পদত্যাগের ঘোষণা দিলেন গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া

আন্তর্জাতিক ডেস্ক: গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহকে ক্ষমতা হস্তান্তরের জন্য পশ্চিম আফ্রিকা দেশসমূহের সামারিক জোট সময়সীমা বেঁধে দেওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘আমি অসীম কৃতজ্ঞতার সাথে এই মহান জাতির নেতৃত্ব ত্যাগ করছি।’ তিনি আরও বলেন, আর এক ফোঁটা রক্ত ঝরারও প্রয়োজন নেই। ১৯৯৪ সালের জুলাই মাসে সেনা অভ্যুত্থানের মাধ্যমে গাম্বিয়ার ক্ষমতায় আসেন জামেহ। […]

» Read more

অবিশ্বাস্য সফলতা; তেলাপোকার দুধ হবে ভবিষ্যতের সুপারফুড

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: লাপোকাকে সবাই ঘৃণা করে থাকে। কিন্তু আপনি শুনে হয়তো বিস্মিত হবেন যে, এই তেলাপোকার দুধই হতে পারে ভবিষ্যতের একটি সুপারফুড! আন্তর্জাতিক গবেষকগণসহ ভারতের বেঙ্গালুরুর ইন্সটিটিউট ফর স্টেম সেল বায়োলজি এন্ড রিজেনারেটিভ মেডিসিন (ইনস্টেম) এর গবেষকগণ Diploptera punctata নামক তেলাপোকা থেকে দুধের মত প্রোটিনের ক্রিস্টাল আবিষ্কার করেছেন। এটি ক্যালোরি ও পুষ্টিকর খাবার প্রদান করে। প্যাসেফিক বিটল ককরোচ […]

» Read more

দ্বিতীয় দিন শেষে ২৯ রানে এগিয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট চলছে। শনিবার ভোরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ৭১ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। বাংলাদেশের চেয়ে এখনো তারা ২৯ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। ক্রিজে আছেন হেনরি নিকোলস (৫৬) ও টিম সউদি (৪)। তারা দুজন তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন। […]

» Read more

ছুটির দিনে সড়ক পরিষ্কারে ‘ঢাকা ক্লিন’ সংগঠনের তরুণ-তরুণীরা

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার, সাপ্তাহিক ছুটির ‍দিন। পরিবারের সদস্য বা বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটানোর কথা তাদের। অথচ ছুটির দিনটা রাস্তা পরিষ্কার করে কাটিয়েছেন ‘ঢাকা ক্লিন’ সংগঠনের সদস্যরা। শুক্রবার বিকেলে শাহবাগ এলাকার রাস্তায় দেখা যায়, একটি পিকআপ ভ্যানে বাজানো হচ্ছে দেশের গান। পাশেই গায়ে সবুজ টি-শার্ট পরিহিত শতাধিক তরুণ-তরুণী। হাতে ঝাড়ু। জীবানু থেকে সুরক্ষার জন্য হাতে গ্লাভস আর মুখে মাস্ক। তারা […]

» Read more

প্রথম ছয় মাসে চামড়ায় রপ্তানি আয় প্রায় ৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ছয় মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয় বেড়েছে। এ সময়ে এ পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৬২ কোটি ৭৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ হাজার ৯৯৯ কোটি টাকা। রপ্তানি আয়ের এ পরিমাণ এই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৬৪ শতাংশ বেশি। একইসঙ্গে গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের […]

» Read more

ট্রাম্পের অভিষেক ভাষণ : আমেরিকা সবার আগে

আন্তর্জাতিক ডেস্ক : শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশে-বিদেশে যেকোনো নীতিতে ‘আমেরিকা সবার আগে’ থাকবে। বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শপথ গ্রহণ করেন ট্রাম্প। এরপর সদ্যসাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে ক্ষমতা বুঝে নেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্ট ট্রাম্পকে শপথ বাক্য পড়ান। বাঁ হাত বাইবেলের ওপর রেখে ডান হাত উঁচুতে তুলে ধরে […]

» Read more

বাগেরহাটে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে টমেটোর উৎপাদন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে টমেটোর বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। মৎস্য ঘেরের বেড়ি বাঁধের ওপর এবার তিন প্রকার টমেটোর চাষ হয়েছে। এতে চাষিরা প্রায় ২৬ হাজার মেট্রিক টন টমেটো উৎপাদন করতে সক্ষম হয়েছেন । লাভলী, হাইটপ ও বিজলি এই তিন নামের হাইব্রিড জাতের টমেটোর চাষ করে চাষিরা এই সফলতার মুখ দেখেছেন। অবশ্য এবার আবহাওয়া অনুকূল থাকায় বাগেরহাটে শীতকালীন […]

» Read more

অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল সোহান

খেলাধুলা ডেস্ক: উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন নুরুল হাসান সোহান। মুশফিকুর রহিমের পরিবর্তে শুক্রবার ক্রাইস্টচার্চে অভিষেক হয় সোহানের। তামিম ইকবাল তাকে টেস্ট ক্যাপ পড়িয়ে দেন। সাকিব আল হাসান পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পর ক্রিজে আসেন সোহান। ষষ্ঠ উইকেটে অভিষেক হওয়া আরেক ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি বাঁধেন সোহান। ৫৩ রান যোগ করেন দুই অভিষিক্ত […]

» Read more

বাকৃবিতে শুরু হয়েছে আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চার দিনব্যাপী আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার (২০জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডীন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী, প্রভোস্ট […]

» Read more

ইতালিতে তুষার ঝড়ে বিধ্বস্ত হোটেল

আন্তর্জাতিক ডেস্ক : তুষার ঝড়ে ইতালির একটি পার্বত্য হোটেলে আটকে পড়া অতিথিদের মধ্যে থেকে অন্তত ছয় জনকে উদ্ধার করা হয়েছে। বরফ থেকে অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে বলে দমকল বাহিনীর মুখপাত্র লুকা ক্যারি শুক্রবার জানান। ঘটনাস্থল থেকে টেলিফোনে মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘এই ছয়জন বেঁচে আছেন। তাদের সঙ্গে আমরা কথাও বলেছি।’ বুধবার বিকেলে তুষার ঝড়ের কবলে পড়ে মধ্য ইতালির হোটেলটি প্রায় ধ্বংস […]

» Read more
1 … 7 8 9 10 11 … 26