একনেকে ৫টি নতুন ও সংশোধিত প্রকল্পের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৫ হাজার ৭১০ কোটি ৯৯ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা […]

» Read more

দ. কোরিয়ায় থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় তাদের স্থাপিত থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। বিতর্কিত এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যবহার করা সম্ভব হবে। তবে পুরো কার্যক্ষমতা প্রয়োগে আরো কয়েক মাস লাগে যাবে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনায় ঘি ঢেলেছে যুক্তরাষ্ট্রের মোতায়েন যুদ্ধজাহাজ […]

» Read more

‘একজন’ সত্যজিৎ ও বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায় এক কিংবদন্তি নাম। পৈতৃক নিবাস কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসুয়া গ্রামে। ছবি, ক্যালিগ্রাফি, বইয়ের প্রচ্ছদ, সায়েন্স ফিকশন, গোয়েন্দা কাহিনি, তথ্যচিত্র, সংগীত-কোথায় তার পদাঙ্ক নেই? এমনকি ছবির চিত্রনাট্য থেকে সংগীত সব জায়গায় যাঁর বিচরণ। আজ এই বাংলা চলচ্চিত্রের পথিকৃতের জন্মদিন। তিনি ১৯২১ সালের ২ মে কলকাতায় জন্মগ্রহণ করেন। আজ তার ৯৬তম জন্মবার্ষিকী। বাংলা ভাষা, […]

» Read more

কাশ্মীর নিয়ে এরদোয়ানের প্রস্তাবে মোদির না

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর সমস্যা সমাধানে বহুপাক্ষীক আলোচনার যে প্রস্তাব তুরস্ক দিয়েছিল, তা প্রত্যাখান করেছে ভারত। বিবিসি ও হিন্দুস্তান টাইমসের অনলাইন সংস্করণে এ তথ্য জানানো হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ মুহূর্তে দুদিনব্যাপী সফরে ভারতে আছেন। সফরের আগে এ সপ্তাহের শুরুতে এরদোয়ান মন্তব্য করেন, কাশ্মীর বিষয়ে ভারত-পাকিস্তান দু-দেশেরই উচিত বহুপাক্ষিক আলোচনার ওপর জোর দেওয়া। কিন্তু ভারত বলছে, শুধু ইসালামাবাদ […]

» Read more

তিন দিনেই ৫৪০ কোটির রেকর্ডে ‘বাহুবলি ২’

বিনোদন ডেস্ক: নিজের রেকর্ড প্রতিদিন ভাঙছে বক্স অফিসের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘বাহুবলি ২’। মুক্তির তিন দিনেই যাবতীয় রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বজুড়ে এর আয় দাঁড়িয়েছে ৫৪০ কোটি রূপি। নতুন ইতিহাস গড়ে ‘বাহুবলি-২’ হাজারির ক্লাব খুলে তাকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন বক্স অফিস সংশ্লিষ্টরা। প্রথম দিনেই এর আয় ছিল ১২১ কোটি। শুধু হিন্দি ভার্সনের আয়ই প্রথম দিন হয় প্রায় ৪০ […]

» Read more

নাটোরে কৃষকের সাথে ধান কাটলো ছাত্রলীগ

নাটোর প্রতিনিধি: হঠাৎ উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নাটোরের চলনবিলে তলিয়ে গেছে প্রায় ১৫’শ হেক্টর জমির পাকা-আঁধাপাকা ধান। চোখের সামনে কষ্টের ফসল পানির নিচে তলিয়ে গেলেও কিছুই করতে পারছে না কৃষকরা। শুধু বোরো ধান নয়, অসময়ের পানিতে বাদাম, ভুট্টা সহ অন্যান্যে ফসল পানিতে ডুবে গেছে। এদিকে, তীব্র শ্রমিক সংকটের কারণে পাকা ধানগুলো ঘরে তুলতে পারছেনা কৃষকরা। যে কয়জন শ্রমিক […]

» Read more

উজানের ঢলে ডুবছে কৃষকের স্বপ্ন

তানোর প্রতিনিধি: যে সময় কৃষক নতুন ফসল ঘরে তোলার কথা, সে সময় রাজশাহীর তানোর উপজেলার শিবনদীর বিলকুমারী বিলে চোখের সামনে উজানের ঢলের পানিতে তলিয়ে যাচ্ছে কাচা-পাকা ফসল। এ যেন সম্পদহানী নয়, গরীব খেটে খাওয়া মানুষের স্বপ্নভঙ্গ। আর সে স্বপ্ন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তানোরের প্রান্তিক কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তানোরে প্রায় ১৪ হাজার ৮৫৬ […]

» Read more

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি কুয়ালালামপুর এর মধ্যে সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক: এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি কুয়ালালামপুর (ইউনিকেএল)-এর মধ্যে আজ মঙ্গলবার (মে ০২, ২০১৭ ইং) সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান এবং ইউনিভার্সিটি কুয়ালা লামপুর (ইউনিকেএল) এর পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ডাতো ড. মাজলিহাম মো: সুউদ। উক্ত চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের […]

» Read more

চালককে সিটে বসিয়ে চালকের আসনে পলক

নাটোর প্রতিনিধি: আজ মহান মে দিবস। এই মহান দিবসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার সকালে প্রতিমন্ত্রী ছিলেন রিকশাচালক। আর সেই রিকশার যাত্রী হয়েছেন একজন শ্রমিক। তিনি ওই শ্রমকিকে রিকশায় চড়িয়ে কিছুটা পথ ঘুরিয়ে আবার সেখানে এসে নামিয়ে দেন। এরপর মহান মে দিবস স্মরণে সিংড়া উপজেলা শ্রমিক ঐক্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে […]

» Read more

ত্রাণের ১৮ মেট্রিক টন চাল ডুবে গেল সুরমা নদীতে

সুনামগঞ্জ সংবাদদাতা: কালবৈশাখীর কবলে পড়ে সুনামগঞ্জে ১৮ মেট্রিক টন চালসহ একটি নৌকা সুরমা নদীতে ডুবে গেছে। চালগুলো জেলার রঙ্গারচর ইউনিয়ন পরিষদে হাওরের ফসলহারা মানুষের মধ্যে বিতরণের জন্য নিয়ে যাওয়ার সময় ৩০ এপ্রিল রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। তিনি জানান, পৌর শহরের মল্লিকপুর এলাকার খাদ্যগুদাম থেকে ১৮ মেট্রিক টন (৩৬০ […]

» Read more
1 … 20 21 22 23