ঝিনাইদহ নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানকে গণসংবর্ধনা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কনক কান্তি দাসকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের পায়রা চত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়। শুরুতে দুপুরে জেলার সীমান্তবর্তী সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাকে শত শত মোটর সাইকেল ও মাইক্রো নিয়ে শোভাযাত্রা সহকারে হাজার হাজার নেতাকর্মীরা তাকে বরণ করেন। পরে বিকেলে শহরের পায়রাচত্বরে আলোচনা সভার আয়োজন […]

» Read more

ঝিনাইদহে শিক্ষা জাতীয়করণের দাবীতে খুলনা বিভাগীয় শিক্ষক সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি: শিক্ষা জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে খুলনা বিভাগীয় শিক্ষক-কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম আবু বক্কর। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ২ টার দিকে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। […]

» Read more

বাকৃবিতে ৩ দফা দাবিতে পশুপালন অনুষদের বিক্ষোভ, প্রশাসন ভবন ঘেরাও

মো.আব্দুল ওয়াহাব, কেন্দ্রীয় বার্তা সম্পাদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রশাসন ভবন ঘেরাও করে অবস্থান ধর্মঘট পালন করে তারা। এ সময় ভবনের ভিতর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টর ছিলেন। জানা-যায়, কোর্স কারিকুলাম সংস্কার, প্রাণি সম্পদ অধিদফতরের প্রস্তাবিত অর্গানোগ্রাম সংস্কার করে বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী […]

» Read more

আত্রাইয়ে ডাকাত আতঙ্ক, গ্রামবাসীর রাত জেগে পাহারা

মোঃ খালেদ বিন ফিরোজ,আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে এখন সর্বত্র ডাকাতের আতঙ্ক কেড়ে নিয়েছে প্রবাসী পরিবার, ব্যবসায়ী ও গ্রামবাসীর স্বস্থি।বড় বড় ব্যবসায়ী ও প্রবাসী পরিবারের লোকজনের চোখে-মুখে আতঙ্কের ছাপ।রাতের আঁধার ঘনালেই গ্রামবাসী সচেতন হয়ে ওঠেন মসজিদের মাইক কাজ করছে কি না, ঘরে রাখা দেশীয় হাতিয়ার হাতের কাছে আছে তো? স্বেচ্ছা পাহারায় অংশ নেওয়া যুবকেরা প্রস্তুত আছে কি না […]

» Read more

গণবি’তে বেসিস সফট এক্সপো ২০১৭ এক্টিভেশন ক্যাম্পেইন

গণ বিশ্ববিদ্যালয় (সাভার) প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ২৪ জানুয়ারি (মঙ্গলবার) বেসিস সফট এক্সপো ২০১৭ এক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে সকাল ১১টায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সি এস ই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ নুরুল আলম খান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ মনসুর মূসা এবং ফলিত গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ […]

» Read more

শেকৃবিতে মৌচাষের উন্নত প্রযুক্তি ব্যবহারে অধিক পরিমানে মধু, পরাগরেণু, প্রপোলিস ও মোম উৎপাদন

মাহমুদুর রহমান সোহেব, শেকৃবি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত। বিভাগীয় প্রধান, ড. মোহাম্মদ সাখাওয়াৎ হোসেনের তত্ত্বাবধায়নে, কৃষি গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সুশীলন এনজিওর সাথে যৌথ উদ্যোগে একটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের দেশে যেসব মৌচাষী রয়েছেন, এই মৌচাষীদেরকে আরও বেশি প্রযুক্তিগত সহায়তা দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে উন্নত চাষপদ্ধতি অবহিত করা। এরই আলোকে গবেষকদল গাজীপুর, সিরাজগঞ্জ, সাতক্ষীরা জেলায় মোট বিশ […]

» Read more

আরো ১১ পণ্যে পাটের বস্তা বাধ্যতামূলক :বস্ত্র ও পাট মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক :  ধান, চাল, গম, ভুট্টাসহ ছয়টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক আইন, ২০১০ বাস্তবায়নে ২০১৫ সালের শেষ দিক থেকে বিভিন্ন পদক্ষেপ নেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এবার আরো ১১টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২১ জানুয়ারি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনে […]

» Read more

ফসল উৎপাদনে বাড়ছে ক্ষতিকর সার ও কীটনাশকের ব্যবহার

সাতক্ষীরা প্রতিনিধি: ফসল উৎপাদনে ক্ষতিকর রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার দিন দিন বাড়ছে বলে মনে করেন সাতক্ষীরার প্রায় ৯৭ দশমিক ৫ ভাগ কৃষক। সম্প্রতি সাতক্ষীরায় বারসিক ইনস্টিটিউট অব এ্যাপ্লাইড স্ট্যাডিজ (বিয়াস) পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিয়াসের শিক্ষার্থী শেখ তানজির আহমেদ ও আসাদুল ইসলাম নামে দুই তরুণ গবেষণাটি করেন। সাধারণত উৎপাদনের নিশ্চয়তা ও উৎপাদন বৃদ্ধির প্রত্যাশায় অনেকটা আত্মঘাতী […]

» Read more

ডোনাল্ড ট্রাম্পের প্রতি সিরীয় বালিকার চিঠি

আন্তর্জাতিক ডেস্ক : সাত বছরের সেই সিরীয় বালিকা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটি খোলা চিঠি লিখেছে। সিরিয়ার আলেপ্পো থেকে প্রতিদিনের যুদ্ধাবস্থা নিয়ে টুইট করে বিশ্বজুড়ে পরিচিতি পায় ছোট্ট মেয়ে বানা আলাবেদ। ট্রাম্পের উদ্দেশে সে লিখেছে, ‘সিরিয়ার শিশুদের জন্য আপনার অবশ্যই কিছু করা উচিত, কারণ তারাও আপনার সন্তানদের মতো এবং তারাও আপনার মতো শান্তিতে থাকার অধিকার রাখে।’ গত ডিসেম্বর […]

» Read more

প্রাক্তন প্রতিমন্ত্রী নুরুল হুদা আর নেই

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রাক্তন সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদা (৬৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কর্নেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মাসের দ্বিতীয় সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হলে উন্নত […]

» Read more
1 … 3 4 5 6 7 … 26