জাকির নায়েককে নাগরিকত্ব দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসবাদে উস্কানির অভিযোগে ভারতে গ্রেফতারি পরোয়ানা থাকা বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েককে সৌদি আরব নাগরিকত্ব দিয়েছে। শুক্রবার মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আরব সূত্রের বরাত দিয়ে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম পর্যবেক্ষণকারী এই সংস্থা বলছে, জাকির নায়েককে ইন্টারপোল যাতে গ্রেফতার করতে না পারে সেজন্য সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ তার নাগরিকত্ব অনুমোদন করেন। গত বছর ঢাকার গুলশানে […]

» Read more

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসামে জলের গান

বিনোদন ডেস্ক: আসামে বাংলা ভাষার জন্য আত্মদানকারীদের স্মরণে গান পরিবেশন করছে বাংলাদেশের জনপ্রিয় দল জলের গান। শিলচরে শনিবার সন্ধ্যায় শ্রোতারা তাদের গান উপভোগ করবেন। এ বছর বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল আসামের ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে অংশ নিচ্ছে। জলের গান ছাড়াও উদীচীর শিল্পীরা অংশ নেবে। বৃহস্পতিবার রাতে ভারতে রওয়ানা হয় জলের গান। ১৯৬১ সালে আসামের শিলচরে মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতির […]

» Read more

দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট হাসান রুহানি। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেসিডেন্ট পদে রুহানিকে বিজয়ী ঘোষণা করেছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল এই মন্ত্রণালয়। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। এবারের নির্বাচনে প্রায় ৪ কোটি ভোট গৃহীত হয়েছে। গৃহীত ভোটের ৫৭ শতাংশ অর্থাৎ প্রায় ২ কোটি ৩০ লাখ ভোট পেয়েছেন রুহানি। শিয়াপ্রধান ইরানের […]

» Read more

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: আগামী মাসে ব্রাজিল ও সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। লিওনেল মেসির সঙ্গে দলে আছেন গঞ্জালো হিগুয়াইন, পাওলো দিবালা, অ্যাঙ্গেল ডি মারিয়ার মতো তারকারা। তবে দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর। জায়গা হয়নি এজিকুয়েল লাভেজ্জি, পাবলো জাবালেতারও। ২০১৩ সালের পর দলে ফিরেছেন ইন্টার মিলানের স্ট্রাইকার মাউরো ইকার্দি। ২০ জনের দলে […]

» Read more

প্রথম বিদেশ সফরে সৌদি আরবে ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে শনিবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল পৌনে দশটায় দেশটির রাজধানী রিয়াদে পৌঁছেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আটদিনব্যাপী এ সফরে এরপর ইসরায়েল, বেলজিয়াম এবং ইতালিতে যাওয়ার কথা রয়েছে তার। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান সৌদি বাদশা সালমান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। নির্বাচনী প্রচারাভিযানের সময় মুসলমানদের বিরুদ্ধে বারংবার […]

» Read more

বাকৃবিতে কৃষি উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ ১১ ব্যক্তিকে সংবর্ধনা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশের কৃষি উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ সোসাইটি (বিএইএস)। সংবর্ধনা প্রাপ্ত ব্যক্তি হলেন- কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সাবেক প্রফেসর ড. আব্দুল হালিম, খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি ড. সু […]

» Read more