বাকৃবিতে আধুনিক প্রাণি প্রজনন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোমন্থক প্রাণির (গরু, ভেড়া) আধুনিক বৈশিষ্ট্য উন্নয়নের লক্ষে প্রাণি প্রজননে আধুনিক প্রযুক্তি ব্যবহার বিষয়ে খামারিদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও হেকেপের অর্থায়নে ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক বিভাগের আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা জানান, আমাদের […]

» Read more

উসাকের কৃতি শিক্ষার্থী সম্মাননা, ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: “আলোকিত চুনারুঘাট গড়বো সবাই-এই মোদের অঙ্গীকার” এই বিষয়কে প্রতিপাদ্য করে চুনারুঘাট উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন “ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব চুনারুঘাট (উসাক) কর্তৃক কৃতি শিক্ষার্থী সম্মাননা, ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বৃহস্পতিবার এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সোহানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

» Read more

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: “শান্তির জন্য টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়ন” স্লোগানে গতকাল (২১ সেপ্টেম্বর) বুধবার এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) এর নিজস্ব মিলনায়তনে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, পিস কনসোর্টিয়াম বাংলাদেশ ও ইবিএইউবি-এর যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ বি এম রাশেদুল হাসান, গেস্ট অব অনার মোঃ […]

» Read more

তানোরে আউস ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত

তানোর (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর তানোরে উন্নত আউস ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার পৌর সদরের গোল্লাপাড়া গ্রামে কৃষক নূর মোহাম্মদের ক্ষেতে স্থাপিত ব্রিধান-৪৮ ও নতুন উদ্ভাবিত সরু জাতের ধানের ফসল কর্তন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার নুরুল ইসলাম, উপজেলা উদ্ভিদ […]

» Read more

ঠাকুরগাঁও জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা প্রদান

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফুলের শুভেচ্ছা দিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস ও তার স্ত্রী মহিলা কল্যাণ ক্লাবের সভাপতি বিউটি বিশ্বাসকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে জেলা স্টেশন ক্লাবের সকল সদস্যবৃন্দ। বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা স্টেশন ক্লাবের আয়োজনে ঠাকুরগাঁও সার্কিট হাউজ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও ঠাকুরগাঁও -১ আসনের এমপি রমেশ চন্দ্র […]

» Read more

সাদুল্যাপুরে পুলিশের উদ্যোগে জঙ্গি বিরোধী পোষ্টার সাঁটানো অভিযান

গাইবান্ধা প্রতিনিধি: ‘ঘরে ঘরে হও সচেতন, জঙ্গিবাদের হবেই পতন’ এই শ্লোগাণে গাইবান্ধার সাদুল্যাপুরে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পোষ্টার সাঁটানো অভিযানের উদ্ধোধন করা হয়েছে। সাদুল্যাপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালে বৃহস্পতিবার দুপুরে পোষ্টার সাঁটান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস। এসময় (এসআই) রেজাউল করীম, তাজুল ইসলাম ও রনি কুমার দাস উপস্থিত ছিলেন। […]

» Read more

বাংলাদেশের ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক: প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আফগানিস্তান দল। আগামীকাল তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। এরপর ২৫ তারিখ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে। তার আগে আজ বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ মোসাদ্দেক হোসেন সৈকত। এর […]

» Read more

জয় অ্যাওয়ার্ড পাওয়ায় রাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পেছনে অবস্থিত দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, সজিব ওয়াজেদ জয় এই […]

» Read more

জয়কে অভিনন্দন জানিয়ে জাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পুরস্কার পাওয়ায় আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। বৃস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে অমর একুশের পাদদেশে গিয়ে এক এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, মাননীয় […]

» Read more

রাবিতে শ্রেণিকক্ষ বন্টনে বৈষম্যর অভিযোগে অবস্থান ধর্মঘট পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদের নবনির্মিত ভবনের শ্রেণিকক্ষ এবং চেম্বার বণ্টনে বৈষম্যর অভিযোগে এনে অবস্থান ধর্মঘট পালন করছে ফিশারিজ বিভাগ এবং এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে। তবে এ কর্মসূচি ক্লাস-পরীক্ষামুক্ত রাখা হয়েছে। এর আগে গত ২৮ আগষ্ট ভবনের ছয়টি শ্রেণীকক্ষসহ মোট এগারোটি কক্ষে […]

» Read more
1 … 8 9 10 11 12 … 24