রাসিকের ৫৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহী প্রতিনিধি: আয় ও ব্যায় সমান রেখে ২০১৭-১৮ অর্থবছরের জন্য রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৫৬৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৩০৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করে এই বাজেট উপস্থাপন করেন মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। এর আগে দুপুরে রাসিকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র বুলবুল। ওই […]

» Read more

যমজ সন্তানের বাবা হচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো!

স্পোর্টস ডেস্ক: এই ছবি দিয়েই যমজ সন্তানের খবর ছেপেছে ‘কি’‘আবার বাবা হতে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো’- গুঞ্জনটা স্প্যানিশ সংবাদমাধ্যমে উড়াউড়ি শুরু করেছে পর্তুগিজ তারকার একটি ছবি পোস্ট করার পর। সেই ‍গুঞ্জনের পালে আরও হাওয়া লাগিয়েছে ইতালিয়ান ম্যাগাজিন ‘কি’। ম্যাগাজিনটির খবর, রোনালদোর বান্ধবী হোর্হিনা রোদ্রিগেস যমজ সন্তানের মা হতে চলেছেন! গুঞ্জনের শুরুটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বান্ধবী হোর্হিনার সঙ্গে রোনালদোর প্রথম ছবি […]

» Read more

বাংলাদেশের ৬ বিজ্ঞাপনে কলকাতার ‘ঝিলিক’

বিনোদন ডেস্ক: ওপার বাংলার অভিনয়শিল্পী তিথি বসু। স্টার জলসার ‘মা’ সিরিয়ালে অভিনয় করে ‘ঝিলিক’ নামে পরিচিতি পেয়েছেন তিনি। ইতিমধ্যে ঢালিউডের একটি ছবিতে কাজ করেছেন তিনি। আর এবার কাজ করলেন বাংলাদেশের ছয়টি বিজ্ঞাপনে। জানা গেছে, সবগুলো বিজ্ঞাপন ‘কুইক কনজুমার ফুড’ এর। এরমধ্যে রয়েছে পানি, চা, ময়দা ছাড়াও অন্যন্য পণ্য। আর এই বিজ্ঞাপনগুলো নির্মাণ করেছেন কায়সার আহমেদ। বিজ্ঞাপনগুলো মধ্যে দুই বিজ্ঞাপনে ঝিলিকের […]

» Read more

চিকুনগুনিয়ায় আক্রান্ত যুবরাজ!

ক্রীড়া প্রতিবেদক: চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরুর আগে যুবরাজ সিংকে নিয়ে আশঙ্কা আরও বাড়ল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। জ্বরের কারণে এবার লন্ডনে হাসপাতালে নিয়ে যাওয়া হল মেন ইন ব্লুর তারকা এই ক্রিকেটারকে। ইংল্যান্ডে পৌঁছনোর পর থেকেই জ্বরে কাবু হন যুবি। শোনা যাচ্ছে, চিকুনগুনিয়ায় আক্রান্ত যুবরাজ। যার ফলে রবিবারের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও খেলতে পারেননি মিডল অর্ডার এই ব্যাটসম্যান। এখনো অসুস্থতা কমেনি যুবরাজের। […]

» Read more

মরিচের লাল রঙে রঙিন কৃষকের স্বপ্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি: লাল গালিচায় ঢেকে গেছে ঠাকুরগাঁও জেলার সর্বত্র। যেদিকে তাকাই মাঠের পর মাঠ পেরিয়ে শুধু লাল গালিচার দৃশ্য। মাঠে-ঘাটে ক্ষেতের পাশে যেখানেই ফাঁকা, সেখানেই লাল গালিচা। দেখতে লাল গালিচা মনে হলেও আসলে কিন্তু তা নয়। ক্ষেতের পাশে কিংবা মিলের চাতালে মরিচ শুকানোর দৃশ্য। এভাবেই চলছে ঠাকুরগাঁওয়ে মরিচ সংগ্রহ ও শুকানোর হিড়িক। বাজারে দাম ভালো, তাই কৃষক কৃষাণীরা পরিবারের সবাইকে […]

» Read more

শিক্ষক শ্যামল কান্তির জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: ঘুষ গ্রহণের মামলায় জামিন পেয়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) সেলিম ওসমানের উপস্থিতিতে লাঞ্ছনার শিকার হয়ে আলোচিত নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। ৩১ মে বুধবার তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। এর আগে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে নারাণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত ২৪ […]

» Read more

গাজীপুরে ডা. ইমরানসহ তিনজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে কটূক্তি করার অভিযোগে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারসহ তিনজনের বিরুদ্ধে গাজীপুরে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলা দায়ের করেন। মামলার অপর অভিযুক্তরা হলেন- গণজাগরণ মঞ্চের কর্মী […]

» Read more

শিক্ষকতার ৩৮ বছরে একদিনও ছুটি নেননি বাহাজ উদ্দিন

টাঙ্গাইল প্রতিনিধি: মানুষ গড়ার কারিগর শিক্ষক। একজন শিক্ষকের ধ্যান-জ্ঞান থাকে শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও দেশ। মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করে দেশকে এগিয়ে নেয়ার ব্রতই প্রকৃত শিক্ষকের কাজ। তেমনি একজন শিক্ষক টাঙ্গাইলের সেরা শিক্ষা প্রতিষ্ঠান মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাহাজ উদ্দিন ফকির (৬০)। এই পেশায় তিনি দারুণ সফল ও অভিনব। শিক্ষকতার ৩৮ বছরে তিনি একদিনের জন্যও প্রাপ্য […]

» Read more