যবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন, ২৫ নভেম্বরের মধ্যে ফল

যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ছয়টি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ডি’ ‘ই’ ও ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা আবদুর রশিদ জানান, শুক্রবারের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিব […]

» Read more

১০ মাসে ৮ ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা, নেপথ্যে ‘প্রেম-চাকরি’

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার ঘটনা বেড়েছে। গত ১০ দিনে ঢাবির ৩ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুধু তাই নয়, চলতি বছরে ৯ মাসে (মার্চ থেকে নভেম্বর পর্যন্ত) ৮ শিক্ষার্থী এ আত্মহননের পথ বেছে নিয়েছেন। শিক্ষার্থীদের এমন আত্মহননে উদ্বিগ্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, বিষণ্নতা যখন চেপে ধরে তখন মানুষ মুক্তি চায়। কিন্তু মুক্তি পেতে গিয়ে […]

» Read more

‘সেনাধিরা ধান গবেষণা পুরস্কার’ পেলেন ড. লতা

নিজস্ব প্রতিবেদক: ‘সেনাধিরা ধান গবেষণা পুরস্কার’ পেয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ধান প্রজননবিদ ও পরিচালক (গবেষণা) ড. তমাল লতা আদিত্য। আন্তর্জাতিক রাইস কংগ্রেস উপলক্ষে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) সম্প্রতি তাঁকে এ সম্মাননা দেয়। শ্রীলঙ্কার প্রয়াত ধানবিজ্ঞানী ধর্মনসা সেনাধিরার নামে এ পুরস্কার দেওয়া হয়। ধান গবেষণা এবং ধানের জাত উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এবার এ সম্মাননা পেলেন ড. তমাল লতা। এই […]

» Read more

ট্রাম্পের কড়া সমালোচনায় প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনায় ‍মুখর হয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। ট্রাম্প একজন জেলা বিচারককে ‘ওবামার বিচারক’ আখ্যায়িত করায় ক্ষুব্ধ হয়ে এ সমালোচনা করেন জন রবার্টস। যুক্তরাষ্ট্রে প্রধান বিচারপতি কর্তৃক প্রেসিডেন্টের সমালোচনা খুবই দুষ্প্রাপ্য ঘটনা। গত মঙ্গলবার মার্কিন জেলা বিচারক জন টিগার ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে রুল জারি করে বলেন, ‘যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের আশ্রয় […]

» Read more

‘১৫ ডিসেম্বরের পর সশস্ত্রবাহিনী মাঠে থাকবে’

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ ডিসেম্বরের পর সশস্ত্রবাহিনীর ছোট টিম মাঠে থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভায় এ কথা বলেন সিইসি। প্রতি জেলায় সশস্ত্র বাহিনীর ছোট টিম থাকবে জানিয়ে সিইসি বলেন, তাদের সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সমন্বয় করে […]

» Read more

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে নতুন মুখ হ্যারিস

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন মার্কাস হ্যারিস। শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে খেলেন ২৬ বছর বয়সী এই ওপেনার। এছাড়া দলে ফিরেছেন ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব। শেফিল্ড শিল্ডে হ্যারিস চলতি মৌসুমে ৪ ম্যাচে ৮৭.৪০ গড়ে ৪৩৭ রান করেছেন হ্যারিস। আগের দুই মৌসুম মিলিয়ে করেছেন ১ হাজার ৫১৪ রান। হ্যারিস এর আগে খেলতেন নিজ রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে। সেসময় দলটির […]

» Read more

যুবরাজকে সরানো যাবে না : সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: সৌদির পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবায়ের বলেছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সরানোর কাজটি হবে রেডলাইনে অর্থাৎ শেষ সীমার কাজ। তাই তাকে সরানো যাবে না। বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে আমাদের নেতৃত্ব হলো একটি রেড লাইন। দুটি পবিত্র মসজিদের জিম্মাদার (বাদশা সালমান) ও যুবরাজ (মোহাম্মদ বিন সালমান) হলেন শেষ সীমা (রেড লাইন)। তারা প্রত্যেক সৌদি নাগরিকের […]

» Read more

শাহজাদের অবিশ্বাস্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক: ফরমেট যত ছোট হচ্ছে, ব্যাটসম্যানরা যেন ততই ভয়ংকর হয়ে উঠছেন। টি-টেন ক্রিকেটে মোহাম্মদ শাহজাদই যেমন ঘটিয়ে বসলেন বিধ্বংসী এক কাণ্ড। আফগানিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মাত্র ১৬ বলে খেলেছেন ৭৪ রানের হার না মানা এক ইনিংস। বিশ্বাস হয়! বুধবার দুবাইয়ে টি-টেন লিগে রাজপুতের হয়ে এই ইনিংসটি খেলেছে শাহজাদ। ৯৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তারা মাত্র ৪ ওভারেই তুলে […]

» Read more

ইমরান অনুসরণ করছেন মাহাথিরকে

আন্তর্জাতিক ডেস্ক: দু’দিনের সফরে মালয়েশিয়ায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, মালয়েশিয়ার উন্নয়ন মডেল অনুসরণ করছে পাকিস্তান। খবর স্টার অনলাইন। ইমরান আরও বলেন, আমরা মাহাথির মোহাম্মদের উন্নয়নকে অনুসরণ করছি। বিশেষ করেন তিনি ক্ষমতা গ্রহণের পর থেকে যেভাবে দেশ পরিচালনা করছেন তা অনুসরণ করছি আমরা। আমার দল তার […]

» Read more

রাবিতে ‘তরুণরাই আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ২৪ নভেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘তরুণরাই আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর (শনিবার)। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দুপুর ১২টায় এ আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড লিংআপের সভাপতি মাসুম বিল্লাহ। […]

» Read more
1 2 3 4 5 6 15