বাইক দুর্ঘটনায় বাকৃবিতে এক শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক: মটর বাইক দুর্ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি ) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ২:৪৫টায়  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মোরশেদুল ইসলাম ইফতি বাকৃবির  কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের লেভেল-১, সেমিস্টার -২ এর শিক্ষার্থী ছিলেন। জানা যায়, সোমবার আনুমানিক রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় […]

» Read more

এসএসসি পরীক্ষার সময়সূচী প্রকাশ

ssc

নিউজ ডেস্কঃ এসএসসি পরীক্ষা ২০২৩ এর  সময়সূচী প্রকাশিত হয়েছে। ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে ৩০শে এপ্রিল ২০২৩ তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে ২৩শে মে ২০২৩ তারিখে। ২০ ফেব্রুয়ারি ২০২৩ (সোমবার) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সময়সূচি অনুযায়ী- প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত […]

» Read more

চিজ বা পনিরের স্বাদযুক্ত এমন কিছু জীবাণুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

স্টাফ রিপোটার: পনির তৈরি হাজার হাজার বছর ধরে চলে আসছে, এবং এখন বিশ্বব্যাপী পনিরের ১০০০ টিরও বেশি জীবানূর প্রজাতি রয়েছে। কিন্তু ঠিক কী কারণে বিভিন্ন পনিরের স্বাদ বিভিন্ন রকমের হয় তা কিছুটা রহস্য রয়ে গেছে। এখন, বিজ্ঞানীরা নির্দিষ্ট ধরণের ব্যাকটেরিয়াগুলিকে চিহ্নিত করেছেন যা এই স্বাদের জন্য তৈরিতে ভুমিকা রাখে। সম্পতি এ সংক্রান্ত একটি গবেষণা প্রবন্ধ মাইক্রোবায়োলজি স্পেকট্রামে প্রকাশিত হয়েছে।টোকিও ইউনিভার্সিটি […]

» Read more

ব্রাজিলে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধস, ৩৬ মৃত্যু

নিউজ ডেস্ক: ব্রাজিলের সবচেয়ে ধনী রাজ্য সাউ পাউলোর উপকূলীয় এলাকায় ৬০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক শতাধিক মানুষ।সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর রয়টার্সের। রয়টার্স বলছে, দুর্যোগের পর হতাহতদের খোঁজে উদ্ধারকর্মীরা সন্ধান চালিয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে পুনরায় সংযোগ চালু এবং রাস্তা পরিষ্কারের কাজও […]

» Read more

গুলশানে আগুন: ভবনের সামনে উৎসুক জনতার ভিড়

নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে আগুন লাগা ১২তলা আবাসিক ভবনের সামনে সকাল থেকেই উৎসুক জনতার ভিড়। রাতে পুড়ে যাওয়া ভবন দেখতে জড়ো হয়েছেন কয়েকশ মানুষ। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ওই ভবনের সামনে এমন পরিস্থিতি দেখা গেছে। তাদের কেউ শুধুই আগুনে পুড়ে যাওয়া ভবনটি দেখতে এসেছেন। কেউবা কর্মস্থলে যেতে পথে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে দেখছেন। কেউবা মোবাইল ফোনে তুলে রাখছেন অগ্নিকাণ্ডে […]

» Read more

বাকৃবিতে হাল্ট প্রাইজের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: গতকাল ১৮ ফেব্রুয়ারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাষী ভবনের অডিটোরিয়ামে হাল্ট প্রাইজের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪:০০ টায় জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদিয়া ইসলাম জেবু এবং অয়ন দে৷ অনুষ্ঠানের শুরুতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কুইজ প্রতিযোগিতার তিনটি সেগমেন্ট ছিল- কানেক্ট দ্যা ডট,এক্স কুইজ ইট, ফাইন্ড দ্যা এসডিজিস। এবারের বিজনেস কম্পিটিশনে […]

» Read more

পরীক্ষায় ছাত্রীদের মুখ খোলা রাখার নোটিশের বৈধতা নিয়ে রিট

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে প্রত্যেক ছাত্রীর কানসহ মুখ খোলা রাখার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) ভুক্তভোগী তিন শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মোঃ ফয়জুল্লাহ ফয়েজ এ রিট দায়ের করেন। রিট আবেদনে বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাবির বাংলা বিভাগের প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। একই সঙ্গে রিট আবেদনে নোটিশটির বৈধতা প্রশ্নে রুল […]

» Read more

বাকৃবিতে গাজরের বীজ উৎপাদনের কলাকৌশলের উপর কৃষক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গাজরের বীজ উৎপাদনে আধুনিক কলাকৌশলের উপর কৃষক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ই ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব খামারে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় বীজ উৎপাদনের জন্য কৃষকদের মাঝে গাজর বিতরণ করা হয়। বাংলাদেশে গাজর উৎপাদনে অজৈবিক প্রতিবন্ধকতাগুলোর মধ্যে খরা অন্যতম যা উল্লেখযোগ্যহারে দেশে গাজরের উৎপাদন কমায় এবং কৃষকরা অর্থিকভাবে ক্ষতিগ্রস্থ […]

» Read more

নিউজিল্যান্ডকে ২৬৭ রানে হারাল ইংল্যান্ড

নিউজ ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারাল ইংল্যান্ড। যা নিউজিল্যান্ডের মাটিতে ১৫ বছর পর পাওয়া জয়। সবশেষ ২০০৮ সালে নেপিয়ারে মাইকেল ভনের নেতৃত্বে নিউজিল্যান্ডে জিতেছিল ইংলিশরা। দিবারাত্রির প্রথম টেস্টের চতুর্থ দিনেই বড় ব্যবধানে হার মানে স্বাগতিকরা। ইংলিশরা কিউইদের হারায় ২৬৭ রানের ব্যবধানে। মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে ৩২৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। জবাবে টম ব্লানডেলের […]

» Read more

মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ চালু হচ্ছে আজ

নিউজ ডেস্ক: মেট্রোরেলের আরও একটি স্টেশন চালু হচ্ছে আজ শনিবার। গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানায়, আজ শনিবার থেকে ‘উত্তরা সেন্টার’ স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। আর মিরপুর-১০ স্টেশন চালু করা হবে ১ মার্চ থেকে। আগামী মার্চ মাসের মধ্যেই উত্তরা-আগারগাঁও অংশে থাকা বাকি স্টেশনগুলো অর্থাৎ পুরো ৯টি স্টেশনই চালু করা […]

» Read more
1 2 3 4 5 7