দশম সংসদের ১৩তম অধিবেশন ৪ ডিসেম্বর শুরু

নিজস্ব প্রতিবেদক: দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরু হবে ৪ ডিসেম্বর (রোববার) আহ্বান করা হয়েছে। সোমবার ( ১৪ নভেম্বর) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, সংসদের ওই অধিবেশন ৪ ডিসেম্বর বিকেল চারটায় শুরু হবে। কতো দিন পর্যন্ত অধিবেশন চলবে তা ওইদিন উপদেষ্টা বৈঠকে নির্ধারণ করা হবে।

» Read more

দুই কোটি ৬৫ লাখ ডলার জরিমানা খেল অ্যামাজন

নিউজ ডেস্ক: ২০১১ সালের নভেম্বর থেকে জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন অ্যাপ বিক্রির সুবিধা চালু করে। কোনো পাসওয়ার্ড ছাড়াই এখান থেকে যে কোনো অ্যাপ কেনা যেত বলে এটি জনপ্রিয় হয়ে ওঠে। আর এই সুযোগ কাজে লাগিয়ে যে কেউ, এমনকি শিশুরা পর্যন্ত যে কোনো অ্যাপ কিনতে পারত। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন বা ‘এফটিসি’ জানিয়েছে এই সুযোগে আট কোটি ৬০ লাখ ডলার হাতিয়ে […]

» Read more

কৃষি ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক

অর্থনৈতিক প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থমন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বাণিজ্যিক ব্যাংক শাখা। বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন এ পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি মুহাম্মদ আউয়াল খান।

» Read more

পাকিস্তানে মাজারে বিস্ফোরণ :নিহত ৪৩, আহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় গোলযোগপূর্ণ বালুচিস্তান প্রদেশে শনিবার একটি সুফি মাজারে বোমা বিস্ফোরণে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। আহত হয়েছে আরও বহু লোক। প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ৭৬০ কিলোমিটার দূরে খুজধার জেলা সূফি অলি শাহ নূরানীর মাজারে একটি অনুষ্ঠান চলাকালে এ হামলা হয়। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওই ঘটনায় ৭০ জনের বেশি মানুষ আহত […]

» Read more

পিরোজপুরে পাড়েরহাটে ৭০ মণ জাটকা জব্দ

ডেস্ক নিউজ : পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরে অভিযান চালিয়ে ৭০ মণ জাটকা জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আকুঞ্জির ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এসময় ৫ মৎস্য ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ মাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা […]

» Read more

মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনাদের গুলিতে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ২৫জন নিহত হয়েছেন। ঘটনার পর ওই এলাকা থেকে স্থানীয়রা পালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তবে দেশটির সেনাবাহিনীর তরফ থেকে দাবি করা হয়েছে স্থানীয়রা তাদের উপর ধারালো অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে হামলা চালালে তারা গুলি চালাতে বাধ্য হয়। তবে হেলিক্পটার থেকে গুলিবর্ষণের কথাও স্বীকার করেছে সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে […]

» Read more

দারিদ্র বিমোচনে বাংলাদেশের সাফল্য ঈর্ষানীয়: ড. ফরাসউদ্দিন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘১৯৭৩ সালে সাড়ে সাত কোটি জনসংখ্যার প্রায় ছয় কোটি ছিল দরিদ্র। কিন্তু বর্তমানে ১৬ কোটি জনসংখ্যার মাত্র সাড়ে ৩ কোটি দারিদ্র সীমার নিচে রয়েছে। স্বাধীনতার পর থেকে দারিদ্র বিমোচনে বাংলাদেশ দ্রুতগতিতে ঈর্ষানীয় সাফল্য অর্জন করেছে। রিজিওনাল নেটওয়ার্ক অন পোভার্টি ইরাডিকেশন (রেনপার) এর ৭ম আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এ […]

» Read more

বাংলাদেশে ব্রিটিশ বিমানবাহিনীর অ্যারোবেটিক দল রেড অ্যারোজ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ট্রানজিট সুবিধা নিতে বিমান অবতরণ করেছিল ব্রিটিশ বিমানবাহিনীর অ্যারোবেটিক দল রেড অ্যারোজ। শনিবার থাইল্যান্ড থেকে কলকাতা যাওয়ার সময় রিফুয়েল করতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ৯টি বিমান অবতরণ করে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থাইল্যান্ড থেকে বিমান উড্ডয়ন করে চট্টগ্রামে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ […]

» Read more

বিসিএস পরীক্ষায় আমূল পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক: বিসিএস পরীক্ষায় ব্যাপক সংস্কার আনছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। সময় বাঁচিয়ে অল্প সময়ে উপযুক্ত প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য দীর্ঘমেয়াদি পরীক্ষা পদ্ধতি পাল্টে স্বল্পমেয়াদি পরীক্ষা পদ্ধতি চালু করা হচ্ছে। এর অংশ হিসেবে লিখিত পরীক্ষা হবে ৫০০ নম্বরের। এর সঙ্গে তাল মিলিয়ে মৌখিক পরীক্ষার নম্বরও কমিয়ে আনা হবে। ‘একজন পরীক্ষকই সর্বেসর্বা, তিনি যা বলবেন তাই ঠিক’—এ পদ্ধতি পাল্টে সব খাতাই […]

» Read more

পাকিস্তানের বেলুচিস্তানে ১৫ বছরে ১৪০০ হামলা

আন্তর্জাতিক ডেস্ক :  পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ১৫ বছরে ১ হাজার ৪০০ হামলা হয়েছে। এসব হামলার অধিকাংশের লক্ষ্য ছিল সংখ্যালঘু শিয়া ও হাজারা সম্প্রদায়। এতে কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে। শনিবার রাতে বেলুচিস্তানের খুজদার জেলার দুর্গম পাহাড়ি এলাকায় শাহ নুরানির মাজারে বোমা হামলায় নিহত হয়েছে ৫২ জন, আহত হয়েছে ১০২ জন। প্রাণঘাতী এ হামলায় শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে। এ ধরনের […]

» Read more
1 … 13 14 15 16 17 … 27