তুচ্ছ ঘটনায় রাবি ছাত্রলীগের দু’পক্ষের হাতাহাতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্ত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সাপ্তাহিক মিছিলের অংশ হিসেবে শনিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় মিছিলে দাঁড়ানোর সময় শের-ই-বাংলা হল ছাত্রলীগ কর্মী রানার পায়ের সাথে আরেকজন কর্মীর […]

» Read more

বাকৃবিতে সেরা ৫ গবেষককে সম্মাননা প্রদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) আয়োজিত দু’দিন ব্যাপী ২০১৫-১৬ বর্ষের গবেষণা অগ্রগতি বিষয়ক কর্মশালায় সেরা ৫ গবেষককে সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। শনিবার (১৩মে) সকাল ১১ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান সেরা ৫ গবেষকের হাতে […]

» Read more

রাবির চারুকলা অনুষদে শিল্পকর্ম প্রদর্শনী শুরু

রাজশাহী বিশ্বাবিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্বাবিদ্যালয়ে (রাবি) চারুকলা অনুষদে তিনদিন ব্যাপী ‘১৯ কুঁড়ি ২য় শিল্পকর্ম প্রদর্শনী ২০১৭’ শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ‘সাদা মনের মানুষ’ পলান সরকার। সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তফা শরীফ আনোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী […]

» Read more

শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিত উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সঠিক শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ এক কর্মকর্তা। শনিবার দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষ এক কূটনীতিক বলেছেন, নরওয়েতে যুক্তরাষ্ট্রের সাবেক সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংলাপের সম্ভাবনা আছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে […]

» Read more

ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধির দাবিতে ইউজিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ভেটেরিনারি সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ভাতা বৃদ্ধির দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা। শনিবার (১৩মে) দুপুর ২টার দিকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় পাশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য  প্রফেসর ড. মো. আলী আকবর উপস্থিত […]

» Read more

বাকৃবিতে ‘বাউরেস এর বার্ষিক গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দু’দিন ব্যাপী ২০১৫-১৬ বর্ষের গবেষণা অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩মে) সকাল ১১ টার দিকে বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এই কর্মশালাটি আয়োজন করে। বাউরেসের পরিচালক প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভাপতি প্রফেসর আবদুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে বাকৃবি উপ-উপাচার্য […]

» Read more

মেহেরপুরে প্রাকৃতিক দুর্যোগে লিচুর ফলন বিপর্যয়

মেহেরপুর প্রতিনিধি: কয়েকদিনের টানা প্রাকৃতিক দুর্যোগে মেহেরপুর জেলায় এবার লিচুর ফলন বিপর্যয় ঘটেছে। খরা ও কালবৈশাখী ঝড়ের কারণে এবার গাছের লিচু শুকিয়ে ফেটে ও ঝড়ে যাচ্ছে। এসব লিচু বাজারজাত করতে গিয়ে চাষীরা খরিদ্দার ও দাম পাচ্ছেনা। ফলে লোকসানের মুখে পড়েছে চাষী ও ব্যবসায়ীরা। মধুমাসের রসালো ফল আম ও লিচুর জেলা মেহেরপুর। এবার আমের সু-খবর হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে লিচু নিয়ে […]

» Read more

১০ বছর প্রেমের পর বিয়ে করলেন মিলা

বিনোদন ডেস্ক: পপসংগীত তাসবিয়া বিনতে শহীদ মিলার বিয়ে হয়েছে শুক্রবার রাতে। রাত সাড়ে 8টা নাগাদ তিনি পারিবারিকভাবে গাঁটছড়া বাঁধেন। মিলার বরের নাম পারভেজ সানজারি। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট হিসেবে কর্মরত ছিলেন। তবে এখন কর্মরত আছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের পাইলট হিসেবে। মিলা জানান, রাজধানীর বারিধারায় তাদের বাসায় একেবারেই ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। […]

» Read more

প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন রনি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন আবু হেনা রনি, ভারতের জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ আয়োজনের চ্যা​ম্পিয়ন। সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেড়ানো নিয়ে ৬ মে রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে ‘বৃষ্টির জল’ শিরোনামের একটি কবিতা থেকে দুটি লাইন তুলে দেন। লাইন দুটি হলো— ‘তোমার মোঘল জলাধারে/ […]

» Read more

বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা

ডেস্ক নিউজ: জাতিসংঘের হ্যাবিটেট প্রতিবেদনে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায়ও এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয়, ঢাকায় প্রতি বর্গকিলোমিটারে ৪৪ হাজার ৫০০ জন মানুষ বসবাস করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাতীয় পরিসংখ্যান অফিস থেকে এসব তথ্য সংগ্রহ করেছে জাতিসংঘের হ্যাবিটেট এবং সংগৃহীত তথ্য একেবারে নির্ভেজাল। তাতে দেখা গেছে, […]

» Read more