মুখোমুখি মেসি-নেইমার, শেষ পর্যন্ত কি ঘুচবে মেসির আক্ষেপ?

ক্রীড়া ডেস্কঃ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী লাতিন আমেরিকার দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। এবার সেই দুই জায়ান্ট মুখোমুখি হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনালে। হাজার হাজার ফুটবল ভক্তের স্বপ্নের ফাইনালে একে অপরের প্রতিদ্বন্দ্বী মেসি ও নেইমার। রিও ডি জেনিরোতে বাংলাদেশ সময় ভোর ৬ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের অন্যতম লিওনেল মেসির ঝুলিতে বার্সেলোনার হয়ে অনেক অর্জন […]

» Read more

গত ২৪ ঘণ্টায় মমেকে আরো ৭ জনের মৃত্যু !

করোনা ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়ে এবং ৪ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মারা যান। মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের হাফিজুর […]

» Read more

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন

dilip

বিনোদন ডেস্কঃ কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে ভারতের চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমেছে। গত মঙ্গলবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে। তারপর একটু একটু করে সুস্থ হয়ে উঠছিলেন। এমনকি […]

» Read more

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প!

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা জানা যায়নি। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুরসহ বেশ কয়েকটি জেলা। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা জানা যায়নি। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল […]

» Read more

কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্কঃ গোলরক্ষক মার্টিনেজের বীরত্বে ফাইনালে আর্জেন্টিনা। বুধবার সকালে ম্যাচের মাত্র সাত মিনিটেই লিওনেল মেসির পাস থেকে কলম্বিয়ার জাল খুঁজে নেন লাউতারো মার্টিনেজ। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। তবে বিরতির পর ম্যাচে সমতায় ফেরায় কলম্বিয়া।৯০ মিনিটে ১-১ গোলে সমতা বিরাজ করায় ম্যাচটি গড়িয়েছে টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে কলম্বিয়ার তিনটি শট রুখে দিয়ে ম্যাচে নায়ক বনে গেছেন আর্জেন্টিনার গোলরক্ষক অ্যামি […]

» Read more

কলম্বিয়াকে থামিয়ে দিল মার্টিনেজ নামের দুর্গ

ক্রীড়া ডেস্কঃ কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়াকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। টাইব্রেকারে কলম্বিয়া এর ৩ টি শট ফিরিয়ে দেয় আর্জেন্টাইন গোলকিপার মার্টিনেজ। এর আগে মূল খেলা ১-১ গোলে ড্র হয়। অতিরিক্ত সময়ে কোনো গোল হয়নি। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিল।

» Read more

স্বাস্থ্যবিধি মেনে হজযাত্রী গ্রহনে প্রস্তুত সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে এ বছর হজের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। তবে এ বছর অন্যান্য বছরের থেকে অনেক সীমিত আকারে ও স্বাস্থ্যবিধি মেনে হজ পালিত হবে। আরবের হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ মাশাহ বলেন, হজের পবিত্র স্থানগুলি প্রস্তুত করতে কাজের গতি বাড়ানো হবে। হজের পূর্বেই সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে […]

» Read more

বিশ্বের প্রথম লিঙ্গ পরিবর্তনের ইতিকথা

বিজ্ঞান ডেস্কঃ ১৯৫২ সালের পহেলা ডিসেম্বর। সেদিন যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকায় একটি খবর প্রকাশিত হয় যা সবাইকে চমকে দিয়েছিল। নিউ ইয়র্ক ডেইলি নিউজ নামের একটি পত্রিকা কিনতে পাঠকরা ভিড় করেছিল স্টলগুলোতে। পত্রিকাটির প্রচ্ছদে এই প্রথম সফলভাবে কারো লিঙ্গ পরিবর্তনের খবর প্রকাশিত হয়। শিরোনাম ছিল এরকম: ‘সাবেক এক সৈন্য রূপান্তরিত হলো সুন্দরী ব্লন্ড নারীতে।’ এই ঘটনা যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে আলোড়ন তৈরি করে। সাবেক […]

» Read more

দুইটি ভ্যাক্সিনের মিশ্রণে তৈরি নতুন ‘মিক্স এন্ড ম্যাচ’ ভ্যাক্সিন অধিক কার্যকর?

বিজ্ঞান ডেস্ক: বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ যেন কোনোভাবেই কমানো যাচ্ছে না। প্রতিনিয়ত রুপ পাল্টাচ্ছে প্রাণঘাতি এই ভাইরাসটি। করোনা প্রতিষেধক অনেক ধরনের ভ্যাক্সিন ইতোমধ্যেই বাজারজাত করা হলেও তাদের কার্যকারিতা নিয়ে এখনো ধোঁয়াশার ভেতর গোটা বিজ্ঞানমহল। প্রতিনিয়ত-ই তারা নানারকম পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। তবে সম্প্রতি একটি নতুন ধরনের রিসার্চে সাড়া পড়ে গেছে পুরো বিজ্ঞানমহলে। একটি গবেষনায় উঠে এসেছে যে,দুইটি কোভিড ভ্যাক্সিনের মিশ্রনে তৈরি […]

» Read more

চীনা টিকা নিয়ে বিতর্ক: ইন্দোনেশিয়ায় ডাক্তার-নার্সের মৃত্যু

sino

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় স্বাস্থ্য-কর্মীদের বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দুই ডোজ টিকা নিয়েও বেশ ক’জন স্বাস্থ্য কর্মীর মৃত্যুর পর সেদেশে দারুণ উদ্বেগ তৈরি হয়েছে। এ বছর ফেব্রুয়ারি মাস থেকে জুন পর্যন্ত কমপক্ষে ২০ জন চিকিৎসক এবং ১০ জন নার্স কভিডে ভুগে মারা গেছেন, এবং ইন্দোনেশিয়ার ডাক্তার ও নার্স সমিতি বলছে, মৃতদের সবারই চীনে তৈরি সিনোভ্যাক টিকা নেওয়া ছিল। ইন্দোনেশিয়ায় […]

» Read more
1 42 43 44 45 46 54