ইবিতে আবাসন সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৮০ ভাগ শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের পরিমান কম হওয়ায় এ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে তাদের। স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ বছরে শিক্ষার্থীদের জন্য মাত্র ৭টি হল নির্মিত হয়েছে। প্রতিষ্ঠা লগ্নে সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার কথা থাকলেও […]

» Read more

চিকুনগুনিয়া রোগে আক্রান্ত বিদ্যা সিনহা মিম

বিনোদন প্রতিবেদক: ‘চিকুনগুনিয়া’ রোগে আক্রান্ত হয়েছেন লাক্সতারকা বিদ্যা সিনহা মিম। রোববার দুপুরের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন ‘পদ্মপাতার জল’ ছবির এই নায়িকা। মিমের মা ছবি সাহা জানান, ‘কলকাতা থেকে ফেরার পর মিম ভালো ছিল। হঠাৎ গতকাল দুপুরে সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার কারণে রাতে একেবারেই কথা বলতে পারেনি।’ শুরুতে অতিরিক্ত জ্বর, এরপর পুরো শরীরজুড়ে অসহ্য ব্যথা আর বমি হয়। রাতে […]

» Read more

কক্সবাজার ও চট্টগ্রামে ১০ নম্বর মহাবিপদ সংকেত

কক্সবাজার প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ২৯ মে সোমবার সন্ধ্যার দিকে এই পূর্বাভাস জারি করে আবহাওয়া দফতর। এ ছাড়া মংলা ও পায়রা বন্দরে ৮ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি পানিতে প্লাবিত হয়েছে কক্সবাজারসহ দেশের উপকূলীয় এলাকা। গত কয়েকদিনের তীব্র […]

» Read more

দেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ১৭ লাখ

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ১৭ লাখ ৫০ হাজার। এদের মধ্যে পুরুষ ৮ কোটি ১০ লাখ এবং নারী ৮ কোটি সাড়ে ৭ লাখ। ২০১৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত হিসাবে এ তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সোমবার বিকেলে শেরেবাংলা নগরের এনইসি অডিটোরিয়ামে পরিসংখ্যান ব্যুরোর মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) প্রকল্পের এক প্রতিবেদনে এসব […]

» Read more

ডিসেম্বরেই স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ আগামী ডিসেম্বর মাসেই উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার দুপুরে সচিবালয়ে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১-এর নির্মাণ কাজের সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি জানান। প্রতিমন্ত্রী জানান, স্যাটেলাইট তৈরি হচ্ছে ফ্রান্সের মহাকাশ সংস্থা থ্যালেস অ্যালেনিয়া স্পেসে। থ্যালেসে স্যাটেলাইট তৈরির কাজ শেষে এটি উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হবে। সেখানে আরেক মহাকাশ গবেষণা সংস্থা […]

» Read more

ঘূর্ণিঝড় মোরা : নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ‘মোরা’য় বিপদ এড়াতে সারা দেশে নৌচলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার দুপুর ১টা থেকে এ নির্দেশ দেওয়া হয়। বিআইডব্লিউটিএ এর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানান, দুপুর ১টা থেকে সারা দেশে নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে এ নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌচলাচল বন্ধ রাখতে […]

» Read more

ঝিনাইদহের সিও সংস্থা কতৃক জিংক সমৃদ্ধ ব্রি ধান৭৪ জাতের মাঠদিবস অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের সিও সংস্থার আয়োজনে জিংক সম্মৃদ্ধ ব্রি ধান৭৪ জাতের ধানের মাঠ দিবস গতকাল রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়। হারভেস্ট প্লাস বাংলাদেশ এর সহযোগিতায় ও সিও সংস্থার আয়োজনে সদর উপজেলার রাউতাইল ও খালিমপুরে এই অনুষ্ঠানের আয়োজন করে। জিংক সম্মৃদ্ধ ব্রি ধান৭৪ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন ভারপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহরাব হোসেন। শুভেচ্ছা বক্তব্য […]

» Read more

শৈলকুপার কৃষকরা রাইস ট্রান্স প্লান্টার ব্যবহারে ঝুঁকছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ প্রতিনিধি: তৃণমুল পর্যায়ের কৃষিতে দিন দিন বাড়ছে প্রযুক্তির ব্যবহার। যে কারণে অল্প খরচে স্বল্প সময়ে অধিক ফলন পাচ্ছে কৃষক। এরই ধারাবাহিকতায় কৃষি বিভাগের সহযোগিতায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষকেরা ঝুঁকছে রাইস ট্রান্স প্লান্টার ব্যবহারে। তারা বাড়ির আঙ্গিনায় করছে ধানের বীজতলা তৈরীর কাজ। যার মাধ্যমে সময় ও খরচ দুই’ই কমেছে। কৃষি বিভাগ বলছে প্রযুক্তি ব্যবহারে সকল প্রকার সহযোগিতা করা […]

» Read more

আবার স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া এবার স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সোমবার সকালে ছোঁড়া এই ক্ষেপণাস্ত্রটি দেশটির পূর্ব উপকূলে গিয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি স্কাডধর্মী বলে ধারণা করা হচ্ছে। এটি ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। উত্তর কোরিয়ার কাছে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ রয়েছে। এগুলো অবশ্য সবই সোভিয়েত আমলের। গত ১০ মে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে শপথ […]

» Read more