সর্বোচ্চ আদালতের রায় বাংলায় লেখা শুরু

নিউজ ডেস্ক: সর্বোচ্চ আদালতের রায় বাংলা ভাষায় লেখা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, আজকের দিনে আমাদের মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। তারা যে চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ […]

» Read more

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলায় বিজ্ঞানচর্চার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: ‘মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২’ এ বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে এ তাগিদ দেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দুর্ভাগ্য যে ৭৫-এ জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল তারা আমাদের ভাষা বা গবেষণা কোনো […]

» Read more

বাংলাদেশে তৈরি হচ্ছে বিশ্বমানের হাজারী গুড়

বাণিজ্য ডেস্ক: মানিকগঞ্জের হরিরামপুরের তৈরি হওয়া ঝিটকা হাজারি গুড়ের ঘ্রাণে ও স্বাদে জুড়ি মেলা ভার। এই গুড়ের চাহিদার সাথে রয়েছে এর আকাশচুম্বী দাম। ঐতিহ্যবাহী বিশেষ এই গুড়ের দাম প্রতি কেজি ১২০০-১৪০০ টাকা। তবে উপকরণের দাম বৃদ্ধিসহ দিন দিন খেজুরগাছের সংখ্যা কমে আসায় বিপাকে পড়েছেন এর সঙ্গে জড়িতরা। অনেক ভোর থেকেই শুরু হয় গাছিদের ব্যস্ততা। সূর্যের সঙ্গে পাল্লা দিয়ে সারি সারি […]

» Read more

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় প্রকাশ

শিক্ষা ডেস্ক: এবছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী জুনে এবং উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এছাড়াও এসএসসি ও এইচএসসি পরীক্ষার তিন পত্রের সিলেবাস আরও সংশোধন করা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষর করা […]

» Read more

সারাবিশ্বে একদিনে করোনায় মৃত্যু ৫ হাজার

নিউজ ডেস্ক: সারাবিশ্বে করোনার তাণ্ডব অব্যাহত রয়েছে। টিকার আওতায় আনার পরও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৫ হাজার ২৭৮ জনের। এর আগে রোববার (২০ […]

» Read more