শাবিপ্রবির উপাচার্যকে অপসারণের ব্যাপারে শিক্ষামন্ত্রীর বক্তব্য

নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের বিষয়টি আচার্যের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সার্কিট হাউজে বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের কয়েকটি দাবি মেনে নেওয়া হয়েছে। তবে ভিসির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবে […]

» Read more

নিজ বাড়িতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক: গলায় ফাঁস নিয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জুবায়ের ইবনে নূর প্রজ্ঞা (২৫)। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকায় নিজ বাড়িতে ফাঁস দেওয়া অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। […]

» Read more

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সিলেটে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সিলেটে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তাঁর সঙ্গে সিলেটে পৌঁছেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী এমরান আহমদ। আজ শুক্রবার ( ১১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ইউএস বাংলার এক ফ্লাইটে সিলেটে পৌঁছান। শিক্ষামন্ত্রীর সরকারি সফর সূচি অনুসারে, তিনি সকাল সাড়ে ৯টায় সিলেট সার্কিট […]

» Read more

চিকিৎসকের অবহেলায় লক্ষ্মীপুরে নবজাতকের মৃত্যু

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর সদর হাসপাতালের এক চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী প্রসূতি তাছলিমা বেগম গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন ডা. জান্নাতুল ফেরদৌস রুনার বিরুদ্ধে এ অভিযোগ করেন। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তাছলিমা বেগমের প্রসব বেদনা উঠলে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে আনা হলে আলট্রাসনোগ্রাফি প্রতিবেদনে বাচ্চা সুস্থ ও স্বাভাবিক রয়েছে […]

» Read more

ছোট ভাইবোনকে অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু

নিউজ ডেস্ক: নাটক-সিনেমার দৃশ্যের অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে কক্সবাজারের দরিয়া নগরের বড়ছড়া এলাকায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত কিশোরী সালমা আক্তার (১৩) ওই এলাকার ইমাম হোসেনের মেয়ে। কিশোরীর পিতা ইমাম হোসেন জানান, তিনি স্ত্রীসহ সৈকত পাড়ে সবজি খেতে কাজ করতে যান। এ সময় ছোট ভাই-বোনকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে […]

» Read more