বিএসভিইআর এর ২৯তম বার্ষিক সম্মেলন ২৫ ও ২৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ, বিএসভিইআর-এর ২৯ তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি, ২০২৩  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সবুজ চত্ত্বরে আন্তর্জাতিক এই সম্মেলনটি  অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হল ”চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে প্রাণী স্বাস্থ্যের […]

» Read more

বহিরাগতদের আক্রমনে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বাকৃবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: গত ২২ ফেব্রুয়ারি, ২০২৩ বহিরাগতদের নৃশংস হামলায় বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে ভেটেরিনারি অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ সাইদুজ্জামান ও ফসিলের মোড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল এবং পরে আমতলায় মানববন্ধন করেন। এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত […]

» Read more

পিএসএলে রিজওয়ানের ‘প্রথম’ সেঞ্চুরি

নিউজ ডেস্ক: চলতি পিএসএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন রিজওয়ান। এ পর্যন্ত ৫ ইনিংসে ব্যাটিংয়ে করে ১৪৪.২৯ স্ট্রাইক রেট ও ১০৯.৬৬ গড়ে সর্বোচ্চ ৩২৯ রান তার। একটি সেঞ্চুরির সঙ্গে নামের পাশে আছে তিন ফিফটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এ নিয়ে দ্বিতীয়বার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন রিজওয়ান। চলতি পিএসএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন রিজওয়ান। একটি সেঞ্চুরির সঙ্গে নামের পাশে আছে তিন ফিফটি। করাচির বিপক্ষে এদিন […]

» Read more

এবার চীন-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল এশিয়ার দেশ চীন ও তাজিকিস্তান। বৃহস্পতিবার সকালে তাজিকিস্তানের চীন সীমান্তবর্তী অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৩৭ মিনিটে তাজিকিস্তানের পূর্বাঞ্চলে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০.৫ কিলোমিটার। প্রাথমিক ভাবে ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনও […]

» Read more

বাকৃবিতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী, বিচারের দাবিতে একক মানববন্ধন

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মোটর বাইক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় প্রশাসনের দায়িত্বে অবহেলার প্রতিবাদে আজ ২২ ফেব্রুয়ারি বুধবার একক মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন মইনুল খান সালমান নামের এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মাৎসবিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র। তার উল্লেখিত দাবির মধ্যে ছিল – নিহতের পরিবারকে ক্ষতিপূরন দিতে হবে -প্রশাসন কে এই বিষয়ে লিখিত মন্তব্য দিতে হবে – সংষ্কার কাজের […]

» Read more

বহিরাগতদের হামলায় বাকৃবি শিক্ষার্থী আহত, অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১.৩০ মিনিটে এ ঘটনা ঘটে। সংঘর্ষে একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।আহত শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়াদী হলের আবাসিক ছাত্র মোঃ সাইদুজ্জামান।তিনি ভেটেরিনারি অনুষদের লেভেল-৩ সেমিস্টার -২ একজন শিক্ষার্থী। প্রতক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফসিলের মোড় হতে একদল বহিরাগত লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রসহ হোসেন শহীদ সোহরাওয়াদী হল […]

» Read more

সরকারি হাসপাতালে ‘প্রাইভেট চেম্বার’: সর্বোচ্চ ফি ৩০০ টাকা

নিউজ ডেস্ক: আগামী মাস থেকেই সরকারি হাসপাতালে বৈকালিক ‘প্রাইভেট চেম্বার’ চালু করতে চায় সরকার। এ ব্যবস্থায় চিকিৎসক তাঁর অফিস সময়ের পর নিজ কর্মস্থলে বসে রোগী দেখবেন। রোগীপ্রতি চিকিৎসকের সর্বোচ্চ ফি ৩০০ টাকা এবং সর্বনিম্ন ১৫০ টাকা। সরকারি হাসপাতালে ‘প্রাইভেট চেম্বার’ চালুর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত একটি কমিটির খসড়া নীতিমালায় এ প্রস্তাব রাখা হয়েছে। মন্ত্রণালয় শুরুতে দেশের ৮৩টি সরকারি হাসপাতালে ‘প্রাইভেট […]

» Read more

ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক: ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দুদিনব্যাপী অনুষ্ঠিত হবে ভোট। দুইদিন ব্যাপী এ ভোট গ্রহণ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হয়। শেষ হবে বিকাল ৫টায়। মাঝে এক ঘণ্টার জন্য বিরতি থাকবে। বৃহস্পতিবারও একইভাবে ভোটগ্রহণ হবে। সদস্য সংখ্যা ২৪ হাজার ৬৮৪ জন হলেও এবারে ভোটার সংখ্যা ১৭ হাজার ৮৯৭ জন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বারের […]

» Read more

বাকৃবি ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু স্থগিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন কর্মসূচি ও ক্লাস শুরু অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তথ্য প্রদান করা হয়েছে। এতে বলা হয়েছে, “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত মতে আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৩ নির্ধারিত ওরিয়েন্টেশন কর্মসূচি ও ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ক্লাস শুরু অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে৷ পরবর্তীতে ওরিয়েন্টেশন ও ক্লাস […]

» Read more

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

নিউজ ডেস্ক: ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই হাজার হাজার মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে উঠেছে বাঙালির শোক আর অহংকারের এই মিনার। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। একুশে ফেব্রুয়ারির […]

» Read more
1 2 3 4 7