এবার অ্যাটর্নিকে বরখাস্ত করলো ট্রাম্প সরকার

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের দক্ষিণ জেলার অ্যাটর্নি প্রিট বাহরারাকে বরখাস্ত করেছে ট্রাম্প সরকার। স্থানীয় সময় শনিবার (১১ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড টুইটার পেজে নিজেই বিষয়টি জানিয়েছেন বাহরারা। ট্রাম্প সরকারের প্রশাসনের পক্ষ থেকে পদত্যাগপত্র জমা দেওয়ার চাপ থাকলেও তিনি তা না করায় সরাসরি বরখাস্ত করা হয়েছে বলেই জানিয়েছেন তিনি। বাহরারার টুইট, আমি পদত্যাগ করিনি, কিছুক্ষণ ‍আগে আমাকে বরখাস্ত করা হয়েছে। আমেরিকার অ্যাটর্নি […]

» Read more

কুবি সাংবাদিক সমিতির নির্বাচন: সভাপতি শফিউল্লাহ, সম্পাদক মতিউর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) তৃতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মুহাম্মাদ শফিউল্লাহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের খবরের মো. মতিউর রহমান। রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মো: মঈন উদ্দিন এলাহী (বাংলাদেশ টুডে), […]

» Read more

ঝিনাইদহে স্বামী স্ত্রী ও সন্তান থাকা ব্যক্তিরা হিজড়া তালিকায়: লুটে নিচ্ছে টাকা!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে স্বামী স্ত্রী ও সন্তান থাকা ব্যক্তিরা হিজড়া তালিকায় প্রকৃত হিজড়ারা পাচ্ছে না আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য প্রশিক্ষণ বাবদ সরকারী ১৭ লাখ টাকা বলে অভিযোগ উঠেছে। প্রতি বছরের ন্যায় এবারও হিজড়াদের জীবন মান উন্নয়নের জন্য ২০১৬/১৭ অর্থবছরের বিভিন্ন প্রকারের ট্রেনিং বাবদ ১৭ লাখ টাকা ঝিনাইদহের সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য প্রশিক্ষণ বাবদ বাজেট বরাদ্দ আসছে। সে মোতাবেক […]

» Read more

ঢাবিতে ৮ম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অষ্টম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড। রোববার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের সঙ্গে মিলে শনিবার কার্জন হল প্রাঙ্গণে এ অলিম্পিয়াড আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ। অলিম্পিয়াডে বিজয়ী দুই প্রতিষ্ঠানকে মাইক্রোস্কোপ দেওয়া হয় ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে। বিজয়ী শিক্ষার্থীদের দেওয়া হয় প্রাইজবন্ডসহ বিভিন্ন পুরস্কার। অলিম্পিয়াডে ঢাকা […]

» Read more

জাবির প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ ও ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টার দিকে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন হয়। মানববন্ধনে ঐক্যমঞ্চের আহ্বায়ক অধ্যপক নাসিম আখতার হোসাইন বলেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করার অধিকার কারো নেই। বিভিন্ন স্থাপনার নামে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করা হচ্ছে। এই কাজ […]

» Read more

অন্যের জমির আগাছাই রহিম আলীর জীবিকা

বগুড়া প্রতিনিধি: অন্যের জমির আগাছা দিয়ে জীবিকার পথ খুঁজে পেয়েছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাটিরচর গ্রামের যুবক রহিম আলী। পাঁচ বছর আগে বসতভিটাসহ ফসলি সব জমি চলে গেছে যমুনার গর্ভে । তার বাবা-মা বেঁচে নেই। এখন স্ত্রী ও দুই সন্তান নিয়ে চাচার বাড়িতে আশ্রিত হিসেবে বাস করেন এই যুবক। চরাঞ্চলের জমিতে পলির পরিমাণ বেশি থাকায় দূর্বা জাতের ঘাস ফসলি জমির ক্ষতির […]

» Read more

২০১৮ সালে নতুন পে-স্কেলের ইনক্রিমেন্ট চালু হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই ২০১৮ সাল থেকে অষ্টম পে-স্কেল অনুযায়ী মূল্যস্ফীতির উপর নির্ভর করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সমন্বয় করা হবে । ১২ মার্চ রোববার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, […]

» Read more

ফিলিস্তিন প্রেসিডেন্ট আব্বাসকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউজ সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তাদের মধ্যে প্রথম ফোনালাপের সময়ে এ আমন্ত্রণ জানান হয়। ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। ট্রাম্প জানুয়ারি মাসের ২০ তারিখে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম আব্বাসকে ফোন করেন। প্রেসিডেন্ট আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা জানিয়েছেন, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে রাজনৈতিক […]

» Read more

রাবিতে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতকোত্তর থিসিস গ্রুপের শিক্ষার্থীদের জন্য বিদেশী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক এক কর্মশালা আজ (১১ মার্চ) শনিবার বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। কর্মশালা উদ্বোধন করে উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, বিশ্বে যা কিছু কল্যাণকর, যা কিছু মানুষের উন্নয়নে অবদান রেখেছে তা জ্ঞান […]

» Read more

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের ‘ধর্ষণে’ কিশোরীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের ধর্ষণে অসুস্থ হয়ে কাজল নামে কিশোরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়। কাজল বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ি আবাসনের বাসিন্দা হিরণ হাওলাদারের মেয়ে। কাজলের স্বজনরা জানান, প্রায় ৬ মাস আগে কাজলকে ঝালকাঠীর গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের রত্নপুর […]

» Read more
1 … 17 18 19 20 21 … 29