কর ফাঁকি মামলায় জেল হতে পারে রোনালদোর!

স্পোর্টস ডেস্ক: কর ফাঁকির মামলায় লিওনেল মেসির জরিমানাসহ কারাবাসের শাস্তি বহাল রেখেছে আদালত। এবার সে পথে পা বাড়াতে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোও। তার বিরুদ্ধে স্পেনে কর ফাঁকির অভিযোগ আনা হচ্ছে। সরকারী আইজীবী ইতিমধ্যেই তার বিরুদ্ধে ফাইল-পত্র তৈরি করে পাঠিয়ে দিয়েছে স্পেনের ট্যাক্স অফিসে। সেখান থেকেই নির্ধারণ হবে, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকাকে কিভাবে চেপে ধরা হবে। স্প্যানিশ পত্র-পত্রিকায় ইতিমধ্যে রিপোর্ট প্রকাশ হয়েছে, […]

» Read more

টি-টোয়েন্টিতেও আসছে রিভিউ সিস্টেম

খেলাধুলা ডেস্ক : টেস্ট ও ওয়ানডের পর এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও আসতে চলেছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। লন্ডনে কাল আইসিসির বার্ষিক সাধারণ সভার বৈঠকে এই নতুন প্রস্তাব উঠে এসেছে। অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি ক্রিকেটের আইন পরিবর্তন করার আরো বেশ কিছু সুপারিশ করেছেন। টেস্টে এলবিডব্লিউ সিদ্ধান্তের ক্ষেত্রেও আসবে পরিবর্তন। বর্তমানে আম্পায়ারের কোনো এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত রিভিউ নেওয়া হলে, যদি রিপ্লেতে […]

» Read more

সড়ক দুর্ঘটনায় দুই জাবি শিক্ষার্থী নিহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষার্থী হচ্ছেন- মার্কেটিং বিভাগের ৪৩ তম আবর্তনের নাজমুল হাসান রানা এবং মাইক্রোবায়োলজি বিভাগের ৪৩ আবর্তনের শিক্ষার্থী আরাফাত। তারা আল বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও তার বন্ধুরা জানান, গত বৃহস্পতিবার রাতে তাবলিগ জামাতে […]

» Read more

ভূগর্ভে তৃতীয় ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ভূগর্ভে তৃতীয় ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা নির্মাণ করেছে। এখান থেকে দেশটির ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। বৃহস্পতিবার দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে। রিপাবলিকান গার্ডের এয়ারস্পেস ডিভিশনের প্রধান আমিরালি হাজিজাদেহ বলেছেন, ‘সাম্প্রতিক বছরে ইরানের তৃতীয় ভূগর্ভস্থ কারখানা নির্মাণ করেছে গার্ডস। আমরা আরো জোরেসোরে আমাদের ক্ষেপণাস্ত্র উন্নয়ন চালিয়ে যাব।’ তিনি বলেন, ‘এটা স্বাভাবিক যে আমাদের […]

» Read more

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছরে উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানায় সংগঠনটি। সংগঠনটির সাধারণ সম্পাদক সবুজ ভূঁইয়া বলেন, উন্নত বিশ্বে কোথাও চাকরিতে প্রবেশের বয়স ৩০ নেই। তাদের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা প্রয়োজন। তিনি বলেন, উন্নত বিশ্বকে আমরা অনুসরণ […]

» Read more

চাঁদ দেখা যায়নি, রবিবার থেকে রোজা

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (২৫ মে) বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রবিবার থেকে রমজান মাসের শুরু হবে। হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ধর্ম বিষয়কমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ […]

» Read more

সংবাদ মাধ্যমের সামনে কাঁদলেন ভাস্কর মৃণাল হক

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর সময় সংবাদ মাধ্যমের সামনে কাঁদলেন জাস্টিশিয়া ভাস্কর্যটির ভাস্কর মৃণাল হক। এসময় তিনি বারবার দু’হাত দিয়ে তার চোখ মুছছিলেন। বুধবার ভাস্কর্য সরানোর সময় থেকেই তিনি ভাস্কর্যের পাশে অবস্থান করছিলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে মৃণাল হক জানান, অনেককে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। প্রেসারে (চাপে) আমাকে এটিকে (ভাস্কর্য) সরিয়ে নিতে বাধ্য করা হচ্ছে। আমাকেই বলা হয়েছে, চাপ […]

» Read more