ঠাকুরগাঁওয়ে কম দামের প্রতিবাদে আলু ব্যবসায়ীদের মানববন্ধন

নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ে হিমাগারে সংরক্ষিত আলু বস্তা প্রতি ১৫০ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি। রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন কর্মসূচি চলাকালে আলুচাষি সমিতির সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম জানান, চলতি মৌসুমে চাষিরা আলু আবাদ করে বাজার মূল্য না থাকায়, এমনিতেই লোকসান […]

» Read more

একুশে পদক পেলেন ২৪ জন বিশিষ্ট ব্যক্তি

নিউজ ডেস্ক: বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২৪ জন বিশিষ্ট নাগরিক চলতি বছর (২০২২) একুশে পদক পেয়েছেন। রবিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্টজনদের হাতে পদক তুলে দেওয়া হয়। সস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। প্রধানমন্ত্রীর পক্ষে পদক হস্তান্তর করেন […]

» Read more

মন্ত্রিসভার বৈঠকে ‘জয় বাংলা‘ কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক: আজ মন্ত্রিসভার বৈঠকে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। রোববার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। জয় বাংলাকে জাতীয় […]

» Read more