ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নতুন নিয়ম, আসন সংখ্যাও কমছে

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) থাকবে না ‘ঘ ইউনিট’। ২০২১-২২ সেশন থেকে এটি বাতিলের জন্য নীতিমালা প্রণয়ন করতে বলা হয়েছে। এ বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল বাছিরকে প্রধান করে একটি সাব-কমিটি করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক আবদুল বাছির। উপাচার্য মো. আখতারুজ্জামানের […]

» Read more

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে- নিপুণ

নিউজ ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনের আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট আজ যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবেন নিপুণ আক্তার। আজ সোমবার নিপুণের আইনজীবী রোকনুদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান বলেন, নিপুণের পক্ষ থেকে তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন। আগামীকাল মঙ্গলবার আপিল […]

» Read more

ইলিশের দাম কমেছে

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় কেজিতে প্রায় ৩০০ টাকা পর্যন্ত দাম কমেছে ইলিশের। বাজার ঘুরে দেখা যায়, শীত উপেক্ষা করেই ইলিশ কিনতে আড়তে ভিড় করেন ক্রেতারা। ক্রেতা-বিক্রেতার পায়চারি, দামাদামি এবং হাঁকডাকে সরব ছিল মুন্সীগঞ্জের ইলিশের আড়ত। মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়ত ইলিশে সয়লাব। রাতভর মাছ শিকারের পর পাশেই জেলে-নৌকাগুলো নোঙর করা হয়। আর মাছগুলো পাঠানো হয় […]

» Read more

এক সপ্তাহে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে ৫ রুশ নাগরিকের মৃত্যু

নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এক সপ্তাহে কর্মরত ৫ রুশ নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ভেরোটনিকভ আলেকজান্দ্রা (৪৫) নামে সর্বশেষ এই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয় প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে। ভেরোটনিকভ আলেকজান্দ্রা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘নিকিম এটোমস্ট্রয়’ নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, ভেরোটনিকভ আলেকজান্দ্রা প্রকল্পে ‘নিকিম’ নামের একটি […]

» Read more

খোলাতে ৭ টাকা, বোতলজাতে বেড়েছে ৮ টাকা সয়াবিন

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ছে। খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা এবং বোতলজাত প্রতি লিটারে ৮ টাকা বাড়ানো হচ্ছে। এ ছাড়া পাঁচ লিটারে ৩৫ টাকা ও পাম তেলে ১৫ টাকা বাড়ছে। আজ সোমবার থেকে এই বাড়তি দাম কার্যকর হবে। গতকাল রবিবার বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে […]

» Read more