ওয়ানডে, টি-টোয়েন্টির জন্য টেস্ট ছাড়ছেন আমির!

ক্রিড়া প্রতিবেদক: টেস্ট ছাড়ার কথা ভাবছেন মোহাম্মদ আমির। শুধু ভাবা নয়, তার সতীর্থ ও ম্যানেজমেন্টের সঙ্গেও আলাপ করেছেন এনিয়ে। কীভাবে যেন গোপন আলোচনাটি ফাঁস হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের হারের পর নাকি আমির তার এ ভবিষ্যৎ পরিকল্পনা জানান। পাকিস্তানি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে লাল বলের ক্রিকেট ছাড়ার ভাবনা দলকে জানিয়েছেন তিনি। এর […]

» Read more

ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ৫৮ জনকে এমবিবিএস পাস করিয়ে দিতে আন্দোলন

রংপুর প্রতিনিধি: এমবিবিএস ফাইনাল পরীক্ষায় রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকসহ ৫৮ জন শিক্ষার্থী ফেল করেছে। ৯ মে মঙ্গলবার তাদের পাস করিয়ে দেওয়ার দাবিতে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছে অকৃতকার্য শিক্ষার্থীরা। রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক গৌরান্দ্র চন্দ্র সাহা অভিযোগ করেন, তারাসহ ২১২ জন শিক্ষার্থী এবার এমবিবিএস ফাইনাল পরীক্ষায় অংশ […]

» Read more

প্লাস্টিক বোতলের বাড়ি: উৎসুক জনতার ভিড়

লালমনিরহাট প্রতিনিধি: ইট দিয়ে বাড়ি তৈরি হয় এমন কথা আমরা সবাই জানি কিন্তু পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বাসযোগ্য বাড়ি তৈরি করা সম্ভব এটা কজনই বা জানে। পরিবেশবান্ধব অথচ স্বল্প খরচ এমন একটি বাড়ি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সীমান্তবর্তী নওদাবাস গ্রামের পরিবেশ বিজ্ঞানের শিক্ষক দম্পত্তি। ১৭’শ স্কয়ার ফিট বাড়ি তৈরিতে তারা ব্যবহার করেননি কোনো […]

» Read more

শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর কবিতা: সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর বক্তব্য দেয়া ইতালি শাখার সদ্য মনোনীত সহসভাপতি আতিকুল ইসলামকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ছাত্রলীগ জানায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, আতিকুল ইসলাম (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখা)-কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হলো। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ছাত্রলীগের সভাপতি […]

» Read more

শবে বরাতে আতশবাজি ফোটানো, বিস্ফোরক বহন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শবে বরাতে রাজধানী ঢাকায় আতশবাজি ফোটানো ও বিস্ফোরক বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ৯ মে মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ মে সন্ধ্যা ছয়টা থেকে পরদিন ১২ মে ভোর ছয়টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক, দূষণীয় দ্রব্য […]

» Read more

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জায়-ইন

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির বামপন্থী প্রার্থী মুন জায়ে-ইন। নির্বাচনে মোট ১৩ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে মুন জায়ে-ইন ৪১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হং জুন-পাই পেয়েছেন ২৩ দশমিক ৩ শতাংশ ভোট। দেশটির শীর্ষস্থানীয় তিনটি সংবাদমাধ্যম এ সব তথ্য জানিয়েছে। এর আগে, স্থানীয় সময় ৯ মে মঙ্গলবার সকালে ভোটগ্রহণ […]

» Read more

পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করতে বিশেষ অভিযান চলবে

নিজস্ব প্রতিবেদক: পাটের ব্যাগের পক্ষে এবং পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে এ অভিযান। চলবে সপ্তাহব্যাপী। এই অভিযানের উদ্যোগ নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সারাদেশে সড়ক ও নৌপথ, স্থলবন্দর, মালামাল পরিবহনে যানবাহন, উৎপাদনকারী, প্যাকেটজাতকারী, আমদানি ও রফতানিকারক প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের মাধ্যমে এই বিশেষ অভিযান চালানো হবে। মঙ্গলবার সচিবালয়ে বস্ত্র ও […]

» Read more