২ দিন সাজেকভ্যালিতে পর্যটক অবস্থানে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক: রাঙামাটির সাজেকভ্যালিতে পর্যটক যাতায়াত ও অবস্থানের ওপর আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। শুক্রবার বিকেল ৫টায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশনের আইন অনুসারে নির্বাচনী এলাকায় কোন বহিরাগত লোক অবস্থান করতে পারে না। এছাড়া নির্বাচনের দিন কোনো যানবাহন চলাচল […]

» Read more

রাবির আবাসিক হল থেকে পুলিশ প্রত্যাহার

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদের ১১টি আবাসিক হল থেকে পুলিশদের সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকালের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ক্যাম্পাসে চুরি, ছিনতাই ও বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে পুলিশ প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। আবাসিক হলগুলোতে পুলিশের তেমন প্রয়োজন নেই বলেছেন তারা। হলগুলোতে পুলিশের প্রয়োজন হলে […]

» Read more

সিরিয়ায় মার্কিন হামলায় আইএস প্রধান নিহত

নিউজ ডেস্ক: মার্কিন হামলায় ইসলামিক স্টেট (আই এস) এর প্রধান আবু ইব্রাহিম আল হাশেমি আল কুরাইশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন বিশেষ বাহিনীর এক রাতভর অভিযানে ইসলামিক স্টেট গোষ্ঠীর নেতা নিহত হয়েছেন।” বিবিসি সূত্র থেকে জানা যায়, তুরস্ক সীমান্তের কাছে আতমেহ এলাকায় একটি দোতলা বাড়িতে আল-কুরাইশি লুকিয়ে ছিলেন বলে মার্কিন গোয়েন্দা সূত্রগুলো আগেই […]

» Read more

ভৈরব নদে মিশে গেল ৬৪০ মেট্রিক টন ইউরিয়া

নিউজ ডেস্ক: গত বুধবার দিবাগত রাতে যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে ৬৪০ মেট্রিক টন ইউরিয়াবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। উপজেলায় নওয়াপাড়া এলাকায় পীরবাড়ি খেয়াঘাটের কাছে এ ঘটনা ঘটে। জাহাজে থাকা ইউরিয়া গলে নদের পানিতে ছড়িয়ে পড়াতে‌ ভৈরব নদের পানি দূষিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র মতে, এমভি শারিব বাঁধন নামের ওই জাহাজে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাতার থেকে […]

» Read more

অবশেষে বিক্রি করে দেয়া নবজাতকে ফিরে পেল মা তামান্না

নিউজ ডেস্ক: চাঁদপুরে সন্তান জন্মদানের পর হাসপাতালের খরচ শোধ করার মতো সামর্থ ছিল না এক দম্পতির। অর্থ জোগাড় করতে না পেরে সদ্যজাত সন্তানকে বিক্রি করে দেন এক প্রবাসীর স্ত্রীর কাছে মা তামান্না বেগম। নিজের সন্তানকে আদর করার সুযোগও পাননি তিনি। গত বুধবার সন্তানকে অন্যের কোলে দেওয়ার পর থেকেই পাগলপ্রায় ছিলেন সেই মা। এমন খবর গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পরই নজরে আসে […]

» Read more

বগুড়ায় ক্রেতাকে মারপিট করায় দোকানির ২০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকালে ক্রেতাকে মারপিটের অভিযোগে বগুড়ার বিআরটিসি শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে ‘বগুড়া মেশিনারীজ ষ্টোর’ নামে একটি দোকান বন্ধ করে দিয়েছেন। পরে বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির শাস্তি স্বরূপ ওই দোকানের মালিক সেলিমুর রহমানের ২০ হাজার টাকা জরিমানা করে। বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়ামুল হক নিটু জানিয়েছেন, সাধারণ ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী […]

» Read more

বগুড়ায় আওয়ামী লীগ নেতার ঘরে ভিজিডির ৩১ বস্তা চাল

নিউজ ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদের বাড়িতে অভিযান চালিয়ে ভিজিডি কর্মসূচির ৯৩০ কেজি (৩১ বস্তা) চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রাসেল মাহমুদের বাড়ির শ্রমিক ইছাহাক আলীকে (৪৮) আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের তাঁর বাড়ির একটি ঘর থেকে এসব চাল জব্দ করা হয়। রাসেল মাহমুদ উপজেলার এলাঙ্গী ইউনিয়ন […]

» Read more

মহাসড়কের পাশের ঝোঁপে দুই যুবকের লাশ

নিউজ ডেস্ক: নরসিংদীতে মহাসড়কের পাশের একটি ঝোপ থেকে চাদরে মোড়ানো দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলীয়া বাসস্ট্যান্ডের পাশ থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন প্রাইভেট কার চালক রুবেল মিয়া (২৬) নামের বলে নিশ্চিত করেছে পুলিশ। রুবেল পলাশ উপজেলার খানেপুর বটতলা এলাকার তোফাজ্জল মিয়ার ছেলে। পুলিশ জানায়, মহাসড়কের পাশে […]

» Read more