে আপত্তির কিছু থাকবে না। অথবা জাতির বৃহত্তর স্বার্থে জামায়াত একপাশে সরে দাঁড়াতে পারে।’ শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ এসব কথা বলেছেন। বিএনপির সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ‘সন্ত্রাস প্রতিরোধে জাতীয় […]

» Read more

গ্রীসে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন অভ্যুত্থান চেষ্টাকারী তুর্কি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টারে করে গ্রীসের উত্তরাঞ্চলে অবতরণ করে তুরস্কের অভ্যুত্থান চেষ্টাকারী কিছু সেনাকর্মকর্তা দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক আশ্রয় প্রার্থনাকারী সেনারা শুক্রবার রাতে তুরস্কে অভ্যুত্থান চেষ্টাকারী সেনাসদস্য। গ্রীসের প্রতিরক্ষা মন্ত্রনালয় ঘটনায় সত্যতা জানিয়ে বলেছে, সাতজন সেনাসদস্য এবং একজন বেসামরিক নাগরিক ব্ল্যাকহক মিলিটারি হেলিকপ্টারে করে আলেক্সান্ডারোপলিতে অবতরণ করে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। তবে অবৈধভাবে দেশে প্রবেশের […]

» Read more

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত স্কুলে জঙ্গি আতঙ্ক

বিনোদন ডেস্ক: বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং গীতিকার। যার কথা বলছি তিনি হলেন হুমায়ূন আহমেদ। আর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ সাহিত্যকের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপিঠে কয়েকজন আগন্তুকের সন্দেহমূলক আচরণে আতঙ্কিত হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রধান শিক্ষক মো. […]

» Read more

রাবিতে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২০১৬-২০২০: স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাবির অর্থনীতি বিভাগ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে শনিবার এ সেমিনারে ‘অধ্যাপক ড. মুর্শারফ হোসেন স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত হয়। স্মারক বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রফেসর আবুল বারকাত ‘বাংলাদেশে কৃষি সংস্কারের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। সভাপতিত্ব করেন রাবি অর্থনীতি বিভাগের […]

» Read more

গাইবান্ধায় বাইসাইকেলের চাকায় গাঁজা পাচারকালে ২জন আটক

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলায় বাইসাইকেলের টিউব বিহীন দুই টায়ারের ভিতরে বিশেষ কায়দায় গাঁজা পাচারকালে আটক মোখলেছ মিয়া (৩৮) ও জহুরুল ইসলাম (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে, সদর থানা পুলিশ গোপন খবরে অভিযান চালিয়ে ফকিরের বাজার মালিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে বৃহস্পতিবার রাতে […]

» Read more

৪৪ দিনের ছুটি শেষে কুবি খুলছে কাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র শব-ই-ক্বদর, জুমাতুল বিদা ঈদ-উল ফিতর ও গ্রীষ্মকালীন ৪৪ দিনের ছুটি শেষে আগামিকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সূত্রে জানা যায়, ৫ জুন থেকে ছুটি শুরু হয়ে শেষ হয় ১৪ জুলাই তবে ১৫ ও ১৬ জুলাই শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটির হত্তয়ায় আগামিকাল থেকে শুরু হচ্ছে সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। কিছুদিন ধরেই শিক্ষার্থীরা আসতে শুর করেছেন। […]

» Read more

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৭৩ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৮তম সিনেট সভায় ২০১৬-১৭ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সভাকক্ষে শনিবার সকাল ১১টায় সিনেট সভা অনুষ্ঠিত হয়। বাজেটে মোট ২৭৩ কোটি ৮০ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিবারের মত এবারও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতায় সর্বোচ্চ ১৮৫ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বাজেটে গত বছরের তুলনায় এবার শিক্ষা ও […]

» Read more

মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ বাংলাদেশ

মৎস্য ডেস্ক: সারা বিশ্বে স্বাদু পানির মাছ উৎপাদনে এক ধাপ এগিয়ে এবার চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক প্রতিবেদনে গত বছর বাংলাদেশের অবস্থানকে পঞ্চম হিসেবে দেখানো হয়েছিল। ৭ জুলাই এফএও থেকে প্রকাশিত ‘দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার-২০১৬’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, দেশি প্রজাতির মাছের উন্নত জাত উদ্ভাবনের মাধ্যমে মাছের উৎপাদন বাড়িয়ে চলেছে […]

» Read more
1 … 15 16 17 18 19 … 25