বৌদ্ধ বিহারে প্রতিদিন ফ্রী ইফতারের আয়োজন

নিজস্ব প্রতিবেদক: বিকেল সাড়ে ৪টার দিকে খুলে যায় প্রধান ফটক। ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মূল ফটকের বাইরে লোকজনের ভিড় বাড়ছে। ফটকের সামনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ। সারি বেঁধে বিহারে ঢুকতে থাকেন শত শত মানুষ। ভেতরে বড়সড় একটা টেবিলে থরে থরে সাজানো ইফতারির প্যাকেট। সামনে রোজাদার দুস্থ মুসলিমদের দীর্ঘ সারি। সুশৃঙ্খল লাইনের এক পাশে নারী আরেক পাশে পুরুষ। প্যাকেট নিচ্ছেন। সবাই ইফতার নিয়ে […]

» Read more

ফের বর্ষসেরা ওয়েবসাইট আল জাজিরা

আন্তর্জাতিক ডেস্ক: আল জাজিরার ডিজিটাল ডিভিশনবর্ষসেরা ওয়েবসাইট এবং ব্রেকিং নিউজ কাভারেজসহ ছয়টি ক্যাটাগরিতে ড্রাম অনলাইন মিডিয়া অ্যাওয়ার্ড জিতে নিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার (১ জুন) রাতে লন্ডনে আল জাজিরা নেটওয়ার্কের ডিজিটাল ডিভিশনকে এসব সম্মাননা প্রদান করা হয়। ২০১৬ সালে আল জাজিরা ইংলিশ অনলাইন বর্ষসেরা ওয়েবসাইটসহ চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল। যেসব ক্যাটাগরিতে আল জাজিরা পুরস্কার পেয়েছে তাহল-বর্ষসেরা ওয়েবসাইট, তুরস্কের ব্যর্থ […]

» Read more

চলতি মৌসুম শেষেই রিয়াল ছাড়ছেন পেপে!

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন ধরেই রিয়াল মাদ্রিদের রক্ষণে গুরুত্বপূর্ণ একজন ডিফেন্ডার পেপে। ক্যারিয়ারের শেষ দশটি বছর সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির হয়েই কাটিয়ে দিয়েছেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে ইনজুরির সঙ্গে যুদ্ধ করায় এবারের মৌসুমটি মোটেও ভালো কাটেনি পর্তুগিজ তারকার। তাই মৌসুম শেষেই রিয়াল ছেড়ে নতুন ক্লাবে যেতে পারেন তিনি। ২০০৭ সালে পোর্তো থেকে ৩০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন পেপে। চলতি বছরই […]

» Read more

ভারতের কোচ হতে আবেদনপত্র জমা দিলেন শেবাগ

স্পোর্টস ডেস্ক: সাবেক ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ প্রধান কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই’র বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে আবেদনপত্র জমা দিয়েছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত আছে বর্তমান কোচ অনিল কুম্বলের চুক্তির বর্তমান মেয়াদ। তবে কোনও বাধা ছাড়াই ভারতের প্রধান এ কোচের চুক্তির মেয়াদ বাড়ার কথা ছিল। কিন্তু তার কোচিং কৌশল নিয়ে অধিনায়ক বিরাট কোহলি বোর্ডের কাছে আপত্তি […]

» Read more

এবার ভালোবাসার টানে মালয়েশিয়ান নারী চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি: এবার ভালোবাসার টানে বাংলাদেশে ছুটে এসেছেন মালয়েশিয়ান এক নারী। ইসহারি নামে মালয়েশিয়ান ওই নারী বাংলাদেশে এসে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের প্রেমিক জহুরুল ইসলামের বাড়িতে উঠেছেন। জহুরুল ওই নারীকে বন্ধু বলে দাবি করলেও ইসহারি জানান, জহুরুল তার স্বামী। এদিকে এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ওই মালয়েশিয়ান নারীকে দেখতে জহুরুলের বাড়িতে ভিড় করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার […]

» Read more

মস্কো চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘ডুব’

বিনোদন প্রতিবেদক: মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত সিনেমা ‘ডুব’। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে এটি। ২২ জুন শুরু হবে এ উৎসব। ২৯ জুন মস্কোর রেড কার্পেট এবং ক্লোজিং প্রোগ্রামের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ‘ডুব’ সিনেমাটি বর্তমানে বাংলাদেশ সেন্সর বোর্ডে জমা রয়েছে। এর ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। এ সিনেমার মাধ্যমে প্রথম […]

» Read more

বাকৃবিতে পানির দাবিতে ফের রাস্তা অবরোধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পানির দাবিতে ফের রাস্তা অবরোধ করে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের সুলতানা রাজিয়া হলের ছাত্রীরা। সমস্যা ভয়াবহ আকার ধারণ করায় এর আগেও বেশ কয়েকবার রাস্তায় নেমেছেন তারা। নিরবিচ্ছিন্ন পানির সরবরাহের দাবিতে শুক্রবার দুপুর থেকে আবারো খালি বালতি, বোতলে ময়লাযুক্ত পানি নিয়ে হলের সামনের রাস্তা অবরোধ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। ক’দিন পর পর শিক্ষার্থীরা পানির জন্য […]

» Read more

বরাদ্দ বাড়ছে প্রতিরক্ষা খাতে

নিজস্ব প্রতিবেদক : ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ২৫ হাজার ৭৪০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে প্রতিরক্ষা খাতে বাজেট প্রস্তাব করা হয়েছিল ২২ হাজার ১১৫ কোটি টাকা, যা সংশোধন করে ২৩ হাজার ১৯৬ কোটি টাকা পাস হয়। সে হিসাবে এবারের বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য ৩ হাজার ৬২৫ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে […]

» Read more

বাকৃবিতে ফুড সেফটি বিষয়ক ডিগ্রী চালুর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চার বছর মেয়াদী বিএসসি ইন ফুড সেফটি ডিগ্রী চালু সংক্রান্ত এফএও এবং আয়ারল্যান্ডের ডাবলিন ইনস্টিটিউট অভ টেকনোলজি (ডিআইটি) এর প্রতিনিধিদলের সাথে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর ও বিশ্বদ্যিালয়ের উচ্চপদস্থ শিক্ষা বিষয়ক কর্মকর্তাদের এক মতবিনিময় সভা গত ৩১ মে ২০১৭ ভাইস-চ্যান্সেলরের অফিসকক্ষে অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে উপস্থিত […]

» Read more

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার জন্য চ্যালেঞ্জ -রুশ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আলাস্কা ও দক্ষিণ কোরিয়ায় মোতায়েন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থা রাশিয়াকে এসব অঞ্চলে শক্তি বাড়িয়ে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সম্প্রসারণের জবাবে এ কথা বলেন পুতিন। রয়টার্স অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানানো হয়েছে। সেন্ট পিটার্সবাগে একটি অর্থনৈতিক ফোরামে […]

» Read more
1 … 13 14 15 16