বাকৃবিতে ১০০ জনের বেশি জনসমাবেশে নিষেধাজ্ঞা; টিকা সনদ থাকা বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণের উর্ধ্বমুখী পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত ২৩ জানুয়ারিতে প্রকাশিত এক বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত আরোপিত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। আজ রবিবার উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “জরুরী কাজের প্রয়োজনে সকল অফিস/বিভাগ/শাখা প্রধানগন প্রয়োজন অনুযায়ী তাঁদের অধীনস্থ কর্মকর্তা/কর্মচারীদের দ্বারা প্রশাসনিক কার্যাবলী পরিচালনা করবেন।” কর্মরত সকলকে […]

» Read more

স্যুটকেসে ভরে প্রেমিকাকে হোস্টেলে আনলেন যুবক

নিউজ ডেস্ক: ট্রলি ব্যাগে ভরে প্রেমিকাকে হোস্টেলে নিয়ে আসেন এক শিক্ষার্থী। প্রেমিকাকে হোস্টেলে নিজের রুমে ঢুকাতেও প্রায় সফল হয়ে গিয়েছিলেন। তবে তীরে এসে তরী ডোবান তিনি। ভারতের কর্ণাটকের মনিপালের ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেলে গত মঙ্গলবার রাতে (১ ফেব্রুয়ারি) ঘটেছে এই ঘটনা। দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পরিকল্পনা মতো প্রেমিকাকে ট্রলি ব্যাগে ঢুকিয়ে হোস্টেলে নিয়ে আসেন এক শিক্ষার্থী। উদ্দেশ্য প্রেমিকাকে নিজের […]

» Read more

লতার শেষকৃত্য শিবাজি পার্কে

নিউজ ডেস্ক: থেমে গেল কোকিলকণ্ঠ। চলে গেলেন লতা মঙ্গেশকর। রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে কিংবদন্তি এ শিল্পীর। তার মৃত্যুতে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও। কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন বন্ধুপরিজন ও শুভাকাঙ্ক্ষীরা। গত ১১ জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি […]

» Read more

ফ্রান্সে ইসলামকে ঢেলে সাজানোর পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে ইসলামকে ঢেলে সাজাতে চাচ্ছে দেশটির সরকার। কট্টরপন্থা ছেঁটে ফেলতে এই পদক্ষেপ তাদের। শনিবার (৫ ফেব্রুয়ারি) ইমাম, সাধারণ নাগরিক ও নারীদের নিয়ে একটি সংস্থা গঠন করা হয়েছে। আগে উগ্রবাদীদের হামলায় ফ্রান্সে রক্ত ঝরেছে। শত শত ফরাসি নাগরিক জিহাদিদের হয়ে লড়াই করতে সিরিয়ায় পাড়ি জমিয়েছেন। আফ্রিকায় উগ্রবাদের বিরুদ্ধে লড়ছে কয়েক হাজার ফরাসি সেনা। দেশটিতে উগ্রপন্থার ঝুঁকি নিয়ে প্রায় সবাই […]

» Read more

দুই স্বামী নিয়ে একসঙ্গে ঘর করতেন তরুণী

নিউজ ডেস্ক: এক স্ত্রী তার দুই স্বামী নিয়ে একই ছাদের নিচে বাস করেন। এমন ঘটনা ঘটেছে ঢাকার ধামরাই উপজেলায়। জানা যায়, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নে এক তরুণী (১৯) গোপনে দুই ব্যক্তিকে বিয়ে করেন। রাত্রী যাপনও করেন একইসঙ্গে। স্থানীয়রা জানায়, এলাকাবাসী বেশ কয়েক দিন ধরে গোপনে নজর রাখেন ওই তরুণীর ওপর। পরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসী দুই স্বামীসহ ওই তরুণীকে একটি […]

» Read more

শেষ হলো কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের কর্মময় পথচলা

নিউজ ডেস্ক: হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর চলে গেলেন উপমহাদেশের সংগীতের কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। রোববার সকাল ৮টা ১২ মিনিটে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা এন সান্থানামা। জানুয়ারি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হন লতা মঙ্গেশকর। তখন থেকেই ভর্তি ছিলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি […]

» Read more

নাজমুল আহাসানের মৃত্যুতে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকার্য

নিউজ ডেস্ক: হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে শ্রদ্ধায় বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকার্য। আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক দিনের জন্য আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ‘মাননীয় বিচারপতি […]

» Read more

এবার রংপুরের একমাত্র বাঘিনী ‘শাওন’ এর মৃত্যু

নিউজ ডেস্ক: রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার একমাত্র বাঘিনী ‘শাওন’ এর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বাঘিনীটির মৃত্যু হয়। বয়স বেশি হওয়ার কারণে এর মৃত্যু হতে পারে বলে রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী তালুকদার জানান। রংপুর চিড়িয়াখানা সূত্র জানায়, বাঘিনী শাওনের জন্ম হয় ২০০৩ সালের ৩০ জুন। ২০১০ সালে শাওনকে রংপুর চিড়িয়াখানায় আনা হয়। […]

» Read more

নোয়াখালীতে রাস্তার পাশে ৭ ককটেল, ঝোপের ভেতর পাইপগান

নিউজ ডেস্ক: নোয়াখালীতে দুটি পৃথক স্থানে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলায় মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার সাত্তারের দোকান-সংলগ্ন রাস্তার পাশ থেকে ৭টি ককটেল উদ্ধার করে কোম্পানীগঞ্জ পুলিশ। অপরদিকে, একই […]

» Read more